কোন পরিসংখ্যানে বিরাটকেও টপকে গেলেন রুট? পিছনে ফিঞ্চ-উইলিয়ামসন-মর্গ্যানও
কোন পরিসংখ্যানে বিরাটকেও টপকে গেলেন রুট? পিছনে ফিঞ্চ-উইলিয়ামসন-মর্গ্যানও
আন্তর্জাতিক অধিনায়ক হিসেবে রোজগারে ভারত তথা বিশ্ব ক্রিকেটের আইকন বিরাট কোহলিকেও টপকে গেলেন ইংল্যান্ডের টেস্ট দলের নেতা জো রুট। এ লড়াইয়ে পিছিয়ে পড়লেন অ্যারন ফিঞ্চ, টিম পেইন, কেন উইলিয়ামসন ও ইয়ন মর্গ্যানের মতো তারকারা। উইঅনের সাম্প্রতিক সমীক্ষায় উঠে আসা ২০২০-২১ মরসুমের এই পরিসংখ্যান দেখে নেওয়া যাক।

কোহলি বনাম রুট
বিসিসিআইয়ের প্রকাশিত চুক্তিপত্র অনুযায়ী ২০২০-২১ মরসুমের জন্য বার্ষিক ৭ কোটি টাকা বেতন পাচ্ছেন বিরাট কোহলি। তবে আন্তর্জাতিক অধিনায়ক হিসেবে রোজগারে ভারতের রান মেশিনকে টপকে গিয়েছেন ইংল্যান্ডের জো রুট। যিনি চলতি মরসুমে দেশের ক্রিকেট বোর্ডের থেকে বার্ষিক প্রায় ৮.৯৭ কোটি টাকা বেতন পাচ্ছেন।

তবু বিরাটই সেরা
আন্তর্জাতিক অধিনায়ক হিসেবে বার্ষিক বেতনে জো রুটের থেকে পিছিয়ে থাকলেও মোট রোজগারে ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বিরাট কোহলি। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের থেকে ১৭ কোটি টাকা বেতন পাচ্ছেন ভারতীয় অধিনায়ক। ব্র্যান্ড ও এন্ডোর্সমেন্ট যোগ করে বিরাটের বার্ষিক রোজগার ১৯৬ কোটিতে গিয়ে পৌঁছেছে। ফোর্বসের বিচারে বিশ্বের ১০০ ধনী অ্যাথলিটদের তালিকার ৬৬তম স্থানে রয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

তালিকার দ্বিতীয় স্থানে দুই অস্ট্রেলিয়
আন্তর্জাতিক অধিনায়ক হিসেবে রোজগারের নিরিখে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ও টিম পেইন। অস্ট্রেলিয়ার সীমিত ওভার ও টেস্ট অধিনায়ক বোর্ডের থেকে বার্ষিক ৪.৮৭ কোটি টাকা বেতন পাচ্ছেন। তালিকার চতুর্থ স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারের বার্ষিক বেতন ৩.২ কোটি টাকা।

তালিকায় রয়েছেন অন্যান্য যারা
তালিকার চতুর্থ স্থানে দক্ষিণ আফ্রিকার সীমিত ওভারের অধিনায়ক টেম্বা বাভুমা। তাঁকে বার্ষিক ২.৫ কোটি টাকা বেতন দিচ্ছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন, ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মর্গ্যান ও ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ডের বার্ষিক বেতন যথাক্রমে ১.৭৭, ১.৭৫ ও ১.৭৩ কোটি টাক। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটের বার্ষিক বেতন ১.৩৯ কোটি টাকা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের থেকে বছরে ৬২.৪ লক্ষ টাকা বেতন পাচ্ছেন অধিনায়র বাবর আজম।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications