IPL: হতশ্রী পারফরম্যান্স! তিন ম্যাচ আগেই বিদায় দিল্লির, কোচ পন্টিংয়ের কাঠগড়ায় কারা?
আইপিএলের শুরু থেকেই দিল্লি ক্যাপিটালস দলকে নিয়ে প্রত্যাশা ছিল তুঙ্গে। হবে নাই বা কেন, মাঠের মতোই তারকা খচিত এই দলের ডাগ আউট। কোচ রিকি পন্টিং, ক্রিকেটীয় শীর্ষপদে সৌরভ গঙ্গোপাধ্যায়, সাপোর্ট স্টাফ হিসাবে ছিলেন অজিত আগারকার, শেন ওয়াটশন, জয়দীপ মুখোপাধ্যায়রা।
অথচ সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায় নিল দিল্লি। বুধবার রাতে সিএসকের কাছে হেরে এবারের মতো আইপিএল প্লে অফের আশা শেষ দিল্লি দলের। অধিক সন্ন্যাসীতেই কী গাজন নষ্ট হল? ওয়ার্নারদের এমন হতশ্রী পারফরম্যান্স শেষে এই প্রশ্নটাই উঠছে।

কিন্তু তারকা খচিত ডাগ আউট থাকলে কী হবে দিল্লি দলটাই যে এবার বড্ড নরবড়ে।তাই টুর্নামেন্টের তিন ম্যাচ বাকী থাকতেই বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেল দাদার দলের। বাকী তিনটি ম্যাচ এখন শুধুই নিয়ম রক্ষার।১১ নম্বর ম্যাচে ৭ নম্বর হার দিল্লির। তারা তাদের শেষ ৩টি ম্যাচ জিতলেও ১৪ পয়েন্টের বেশি সংগ্রহ করতে পারবে না। সুতরাং, টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজে গিয়েছে ক্যাপিটালসের।

ঋষভের বদলি হিসাবে কাজ চালানোর জন্য অভিষেক পোড়েলকে নেওয়া হয়। সীমিত ক্ষমতায় প্রথম দিকে চেষ্টাও করেছিলেন চন্দননগরের বঙ্গসন্তান। কিন্তু অভিষেক তো পন্থের বিকল্প হতে পারে না। ফলে ঋষভের অভাব প্রতি মুহুর্তে ভোগাল দলকে।

দিল্লি দলের থিঙ্ক ট্যাঙ্ক ছিল হেবিওয়েট। কিন্তু সেই অনুযায়ী মাঠে প্রতিফলন হল না। আগামী মরসুমে সাপোর্ট স্টাফদের সংখ্যা যে কমবে তা আগেই ঘোষণা করেছেন দিল্লি টিম ম্যানেজমেন্ট। ফলে সৌরভ পন্টিংদের চাকরি থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকছে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications