'সুস্থ থাকুন, মেজাজে থাকুন', 'হাসেল' রাসেলকে কেন এমন বার্তা কেকেআর-র

'সুস্থ থাকুন, মেজাজে থাকুন', 'হাসেল' রাসেলকে কেন এমন বার্তা কেকেআর-র

নোবেল করোনা ভাইরাসের লাগামছাড়া প্রভাবে আতঙ্কিত ক্রীড়া জগত। মারণ ভাইরাসের আতঙ্কে স্থগিত করা হয়েছে আইপিএল। এক্ষেত্রে ক্রিকেটারদের নিরাপত্তাকেই প্রাধান্য দিয়েছে বিসিসিআই ও ফ্রাঞ্চাইজিগুলি। কেবল এখানেই থেমে না থেকে দলের ক্রিকেটারদের সুস্থতা কামনা করে শুভেচ্ছাও জানিয়েছেন আইপিএলে অংশ নেওয়া শিবিরগুলির মালিকপক্ষ। সেগুলির মধ্যে ক্যারিবিয়ান তারকা হার্ড হিটার আন্দ্রে রাসেলকে করা কলকাতা নাইট রাইডার্সের 'হাসেল' বার্তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

করোনার ভয়াবহ প্রভাব

করোনার ভয়াবহ প্রভাব

নোবেল করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বব্যাপী সাড়ে ৬ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় ১ লক্ষ ৭০ হাজার মানুষ। করোনায় ভারতে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আক্রান্ত হয়েছেন ১১৫ জন।

স্থগিত আইপিএল

স্থগিত আইপিএল

লাগামছাড়া করোনা ভাইরাসের প্রভাব থেকে বাঁচতে ভারতে আইপিএল ১৭ দিনের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের। করোনার জেরে তা পিছিয়ে ১৫ এপ্রিল করা হয়েছে। সেই সময় টুর্নামেন্ট শুরু হলেও, সূচি কেটে ছোট করার পাশাপাশি ফাঁকা স্টেডিয়ামে ম্যাচগুলি আয়োজন করতে পারে বিসিসিআই।

প্রস্তুতি স্থগিত

প্রস্তুতি স্থগিত

আইপিএলে-র জন্য ইতিমধ্যেই নিজ নিজ শহরে প্রস্তুতি শুরু করে দিয়েছিল ফ্রাঞ্চাইজিগুলি। নিজ নিজ দলের মাঠে অনুশীলনে নেমে পড়েছিলেন ক্রিকেটাররাও। কিন্তু করোনা ভাইরাসের জেরে সেই প্রস্তুতি পর্বও বাতিল করা হয়েছে। তাতে অংশ নেওয়া ক্রিকেটারদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ারও ব্যবস্থা করেছে ফ্রাঞ্চাইজিগুলি। তাদের মধ্যে অন্যতম দুই বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।

কেকেআর-র প্রস্তুতি

কেকেআর-র প্রস্তুতি

ইতিমধ্যেই ইডেন গার্ডেন্সে আইপিলের প্রস্তুতি শুরু করে দিয়েছিল কেকেআর। দেশি ক্রিকেটারদের পাশাপাশি অনুশীলনে যোগ দিয়েছিলেন হার্ড হিট হিটার আন্দ্রে রাসেল সহ দলের বেশকিছু বিদেশি ক্রিকেটাররা। করোনার হাত থেকে বাঁচতে নাক-মুখ ঢেকেই চলছিল অনুশীলন। সেই প্রস্তুতি শিবির আপাতত স্থগিত করে দিয়েছে শাহরুখ খানের দল।

'হাসেল' রাসেল

প্রস্তুতি শিবির স্থগিত হলেও, ফ্যান্টাসি থেকে দূরে নেই কেকেআর। মুখে মাস্ক পরা অবস্থায় বল নিয়ে ঝাঁপানো ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলের ছবি পোস্ট করেছে কলকাতার দল। লিখেছে, 'স্ট্রেন্থ, ইন্টেনসিটি, গ্রিট'। রাসেলকে সুস্থ ও পরিচিত বিধ্বংসী মেজাজে থাকার বার্তাও দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+