Irani Cup 2024: দুরন্ত দ্বিশতরান করে একাধিক নজির সরফরাজের, বড় রান তুলে অবশিষ্ট ভারতকে চাপে ফেলল মুম্বই
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে থাকলেও একটি ম্যাচেও জায়গা হয়নি। এমনকি কানপুর টেস্ট শুরুর আগে তাঁকে লখনউতে ইরানি ট্রফির ম্যাচ খেলতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু ব্যাট হাতে বাইশ গজে নেমেই জ্বলে উঠলেন সরফরাজ খান।
মঙ্গলবার থেকে লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে শুরু হয়েছে ইরানি কাপ। রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বইয়ের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় অবশিষ্ট ভারতীয় দল। কিন্তু প্রথমে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় দিনের শেষে মুম্বই দলের স্কোর ৯ উইকেটে ৫৩৬। দ্বিতীয় দিনে দ্বিতশরান হাঁকিয়ে একাধিক নজির সৃষ্টি করলেন সরফরাজ খান।

ম্যাচের ১২৭তম ওভারেই ২০০ রান করলেন। ২০০ রান করতে খেলেছেন ২৫৩ বল। দ্বিশতরান করে মুম্বই ক্রিকেটে নতুন ইতিহাস সৃষ্টি করলেন সরফরাজ। তিনিই প্রথম মুম্বই ব্যাটার যিনি ইরানি কাপে দ্বিশতরান করলেন। সরফরাজের আগে ১৯৭২ সালে রামনাথ পার্কার ইরানি কাপের মুম্বইয়ের হয়ে ১৯৫ রানের ইনিংস খেলেছিলেন।
চতুর্থ সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ইরানি কাপের ম্যাচে দ্বিশতরান করলেন সরফরাজ। এরআগে ১১ জন ক্রিকেটার ইরানি কাপে দ্বিশতরান করেছিলেন। সেই তালিকায় অন্তর্ভুক্ত হলেন সরফরাজও। তবে সবচেয়ে কম বয়সে ২১ বছর ৬৩ দিন বয়সে ইরানি কাপে দ্বিশতরান করেন যশস্বী জয়সওয়াল।
The Emotional celebrations of Sarfaraz Khan after completing his Double Hundred in Irani Cup.🥹
— Tanuj Singh (@ImTanujSingh) October 2, 2024
- What a player. 🔥 pic.twitter.com/QVO8xyUdEh
প্রবীণ আমরে ২২ বছর ৮০ দিন বয়সে এবং গুন্ডাপ্পা বিশ্বনাথ ২৫ বছর ২৫৫ দিন বয়সেই এই নজির গড়েছিলেন। সরফরাজ ২৬ বছর ৩৪৬ দিন বয়সে এই কীর্তি গড়লেন। দ্বিশতরান করার পর উচ্ছাসে ফেটে পড়েন সরফরাজ। এখনও অপরাজিত আছেন সরফরাজ। ফলে তৃতীয় দিনে কত রানে থামেন মু্ম্বই ব্যাটার সেটাই দেখার।
কেএল রাহুলকে সুযোগ দিতেই সরফরাজকে চিপকে বসানো হয়। এমনকি কানপুরেও তাঁকে খেলানো হয়নি। ঘরের মাঠে এরপর রয়েছে নিউজিল্যান্ড সিরিজ। সেই সিরিজের আগে সরফরাজ কিন্তু কেএল রাহুল থেকে টিম ম্যানেজমেন্টকে বার্তা দিয়ে রাখলেন।
এদিকে, অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দলকে বেসরকারি টেস্টে হারিয়ে দিল ভারতের অনূর্ধ্ব ১৯ দল। টান টান লড়াই শেষে ২ উইকেটে জয় পেয়েছে ভারতীয় যুব দল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications