James Anderson: টেস্টে ৪০ হাজার বল করার নজির অ্যান্ডারসনের, তবে ছুঁতে পারলেন না ওয়ার্নকে
James Anderson: জেমস অ্যান্ডারসন বিদায়ী টেস্টেও ঈর্ষণীয় নজির গড়লেন। বিশ্বের প্রথম পেসার তথা চতুর্থ বোলার হিসেবে তিনি টেস্টে ৪০ হাজার বল করার কীর্তি স্থাপন করলেন।
যদিও টেস্টে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় দুইয়ে আসা হলো না ইংল্যান্ডের এই কিংবদন্তির। থাকছেন শেন ওয়ার্নের পরেই।

এখনও অবধি টেস্টে অ্যান্ডারসন মোট ৪০ হাজার ১টি বল করেছেন। তাঁর উইকেটসংখ্যা আপাতত ৭০৩। শেন ওয়ার্নের উইকেট-সংখ্যার নজির ছুঁতে দরকার ছিল ৫টি শিকার। কিন্তু লর্ডসে অ্যান্ডারসনের বিদায়ী টেস্টে দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট পড়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের।
ফলে বাকি চারটি উইকেটের সব কটিও যদি অ্যান্ডারসন নেন তাহলেও তাঁকে থামতে হবে ৭০৭টি টেস্ট উইকেট নিয়ে। টেস্টে সবচেয়ে বেশি ৪৪ হাজার ৩৯টি বল করেছেন মুথাইয়া মুরলীধরন। অনিল কুম্বলে ৪০,৮৫০টি এবং ওয়ার্ন ৪০,৭০৫টি বল করেছেন টেস্ট কেরিয়ারে।
ইংল্যান্ডের ১২১ রানের জবাবে প্রথম ইনিংসে ৩৭১ রান করে ইংল্যান্ড। জ্যাক ক্রলি ৭৬, উইকেটকিপার জেমি স্মিথ ৭০, জো রুট ৬৮, অলি পোপ ৫৭ ও হ্যারি ব্রুক ৫০ রান করেন। জেডেন সিলেস চারটি উইকেট নেন। গুডাকেশ মোতি ও জেসন হোল্ডার নেন ২টি করে উইকেট। একটি উইকেট আলজারি জোসেফের।
জবাবে দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩৪.৫ ওভারে ৬ উইকেটে ৭৯। অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েটকে (৪) বোল্ড করে প্রথম ধাক্কাটি দেন অ্যান্ডারসন। একটা সময় তাঁর ৩০টি বলের ২৯টিই ছিল ডট বল, তার মধ্যে একটি উইকেট ঝুলিতে পোরেন।
মিকাইল লুইস ১৪, কার্ক ম্য়াকেনজি ০, অ্যালিক আথানেজ ২২, কাভেম হজ ৪ ও জেসন হোল্ডার ২০ রান করে আউট হন। জোশুয়া ডি সিলভা ৮ রানে অপরাজিত। এখনও ১৭১ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। ফলে এই টেস্ট ইনিংসে জিততে ইংল্যান্ডের পুরো তিন দিন লাগার কথা নয়।
এদিন অ্যান্ডারসন ০ রানে অপরাজিত থাকেন। ১৮৮টি টেস্টে ২৬৫ ইনিংসে তিনি অপরাজিত থাকলেন ১১৪ বার। বিশেষ জুতো পরে বিদায়ী টেস্ট খেলছেন জিমি। কাল শেষবার তিনি মাঠে নামবেন। এখনও অবধি পাঁচটি মেডেন-সহ ১০ ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। তাঁর দ্বিতীয় শিকার আথানেজ।
প্রথম ইনিংসে সাত উইকেট নেওয়া গাস অ্যাটকিনসন দ্বিতীয় ইনিংসে ১টি মেডেন-সহ ৭.৫ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট দখল করেন। চারটি মেডেন-সহ ১০ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন বেন স্টোকস। তিনি এদিন ২০০তম টেস্ট শিকার ঝুলিতে পুরেছেন।
-
'সুপ্রিম কোর্টে গিয়েছেন যখন…'! জ্ঞানেশের মন্তব্যে ক্ষোভ, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা, কী বললেন? -
'আমাকে বলছেন ডোন্ট শাউট'! জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর কী বললেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য? -
শেয়ার বাজারে বড় ধস! এক ধাক্কায় বেড়ে গেল তেলের দাম, কত? চাপে বিনিয়োগকারীরা -
বিশ্বকাপের সেরা সঞ্জু পারফরম্যান্সের জন্য কৃতিত্ব দিলেন 'ক্রিকেট ঈশ্বর'কে, সচিনকে নিয়ে কী বললেন স্যামসন -
ভারতের টি২০ বিশ্বকাপ জয়ের পর কী বললেন সচিন-কোহলি? -
'ভুল করলে কাউকে ছাড়া হবে না'! প্রশাসনিক বৈঠকে ডিজি বিনীত গোয়েল-সহ আধিকারিকদের সতর্ক করলেন জ্ঞানেশ -
ইতিহাস গড়ল ভারত! টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জিতল মেন ইন ব্লু, শুভেচ্ছায় রাজনৈতিক মহল, কে কী বললেন? -
ইরান ইস্যুতে কড়া অবস্থান, যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে নেতানিয়াহুর সঙ্গে আলোচনার ইঙ্গিত ট্রাম্পের -
রেকর্ড নীচে রুপি! ডলারের বিপরীতে আরও পড়ল টাকার দাম, কত নেমে গেল? উদ্বেগ বাড়ছে অর্থনীতিতে -
নজিরবিহীন ঘটনা! সিইসি জ্ঞানেশ কুমারকে হঠাতে ইমপিচমেন্ট মোশন আনছে বিরোধীরা -
বিহারে ব্যর্থতার পর বাংলায় নজর তেজপ্রতাপের, বিধানসভা ভোটে লড়াইয়ের ঘোষণা -
কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়ে ফের বিক্ষোভের মুখে জ্ঞানেশ কুমার, উঠল 'গো ব্যাক' স্লোগান, দেখানো হল কালো পতাকা












Click it and Unblock the Notifications