চমকের নাম কেকেআর, বাদশা শাহরুখের দলের বড় ঘোষণা

চমকের নাম কেকেআর, বাদশা শাহরুখের দলের বড় ঘোষণা

আইপিএল শেষ, বাইশ গজে ভারত-অস্ট্রেলিয়া ডুয়েলে মজে ক্রিকেটদুনিয়া। যেখানে ইতিমধ্যে ০-২ ব্যবধান পিছিয়ে থেকে ডনের দেশে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ হেরে ধরশায়ী হয়েছে ভারত। এর মাঝেই কাল ক্রিকেট সংক্রান্ত বিষয় নিয়ে বড় ঘোষণা আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের।

আইপিএল ২০২০তে নাইটদের পারফর্ম্যান্সের বিশ্লেষণ

আইপিএল ২০২০তে নাইটদের পারফর্ম্যান্সের বিশ্লেষণ

আইপিএল ২০২০তে এবছর সময়টা ভালো যায়নি কেকেআরের। লিগ পর্বের ১৪ ম্যাচের মধ্যে ৭টি ম্যাচ জিতে ১৪ পয়েন্ট পৌঁছয় মর্গ্যান অ্যান্ড কোম্পানি। ব্যাটিং থেকে বোলিং-ফিল্ডিং সব বিভাগই এবছর কেকেআরকে সমস্যায় ফেলেছে।

লিগের মাঝে অধিনায়কত্ব বদল

লিগের মাঝে অধিনায়কত্ব বদল

লিগের মাঝে কেকেআরের অধিনায়কত্ব বদল নিয়ে প্রচুর চর্চাও হয়েছে। দীনেশ কার্তিকের অধিনায়কত্বে প্রথম সাত ম্যাচে কেকেআর ৪টিতে জিতেছিল। সাফল্য দিতে না পারায় দীনেশ কার্তিকের পরিবর্তে মর্গ্যানকে ক্যাপ্টেন করে আনা হয়। দীনেশ অবশ্য নিজেই অধিনায়কত্ব ছাড়েন বলে প্রতিক্রিয়া দেন।

নেট রান রেটে প্লে অফ হাতছাড়া

নেট রান রেটে প্লে অফ হাতছাড়া

আইপিএল ২০২০তে এবছর লিগ পর্বের শেষ ম্যাচে মুম্বইকে হারিয়ে সানরাইজার্স প্লে অফে তৃতীয় স্থান নিশ্চিত করে। ফলে পয়েন্ট টেবিলে চার নম্বরে নেমে এসেছিল আরসিবি। যেকারণে শেষ ম্যাচে রাজস্থানকে হারিয়ে ১৪ পয়েন্ট পৌঁছলেও নেট রান রেটে পিছিয়ে থাকার কারণে কেকেআর প্লে অফ খেলার সুযোগ হারায়।

বড় ঘোষণা কেকেআরে

বড় ঘোষণা কেকেআরে

এরপর আজ জনপ্রিয় ক্রিকেট সাংবাদিক বোরিয়া মজুমদার তাঁর টুইটারে, মঙ্গলবার কেকেআরে বড় ঘোষণা হতে চলেছে বলে ইঙ্গিত দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বোরিয়া মজুমদার লিখেছেন, 'ফ্যানেদের জন্যে কাল চমক। কেকেআরে আগামীকাল বড় ঘোষণার সম্ভাবনা।'

ফ্যানেদের মধ্যে উন্মদনা শুরু

ফ্যানেদের মধ্যে উন্মদনা শুরু

ক্রীড়া সাংবাদিক বোরিয়া মজুমদারের এই টুইটের পরই কেকেআর ফ্যানেদের মধ্য়ে উন্মাদনা তুঙ্গে। ফ্যানেদের একটা বড় অংশ ট্রেডিং নিয়ে আশাবাদী। এই টুইটের পর ফ্যানেদের মধ্য়ে মিশ্র প্রতিক্রিয়া। কেকেআর ফ্যানেদের কেউ আশা প্রকাশ করে, শিবম মাভির পরিবর্তে নভদীপ সাইনিকে দলে নেওয়ার প্রত্যাশার কথা জানালেন। কেউ আবার প্রতি মরশুমে নাইটদের ব্যর্থতার ছবির পর কেকেআর এবার দল বিক্রি করতে চলেছে কিনা, সেই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। কেউ আবার টিপ্পনি কেটে শাহরুখ খান দলের নতুন কোচ হচ্ছেন বলেও খোঁচা দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+