Jasprit Bumrah: বাইশ গজ বল হাতে আগুনে মেজাজে বুমরাহ, দেখুন ভারতীয় পেসারের বোলিংয়ের ভিডিও

নিজের ফিনেটস নিয়ে যাবতীয় জল্পনায় জল ঢাললেন জসপ্রীত বুমরাহ। বিগত কয়েকদিন ধরেই ভারতীয় দলের তারকা পেসারের ফিট হয়ে উঠা নিয়ে চর্চা চলছিল। শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে ২২ গজে পুরো দমেই বোলিং করছেন বুন বুম বুমরাহ।

ব্যাঙ্গালোরের আলুরে মুম্বইয়ের সিনিয়র ব্যাটসম্যানদের বিরুদ্ধে পুরোদমে বল করতে দেখা গেল টিম ইন্ডিয়ার সদস্যকে। ১৩৫ থেকে ১৪০ কিলোমিটার গতিতে বল করছেন ভারতের তারকা পেসার।ফলে তাঁর ফিটনেস নিয়ে যে কোনও রকম সংশয় নেই তা প্রমাণ করছে সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া ভিডিওই।

বুমরাহ

ভিডিওতে দেখা যাচ্ছে বেশ কয়েকবার ব্যাটসম্যানদের বোকা বানাচ্ছেন গতির তারতম্য ঘটিয়ে। আশা করা যায় আয়ারল্যান্ড এবং তারপর এশিয়া কাপে খেলবেন তিনি। চেনা মেজাজেই বল করতে দেখা গেল বুমরাহকে। দলের প্রধান পেসারের ফিট হয়ে উঠা নিঃসন্দেহে স্বস্তি দেবে টিম ম্যানেজমেন্টকে।

শোনা যাচ্ছিল যে আয়ারল্যান্ড সফরে মাঠে ফিরতে পারেন তারকা ভারতীয় ফাস্ট বোলার। সফরের সম্পূর্ণ সূচি বলছে যে আগস্ট মাসের মাঝামাঝি আইরিশদের বিরুদ্ধে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল। এই সিরিজে একাধিক সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হতে পারে।

কিন্তু সিরিজটি টি-টোয়েন্টি ফরম্যাটে হবে, তার ভারতীয় দলের কাছে এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ওডিআই ফরম্যাট। তাও বুমরাহ যদি ওই সফরে মাঠে ফিরতে পারেন তাহলে সেটাই একটা বড় পাওয়া হবে ভারতীয় দলের কাছে।

গত ২১ জলাই বোর্ডের বার্তায় উল্লেখ করা হয়েছিল, 'বুমরাহ এবং প্রসিদ্ধ কৃষ্ণ রিহ্যাবের চূড়ান্ত পর্যায়ে আছেন, নেটে পুরো দমে বোলিং করছেন। তবে বেশ কয়েকটি অনুশীলন ম্যাচে দেখার পরই এই দুই পেসারকে নিয়ে চূড়ান্ত রিপোর্ট দেবে বিসিসিআই। রাহুল এবং শ্রেয়স দুই জনেই নেটে ব্যাটিং করছেন। এনসিএকে দুই ব্যাটসম্যানের উন্নতিতে সন্তুষ্ট।'

কয়েকদিন আগেই ২৭ জুলাই, বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছিলেন, "জসপ্রীত বুমরাহ একেবারে ফিট। ও মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছে। তবে বুমরাহ আয়ারল্যান্ড সফরে যাবে কিনা সেটা ঠিক করবে টিম ম্যানেজমেন্ট।"

বুমরাহ

ক্যারিবিয়ান সিরিজের পরেই আয়ারল্যান্ড উড়ে যাবে ভারতীয় দল। ১৮ থেকে ২৩ অগস্টের মধ্যে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। এরপর এশিয়া কাপে নামবে টিম ইন্ডিয়া। এশিয়া কাপে কি নামবেন বুমরাহ? নাকি তাঁকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দেখে নিতে চাইবে টিম ম্যানেজমেন্ট। এশিয়া কাপের কিছুদিন পরে সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ ভারতের।

বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র কয়েকমাস। চোটের তালিকায় বুহরাহ, শ্রেয়স আইয়ার, কেএল রাহুলের মতোই রয়েছেন ঋষভ পন্থও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+