২ বছর পর শাপমুক্তি! আইপিএলে ফের নারিন ধামাকা! কততম অর্ধশতরান পেলেন কেকেআর তারকা

২ বছর পর শাপমুক্তি! আইপিএলে ফের নারিন ধামাকা! কততম অর্ধশতরান পেলেন কেকেআর তারকা

চার ম্যাচ পর খেলতে নেমেই চেনা ছন্দে ফিরে বাইশ গজ কাঁপালেন সুনীল নারিন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অনবদ্য অর্ধশতরান করে কেকেআর-কে জয়ের কাছে পৌঁছে দিলেন ক্যারিবিয়ান অল রাউন্ডার। দুই বছর পর শাপমুক্তি ঘটানো নারিনকে দেখে মুগ্ধ হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ফ্যানরা। কী এমন করলেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার।

২ বছর পর শাপমুক্তি! আইপিএলে ফের নারিন ধামাকা! কততম অর্ধশতরান পেলেন কেকেআর তারকা

২০১৮ সালের আইপিএলে শেষবার অর্ধশতরান পেয়েছিলেন সুনীল নারিন। ২০১৯ সালে সেভাবে জ্বলে ওঠেনি কেকেআর স্পিনারের ব্যাট। চলতি আইপিএলের শুরুর চার ম্যাচে নারিনকে দিয়ে ইনিংস শুরু করানো হলেও, খারাপ পারফরম্যান্সের জন্য তাঁকে মিডল অর্ডারে ব্যাট করতে পাঠানো হয়। কিন্তু সবক্ষেত্রেই নারিনের ব্যাট শান্ত থেকেছে। ইতিমধ্যে নারিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ ওঠায় তাঁকে চার ম্যাচে বসিয়ে রাখা হয়।

চার ম্যাচ পর সুনীল নারিনকে ফের দলে নেয় কেকেআর। তাও আবার আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ম্যাচে যেন কিছু করার সংকল্প নিয়ে নামেন ক্যারিবিয়ান ক্রিকেটার। ৩২ বলে ৬৪ রান আসে নারিনের ব্যাট থেকে। মাঠের চতুর্দিকে ছটি চার ও চারটি ছক্কা হাঁকান কেকেআর ব্যাটসম্যান।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের পর আইপিএলে চতুর্থ অর্ধশতরান হাসিল করলেন সুনীল নারিন। টুর্নামেন্টে তাঁর সর্বোচ্চ স্কোর ৭৫। আইপিএলে এখনও পর্যন্ত ১১৭টি ম্যাচ খেলে ৮৭৯ রান করেছেন সুনীল নারিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+