IPL Records: আইপিএলে ২ বার এক ওভারে উঠেছে ৩৭! কোন বোলারদের নিয়ে ছেলেখেলা গেইল ও জাদেজার?
IPL Records: আইপিএলে একাধিক নজির রয়েছে ক্রিস গেইলের। তার মধ্যে একটি কোনও ওভারে সবচেয়ে বেশি রান তোলা। গেইলের এই নজির অবশ্য ২০২১ সালে স্পর্শ করেছেন রবীন্দ্র জাদেজা।
আইপিএলের ইতিহাসে এক ওভারে সবচেয়ে বেশি ৩৭ রান উঠেছে ২ বার। বোলার ছিলেন প্রশান্ত পরমেশ্বরণ ও হর্ষল প্যাটেল।

২০১১ সালের ৮ মে বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ ছিল কোচি টাস্কার্স কেরালার। কেরলের হয়ে বোলার ছিলেন প্রশান্ত পরমেশ্বরণ। তাঁর ওভারে ক্রিস গেইল ৩৭ রান সংগ্রহ করেছিলেন। প্রথম বলে ছয়। দ্বিতীয় বল নো হয়, তাতেও ছক্কা। পরের ডেলিভারিগুলিতে ৪,৪, ৬, ৬ ও ৪ মারেন গেইল।
গেইলের এই এক ওভারে ৩৭ রানের নজির জাদেজা স্পর্শ করেন ২০২১ সালে মুম্বইয়ে চেন্নাই সুপার কিংস বনাম আরসিবি ম্যাচে। আরসিবির বোলার ছিলেন হর্ষল প্যাটেল। প্রথম দুটি বলে দুটি ছক্কা। তৃতীয় বল নো হয়, তাতেও ছক্কা হাঁকান জাড্ডু। পরের ডেলিভারিতে ফের ছয়। শেষ তিন বলে ২, ৬ ও ৪ মারেন।
২০২২ সালের আইপিএলে এই নজিরের কাছাকাছি পৌঁছেও তা স্পর্শ করতে বা ভাঙতে পারেননি প্যাট কামিন্স। কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ ছিল পুনেতে। বোলার ছিলেন ড্য়ানিয়েল স্যামস। কেকেআরের কামিন্স নিয়েছিলেন ৩৫ রান। প্রথম চার বলে ৬,৪,৬,৬। পঞ্চম বলটি নো হয়, দুই রান নেন কামিন্স। শেষ দুটি ডেলিভারিতে ৬ ও ৪।
আইপিএলে দুটি ম্যাচে এক ওভারে ৩৩ রান উঠেছিল। একবার সুরেশ রায়না একাই ছিলেন ব্যাটার। অপর ক্ষেত্রে ছিল দুই ব্যাটার মনোজ তিওয়ারি ও ক্রিস গেইলের অবদান। তবে ঝড় তুলেছিলেন গেইলই। ২০১০ সালে কলকাতায় কেকেআরের বিরুদ্ধে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে গেইল ও মনোজ রবি বোপারার বোলিংয়ে ৩৩ রান তোলেন।
২০১৪ সালের আইপিএলে মুম্বইয়ে চেন্নাই সুপার কিংস বনাম কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচে সিএসকের রায়না পাঞ্জাবের পরবিন্দর আওয়ানার এক ওভারে ৩৩ রান সংগ্রহ করেছিলেন। ২০১২ সালে বেঙ্গালুরুতে আরসিবির হয়ে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিরুদ্ধে সৌরভ তিওয়ারি ও ক্রিস গেইল ৩১ রান সংগ্রহ করেন। রাহুল শর্মার বোলিংয়ে সৌরভ ১ রান নেওয়ার পর ৫টি ছক্কা হাঁকান গেইস।
আইপিএলে এক ওভারে ৩০ রান উঠেছে পাঁচবার। অ্যান্ড্রু সাইমন্ডসের বোলিংয়ে বিরুদ্ধে বীরেন্দ্র শেহওয়াগ, জোহান ভ্যান ডার ওয়াথের বলে শন মার্শ, শিভিল কৌশিকের বোলিংয়ের বিরুদ্ধে বিরাট কোহলি, শেল্ডন কটরেলের বোলিং সামলে রাহুল তেওয়াটিয়া ও স্যাম কারানের বিরুদ্ধে প্যাট কামিন্স এক ওভারে ৩০ রান নেন।












Click it and Unblock the Notifications