মিতালি প্রথম পাঁচে, বিশ্বকাপের জন্য বড় পদক্ষেপের কথা জানালেন ঝুলন

ইংল্যান্ডের বিরুদ্ধে মহিলাদের একমাত্র টেস্টে ফলো অনে বাধ্য হয়েও ড্র রাখতে পেরেছিল ভারত। কিন্তু তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচেই ব্রিস্টলে মুখ থুবড়ে মিতালি রাজের দল। অধিনায়কের পয়া টনটনে আগামীকাল দ্বিতীয় একদিনের ম্যাচ ভারতের কাছে সিরিজ বাঁচানোর লড়াই। ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী থাকলেও দলে কিছু পরিবর্তনের ইঙ্গিত দিলেন অভিজ্ঞ পেসার ঝুলন গোস্বামী।

বিশ্বকাপের জন্য পরিকল্পনা

বিশ্বকাপের জন্য পরিকল্পনা

ঝুলন গোস্বামী জানিয়েছেন, আগামী বছর নিউজিল্যান্ডে হবে মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপ। সেই বিশ্বকাপের কথা ভেবেই দল গঠনের প্রক্রিয়া চলছে। চলতি সিরিজেও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা চলবে। সেরা কম্বিনেশন তৈরিই আমাদের লক্ষ্য। বেশ কিছু বিকল্প তৈরি রাখা হবে। কোনটা ক্লিক করবে তা বুঝতে আরও কিছুটা সময় লাগবে। তবে বিশ্বকাপের অনেক আগেই সব রণকৌশল চূড়ান্ত করা যাবে বলেও আশাবাদী 'চাকদহ এক্সপ্রেস'।

ব্যাটিং নিয়ে সমস্যা

ব্যাটিং নিয়ে সমস্যা

ইংল্যান্ডে টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে এখনও অবধি ভারতের মিডল অর্ডার সুনাম বজায় রেখে পারফর্ম করতে পারেনি। তবে ঝুলন গোস্বামী নিশ্চিত, খুব দ্রুতই ছন্দে ফিরবে মিডল অর্ডার। ওপেনার শেফালি ভার্মা টি ২০ ও টেস্টে ভালো করলেও একদিনের আন্তর্জাতিকে অভিষেক ম্যাচে ব্যর্থ হয়েছেন। তবে প্রত্যাশার চাপেই তা হয়েছে বলে মনে করেন না ঝুলন। মহিলাদের একদিনের আন্তর্জাতিকে সর্বাধিক উইকেটশিকারী ঝুলন বলেন, এটা শেফালির প্রথম ম্যাচ ছিল। তাছাড়া শেফালি ভালো খেলছেন বলেই তো তাঁকে ঘিরে প্রত্যাশা বেড়েছে।

মিতালির সাফল্যেও চিন্তা

মিতালির সাফল্যেও চিন্তা

প্রথম একদিনের আন্তর্জাতিকে ৭২ রান করায় ২০১৯ সালের অক্টোবরের পর এই প্রথম একদিনের আন্তর্জাতিকের বিশ্ব ক্রমতালিকায় প্রথম পাঁচে এসেছেন মিতালি রাজ। তবে তাঁর সঙ্গেই পুণম রাউত বা দীপ্তি শর্মা ছাড়া আর কেউ বড় রান না পাওয়ায় ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে ২০১ রানের বেশি তুলতে পারেনি। হারতে হয়েছে ৯১ বল বাকি থাকতে ৮ উইকেটে। পরিসংখ্যান ঘেঁটে দেখা গিয়েছে, ১৮০টির বেশি বল ডট হয়েছে অর্থাৎ কোনও রান আসেনি। যদিও বিষয়টি নিয়ে চিন্তিত নয় ভারতীয় শিবির। ঝুলন গোস্বামী বলেন, প্রতিদিনই নতুন, প্রতিদিনই কিছু না কিছু আমরা শিখি। টপ অর্ডারে তিনজনের একজন রান পেলেই ভারতের এই ব্যাটিংয়ের যে সমস্যা চোখে পড়েছে তা মিটে যাবে। ক্রিকেটে এমনটা হয়েই থাকে। আমরা জানি হরমনপ্রীত কৌর কত ভালো ব্যাটসম্যান। ছন্দে ফিরতে দরকার শুধু একটা ইনিংস। একটা ভালো ইনিংসই মিডল অর্ডারের চেহারা বদলে দিতে পারে, বদলে দিতে পারে খেলার মোড়।

বোলিং বিভাগে উন্নতি

বোলিং বিভাগে উন্নতি

বোলিং বিভাগেও কিছু উন্নতি দরকার বলে মনে করেন ঝুলন। তবে দলের বোলারদের প্রতি তাঁর আস্থা রয়েছে। ঝুলন বলেন, শিখা পাণ্ডে কিছুদিন বিরতির পর খেলছেন। পূজা বস্ত্রকারও অনেকদিন বাদে দলে এসেছেন। তাঁরা আগেও ভারতকে ম্যাচ জিতিয়েছেন। ছন্দে ফিরতে একটু সময় লাগতেই পারে। তবে আমি নিশ্চিত, শিখা, পূজা-সহ যে মিডিয়াম পেসাররা আমাদের দলে রয়েছেন তাঁরা সকলেই যোগ্য। একটু সময় পেলেই তাঁরা দারুণভাবে কামব্যাক করবেন। দলের বোলারদের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+