প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়ে মিডল স্টাম্প ভাঙলেন জসপ্রীত বুমরাহ
কবে মাঠে ফিরবেন জসপ্রীত বুমরাহ। দেশের একমাত্র পেসারকে নিয়ে ক্রিকেটমহল ও ফ্যানেদের মনে যখন এই প্রশ্ন ঘোরাফেরা করছে। তখন প্রস্তুতিতে নেমে পড়েই মিডল স্টাম্প ভেঙে ফেলার ছবি পোস্ট করলেন জসপ্রীত বুমরাহ।
কবে মাঠে ফিরবেন জসপ্রীত বুমরাহ। দেশের একমাত্র পেসারকে নিয়ে ক্রিকেটমহল ও ফ্যানেদের মনে যখন এই প্রশ্ন ঘোরাফেরা করছে। তখন প্রস্তুতিতে নেমে পড়েই মিডল স্টাম্প ভেঙে ফেলার ছবি পোস্ট করলেন জসপ্রীত বুমরাহ।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে জসপ্রীতের পিঠের নীচের অংশের চোট ধরা পড়ে। যা নিয়ে অস্ত্রোপচারের আশঙ্কা করা হয়েছিল। যদিও হার্দিক পান্ডিয়ার মতো তাঁকে ইংল্যান্ডে গিয়ে অস্ত্রোপচার করতে হয়নি। বেঙ্গালুরুর এনসিএতে রিহ্যাবে দ্রুত সেরে উঠেছেন বুমরাহ।
সেরে ওঠার পর স্প্রিন্ট শুরুর করার ভিডিও পোস্ট করেছিলেন। এবার নেটে বল হাতে নেমে পড়ার ইঙ্গিত দিলেন। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে বুমরাহ লিখেছেন, 'দ্য এন্ড! প্রস্তুতি ও স্টাম্প দুই শেষ!' বুঝিয়ে দিলেন চোট সারিয়ে তাঁর রিকভারি সম্পূর্ণ। এবার বল হাতে প্রস্তুতিতে আগুন ঝরাচ্ছেন। এভাবেই শীঘ্র মাঠে ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন বুমবুম।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">The End. <a href="https://twitter.com/hashtag/ForTheSessionAndTheStumps?src=hash&ref_src=twsrc%5Etfw">#ForTheSessionAndTheStumps</a> 🔥🔥 <a href="https://t.co/79loGeUqgT">pic.twitter.com/79loGeUqgT</a></p>— Jasprit Bumrah (@Jaspritbumrah93) <a href="https://twitter.com/Jaspritbumrah93/status/1199246249813110785?ref_src=twsrc%5Etfw">November 26, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>তাঁর পোস্ট থেকে পরিষ্কার বল হাতে একেবারে পুরনো ফর্মে রয়েছেন বুমরাহ। স্টাম্প ভেঙে দেওয়ার মধ্যে দিয়েই তার নমুনা পাওয়া গিয়েছে। ছবিতে তিন স্টাম্পের একেবার মাঝেরটি ভেঙে দিয়েছেন বুমরাহ। মনে করা হচ্ছে, নতুন বছরের শুরু থেকে দেশের জার্সিতে খেলতে দেখা যাবে তাঁকে।












Click it and Unblock the Notifications