Most Hundreds In IPL: বিরাট আইপিএল না খেললে ভাঙতে পারে শতরানের রেকর্ড, কোহলির ঘাড়ে নিঃশ্বাস কাদের?
Most Hundreds In IPL: ভারতীয় দলের হয়ে খেলছেন না। আইপিএলে খেলবেন, নাকি খেলবেন না তা নিয়ে বিরাট কোহলি নিজে কিছুই এখনও বলেননি।
এই আবহে কোহলি যদি এবারের আইপিএলে না খেলেন তাহলে তাঁর সবচেয়ে বেশি শতরানের রেকর্ডটি ভেঙে যাওয়ার আশঙ্কা থাকবে। কাজটা কঠিন হলেও কয়েকজন সেই রেকর্ড স্পর্শ বা ভেঙে দেওয়ার লক্ষ্যে নামবেন।

আইপিএলে ২০০৮ সাল থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলছেন বিরাট কোহলি। দল বদলাননি। ২৩৭টি আইপিএল ম্য়াচে বিরাট সবচেয়ে বেশি ৭২৬৩ রান করেছেন আইপিএলে। রয়েছে সাতটি শতরান। ২০১৬ সালে চারটি, ২০১৯ সালে একটি এবং গত বছর ২টি শতরান এসেছে কোহলির ব্যাট থেকে।
ক্রিস গেইলের আইপিএল শতরানের সংখ্যা ৬, গত বছরই গেইলকে পিছনে ফেলে দিয়েছেন কিং কোহলি। জস বাটলার আইপিএলে পাঁচটি শতরান হাঁকিয়ে রয়েছেন তৃতীয় স্থানে। আইপিএলে চারটি করে শতরান রয়েছে লোকেশ রাহুল, শেন ওয়াটসন ও ডেভিড ওয়ার্নারের।
ফলে বিরাটের রেকর্ড স্পর্শ করা বা ভাঙার সুযোগ থাকবে বাটলার, রাহুল, ওয়ার্নারদের কাছে। এমনকী শুভমান গিলকেও হেলাফেলা করা যাবে না। কেন না, আইপিএলে গিলের শতরানের সংখ্যা ইতিমধ্যেই ৩। সঞ্জু স্যামসন ও এবি ডি ভিলিয়ার্সেরও তিনটি করে শতরান রয়েছে আইপিএলে।
৯ জন ব্যাটার ২টি করে শতরান পেয়েছেন আইপিএলে। এই তালিকায় রয়েছেন হাসিম আমলা, বেন স্টোকস, অ্যাডাম গিলক্রিস্ট, কুইন্টন ডি কক, বীরেন্দ্র শেহওয়াগ, মুরলী বিজয়, ব্রেন্ডন ম্যাকালাম, অজিঙ্ক রাহানে ও শিখর ধাওয়ান। গত বছরের আইপিএলেই সবচেয়ে বেশি ১২টি শতরান হাঁকিয়েছেন বিভিন্ন দলের ব্য়াটাররা।
আইপিএলে ২০২২ সালে আটটি শতরান হয়েছিল। ২০১৭ সালে মোট সাতটি শতরান হয়েছিল। ৬টি করে শতরান হয়েছিল ২০০৮, ২০১১, ২০১২ ও ২০১৯ সালে। পাঁচটি করে শতরান হয়েছিল ২০১৭, ২০১৮ ও ২০২০-র আইপিএলে। ২০১০, ২০১৩, ২০১৫ ও ২০২১ সালে চারটি শতরান এসেছিল আইপিএলে। ২০১৪ সালের আইপিএলে তিনটি ও ২০০৯ সালে দুটি শতরান হয়েছিল।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটাররা সর্বাধিক ১৭টি শতরান করেছেন আইপিএলে। পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসের রয়েছে ১৪টি করে। দিল্লি ক্যাপিটালসে রয়েছে ১০টি শতরান। গুজরাত লায়ন্স, কোচি টাস্কার্স কেরালা ও পুনে ওয়ারিয়রস ইন্ডিয়ার কেউ শতরান পাননি।
চেন্নাই সুপার কিংসে ৯টি, ডেকান চার্জার্সে দুটি, গুজরাত টাইটান্সে তিনটি, কলকাতা নাইট রাইডার্সে ২টি, লখনউ সুপার জায়ান্টসে তিনটি, মুম্বই ইন্ডিয়ান্সে ৬টি ও রাইজিং পুনে সুপার জায়ান্টে ২ ও সানরাইজার্স হায়দরাবাদে ৫টি শতরান রয়েছে। দলগত নিরিখে পাঞ্জাব কিংসের সবচেয়ে বেশি ১২ জন ব্যাটার আইপিএল শতরান পেয়েছেন।
চেন্নাই সুপার কিংসের ৭, ডেকান চার্জার্সের ২, দিল্লি ক্যাপিটালসের ৮, গুজরাত টাইটান্সের ১, কলকাতা নাইট রাইডার্স, লখননউ সুপার জায়ান্টস ও রাইজিং পুনে সুপারজায়ান্টের ২ জন করে, মুম্বই ইন্ডিয়ান্সের ৬, রাজস্থান রয়্যালসের ৭, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ৬ ও সানরাইজার্স হায়দরাবাদের ৪ জন ব্যাটার আইপিএলে শতরান পেয়েছেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications