ফিনিশারের নতুন নাম রিঙ্কু, ধোনির থেকে কী পরামর্শ নিয়েছিলেন নাইট তারকা?

চলতি আইপিএলে অন্যতম সেরা ফিনিশার রিঙ্কু সিং, নাইটদের শেষ বলের বাদশা এখন আলিগড়ের এই ক্রিকেটার। কেকেআরের তিনি যে ক্রাইসিস ম্যানেজার, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। বিশ্বের সেরা ফিনিশারের থেকে কী কোনও বিশেষ পরামর্শ পেয়েছিলেন রিঙ্কু? সিএসকে ম্যাচের পর ধোনির সঙ্গে আলাদাভাবে কথা বলেন রিঙ্কু। বিশ্বসেরা ফিনিশারের পরামর্শে কী বদলে গেল রিঙ্কুর জীবন।

রাজস্থান ম্যাচের আগে সিএবির ক্লাব হাউসে সাংবাদিক সম্মেলনে এসে নাইটদের নয়া তারকা বলেন, 'আমি জিজ্ঞাসা করছিলাম যে, ম্যাচ ফিনিশ করার ক্ষেত্রে আমি আর কী করতে পারি। জবাবে মাহি ভাই বলে, যা করার বলকে করতে দে। তুই দাঁড়িয়ে থাক। বেশি ভাবিস না। বোলার যেমন বল করবে, সেই মতো শট নিবি।'

1

ফিনিশার হিসাবে এখন নতুন নায়ক রিঙ্কু। তবে ফিনিশার হিসাবে রিঙ্কুর আদর্শ কে? এই প্রশ্নের জবাবে কেকেআর তারকা বলেন, 'এই বিষয়ে আমি কাউকে অনুসরণ করার চেষ্টা করি না। শুধু আইপিএলে নয়, ঘরোয়া ক্রিকেটেও আমি যে জায়গায় ব্যাট করি, ছয়-সাত নম্বরে নেমে আমার কাজটাই হয় ম্যাচ ফিনিশ করা। তবে এমনিতে আমি সুরেশ রায়না ভাইকে অনুসরণ করি। ওই আমার আদর্শ।'

2

বৃহ্সপতিবার সামনে রাজস্থান রয়্যালস। বাকি তিন ম্যাচের মধ্যে ঘরের মাঠে দুটি ম্যাচ খেলবে কেকেআর। রাজস্থান রয়্যালসের সঙ্গে খেলে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে ধোনিদের ডেরায় চেন্নাইয়ে। শেষ ম্যাচ ফের ঘরের মাঠে। প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। যদিও ম্যাচ বাই ম্যাচ ভাবতে চাইছেন রিঙ্কু সিং। আপাতত কেকেআর শিবিরের লক্ষ্য ঘরের মাঠে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ জেতা। আসলে আইপিএলে টিকে থাকতে হলে প্রতিটি ম্যাচ এখন নক আউট নাইটদের কাছে। একটা ্ম্যাচে হারলেই সব আশা শেষ।

3

রাজস্থান দলে আছেন অশ্বিন চাহাল জাম্পার মতো স্পিনাররা, নাইট শিবিরের ভরসা বরুণ চক্রবর্তী, অনুকূল রায়রা। ফলে ইডেনে দেখা যাবে স্পিনারদের লড়াই। এই প্রসঙ্গে রিঙ্কু বলেন, 'আমরা ম্যাচের দিন পিচ থেকেই প্রথম একাদশ বাছবো।'
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+