সুখবর! অস্ট্রেলিয়ার বিমান ধরার অপেক্ষায় ইশান্ত, বাকি মাত্র একধাপ

সুখবর! অস্ট্রেলিয়ার বিমান ধরার অপেক্ষায় ইশান্ত, বাকি মাত্র একধাপ

ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে সুখবর। অস্ট্রেলিয়ার বিমান ধরা থেকে আর মাত্র এক কদম দূরে দাঁড়িয়ে রয়েছেন টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার ইশান্ত শর্মা। দীর্ঘদিন পর আবার নেটে বল করতে দেখা গিয়েছে লম্বা কাঁধের ক্রিকেটারকে। এক কিংবদন্তির তত্ত্বাবধানে ফিটনেস ট্রেনিং চলছে ইশান্তের। ফলে ভুলের কোনও সম্ভাবনাই নেই।

এনসিএ-তে প্রস্তুতি চরমে

এনসিএ-তে প্রস্তুতি চরমে

আইপিএল ২০২০-তে খেলতে গিয়ে চোট পাওয়া ফাস্ট বোলার ইশান্ত শর্মাকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে পাঠানো হয়েছিল। সেখানে বেশকিছু দিন ধরে তাঁর ফিটনেস ট্রেনিং চলে। তাতেই ইশান্ত ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন বলে খবর। এনসিএ প্রধান তথা কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে ভারতীয় ক্রিকেটার নেটে বল করতে শুরু করেছেন বলে খবর।

ফিটনেস পরীক্ষা দিতে হবে

ফিটনেস পরীক্ষা দিতে হবে

অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত ভারতের টেস্ট দলের বাইরে রাখা হয়েছে ইশান্ত শর্মা। তবে দিল্লির ফাস্ট বোলার নিজেকে সুস্থ প্রমাণ করতে পারলে, তাঁকে দলে অন্তর্ভূক্ত করা হবে বলে জানিয়ে দিয়েছিল বিসিসিআই। সেই অনুযায়ী ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে ফিটনেস পরীক্ষা দিতে হবে ইশান্ত শর্মাকে। উতরে গেলে অস্ট্রেলিয়াগামী বিমান ধরার ক্ষেত্রে ভারতীয় ফাস্ট বোলারের আর কোনও বাধা থাকবে না।

আইপিএল খেলতে গিয়ে চোট

আইপিএল খেলতে গিয়ে চোট

পেটের নিচের পেশীতে টান ধরা অবস্থাতেই সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল খেলতে গিয়েছিলেন ইশান্ত শর্মা। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পান ইশু। এরপর তাঁর চোট আরও গুরুতর আকার নয়। রিহ্যাবের জন্য ইশান্তকে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে পাঠানো হয়।

ভারতের অস্ট্রেলিয়া সফর

ভারতের অস্ট্রেলিয়া সফর

২৭ নভেম্বর থেকে অস্ট্রেলিয়া সফর শুরু হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের। দুই দলের মধ্যে তিন ম্যাচের ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। ১৭ ডিসেম্বর থেকে দুই দলের মধ্যে টেস্ট সিরিজ শুরু হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+