আইপিএল ২০২০ : নিজের ব্যাটিং অর্ডার ও দায়িত্ব নিয়ে খুল্লামখুল্লা কেকেআরের গিল

আইপিএল ২০২০ : ব্যাটিং অর্ডার ও দায়িত্ব নিয়ে খুল্লামখুল্লা কেকেআর তারকা গিল

২৩ সেপ্টেম্বর থেকে নিজেদের আইপিএল অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। আবু ধাবিতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবেন দীনেশ কার্তিকরা। সেই ম্যাচে যে যে কেকেআর তারকার ক্রিকেট বিশ্বের নজর থাকবে, তাঁদের মধ্যে অন্যতম তরুণ শুভমান গিল। সেই তিনিই আইপিএলে কত নম্বরে ব্যাট করতে নামবেন, কী দায়িত্ব, তা খোলাখুলিভাবে জানালেন।

কত নম্বরে ব্যাট করতে নামবেন

কত নম্বরে ব্যাট করতে নামবেন

গত আইপিএলের কয়েকটি ম্যাচে ওপেন করতে দেখা গিয়েছিল শুভমান গিলকে। তবে অধিকাংশ ম্যাচে তিন নম্বরেই ব্যাট করেছিলেন কেকেআর তারকা। এবারও দল যেখানে চাইবে, তিনি সেখানে ব্যাট করবেন বলে জানিয়েছেন পাঞ্জাব তনয়। তবে ওপেন এবং তিন নম্বর জায়গা যে তাঁর প্রিয়, তাও জানাতে ভোলেননি গিল। তবে দল চাইলে তিনি মিডল অর্ডারে নামতেও প্রস্তুত বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার তরুণ ব্যাটসম্যান।

কী দায়িত্ব গিলের

কী দায়িত্ব গিলের

কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভাল ব্যাটিং করে প্রতি ম্যাচে বড় স্কোর খাড়া করানো যে তাঁর প্রধান দায়িত্ব, তা মনে করাতে ভোলেননি শুভমান গিল। দলের পরিকল্পনা অনুযায়ী তাঁর ব্যাটিংয়ের ধরন আলাদা হবে বলেও জানিয়েছেন কেকেআর তারকা। ওপেন ও ফার্স্ট ডাউনে ব্যাট করার ক্ষেত্রে তাঁর মাইন্ডসেট পৃথক হবে বলেও জানিয়েছেন শুভমান গিল।

ভাল অধিনায়কের প্রতিভা

ভাল অধিনায়কের প্রতিভা

শুভমান গিলের কথায়, ভাল এবং দক্ষ অধিনায়ক তিনিই হবেন যিনি শান্ত এবং সমাহিত থেকে শেষ পর্যন্ত চাপ ধরে রাখতে পারবেন। বিভিন্ন প্রেক্ষাপট থেকে ম্যাচ অনুধাবন করা অধিনায়কের অন্য গুন হওয়া আবশ্যক বলেও মনে করেন পাঞ্জাব তনয়।

মর্গ্যান ও ম্যাককুলামের প্রশংসা

মর্গ্যান ও ম্যাককুলামের প্রশংসা

২০১৯ ও ২০১৫ সালের বিশ্বকাপে যথাক্রমে ইয়ন মর্গ্যান ও ব্রেন্ডন ম্যাককুলাম যেভাবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন, সেই পদ্ধতিকে কুর্নিশ করেছেন শুভমান গিল। দুই রথির মূল্যবান অভিজ্ঞতা এবারের আইপিএলে কেকেআর-কে সম্বৃদ্ধ করবে বলেও মনে করেন গিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+