আইএসএলে বেঙ্গালুরুর বিরুদ্ধে কোন ছকে দল সাজাতে পারে ইস্টবেঙ্গল, দুই দলের মুখোমুখি পরিসংখ্যান
আইএসএলে বেঙ্গালুরুর বিরুদ্ধে কোন ছকে দল সাজাতে পারে ইস্টবেঙ্গল, দুই দলের মুখোমুখি পরিসংখ্যান
আজ সন্ধ্যায় আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হতে চলেছে এসসি ইস্টবেঙ্গল। গত ম্যাচে দশ জনে শক্তিশালী এফসি গোয়াকে নাকনি-চোবানি খাওয়ানো লাল-হলুদ, এই ম্যাচে আরও ভাল খেলতে পারে কিনা, সেদিকে তাকিয়ে রয়েছে দেশের ফুটবল মহল। অন্যদিকে, নতুন কোচ নিয়ে বিতর্কের মধ্যেই আজকের ম্যাচ জিতে বেঙ্গালুরু এফসি প্রথম লিগ তালিকার প্রথম চারে প্রবেশ করতে পারে কিনা, তাও দেখার।

এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশ
দেবজিৎ মজুমদার (গোলরক্ষক), সুরচন্দ্র সিং, ড্যানিয়েল ফক্স, স্কট নেভিল, রাজু গায়েকোয়াড়, হাওবাম তোম্বা সিং, মাট্টি স্টেইনম্যান, বিকাশ জাইরু, মহম্মদ রফিক, জ্যাকুয়াস মাঘোমা, ব্রাইট এনোবাখারে।

লাল-হলুদের সম্ভাব্য ছক
এখনও পর্যন্ত যা খবর বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ৩-৫-২ ছকে দল সাজাতে পারে এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাওলার। গত ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে এই ছকে কার্যত বাজিমাত করেছিল লাল-হলুদ।

বেঙ্গালুরু এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ
গুরপ্রীত সিং সান্ধু (গোলরক্ষক), রাহুল ভেকে, প্রতীক চৌধুরী, জুয়াানন, হরমনজোৎ খাবরা, এরিক পারটালু, ডিমাস ডেলগাদো, সুরেশ ওয়াংজাম, ক্লেইটন সিলভা, ক্রিস্টিয়ান ওপসেথ, সুনীল ছেত্রী।
সূত্রের খবর, এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ৪-৩-৩ ছকে দল নামাতে পারে বেঙ্গালুরু এফসি।

মুখোমুখি পরিসংখ্যান
আই লিগ, ফেডারেশন কাপ এবং সুপার কাপ মিলিয়ে এর আগে দশ বার একে অপরের মুখোমুখি হয়েছে দুই দল। ৬ বার জিতেছে এসসি ইস্টবেঙ্গল। চার জিতেছে বেঙ্গালুরু এফসি। ফলে আইএসএলের আজকের ম্যাচে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করা যায়।

কোথায় এবং কখন ম্যাচ
গোয়ার মারগাঁওয়ের ফতোরদা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হবে এসসি ইস্টবেঙ্গল। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা। স্টার স্পোর্টসে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে। জিও টিভি ও ডিজনি-হটস্টারে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন ফুটবল প্রেমীরা।












Click it and Unblock the Notifications