কেকেআরের ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠির গাড়ি আটকাল পুলিশ, জরিমানা দিয়ে মুক্তি

পৃথ্বী শ-এর পর এবার রাহুল ত্রিপাঠি। ঘটনা সেই মহারাষ্ট্রেই। লকডাউনের বিধি অমান্য করায় কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠির গাড়ি আটকাল পুলিশ। ছাড় মিলল জরিমানা দিয়েই।

 বিধি অমান্য করায় কেকেআরের রাহুলের গাড়ি আটকাল পুলিশ

(ছবি- টুইটার)

পুনের বাসিন্দা রাহুল গতকাল গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। কন্ধোয়ার খাদি মেশিন চৌক অঞ্চলে নাকাবন্দি চলছিল পুলিশের। রাহুলের গাড়িকে পুলিশ আটকায়। দেখা যায়, মহারাষ্ট্রের রঞ্জি দলের সদস্য তথা আইপিএলে কেকেআর দলে থাকা রাহুল মাস্ক পরে ছিলেন না। বেলা ১১টার পর যে ই-পাস লাগে, সেটাও রাহুলের কাছে ছিল না। তবে পুলিশ গাড়ি আটকালে গাড়ি থেকে নামার সময় মুখ ঢেকেই নামেন রাহুল। পুলিশের সঙ্গে সহযোগিতা করে বিধিভঙ্গের দায়ে জরিমানা বাবদ ৫০০ টাকাও দিয়ে দেন তিনি। গাড়িতে আরও তিনজন ছিলেন। রাহুল পুলিশকে জানান, বন্ধুর চিকিৎসার জন্য জরুরি দরকারে সাসওয়াদে গিয়েছিলেন তিনি। সেখান থেকে বাড়ি ফিরছেন। পুলিশের সাব ইন্সপেক্টর সন্তোষ সোনাওয়ানে জানান, বেলা দেড়টা নাগাদ রুটিন চেকিংয়ের সময়ই গাড়িটিকে আটকানো হয়েছিল। কারও মুখেই মাস্ক ছিল না। এবারের আইপিএলে সাতটি ম্যাচে কেকেআরের হয়ে ১৮৭ রান করেছেন রাহুল। সর্বাধিক ৫৩।

কিছুদিন আগেই গোয়ায় ছুটি কাটাতে যাওয়ার সময় পুলিশ আটকেছিল দিল্লি ক্যাপিটালসের ওপেনার পৃথ্বী শ-এর গাড়ি। তাঁর কাছে ই-পাস ছিল না। অনলাইনে আবেদন করেও ই-পাস না পেয়েই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলেন পৃথ্বী। পুলিশ গাড়ি আটকানোর পর শেষে ফের অনলাইনে আবেদন করে ই-পাস পেয়ে গন্তব্যে রওনা হয়েছিলেন তিনি। তবে পুলিশের কাছে কয়েক ঘণ্টা আটকে থাকতে হয়েছিল পৃথ্বীকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+