IPL 2025: সর্বকনিষ্ঠ হিসেবে আইপিএল অভিষেক স্মরণীয় বৈভবের, প্রথম বলে ছয় মারায় এলিট লিস্টে উঠল নাম

IPL 2025: সর্বকনিষ্ঠ হিসেবে আইপিএল অভিষেকের রেকর্ড দখলে নিল ১৪ বছর ২৩ দিনের বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে ইমপ্যাক্ট সাব হিসেবে ওপেন করতে নেমে বৈভব নাম তুলল এলিট লিস্টে।

টুর্নামেন্টের ইতিহাসে দশম ক্রিকেটার হিসেবে বৈভব আইপিএল কেরিয়ারের প্রথম বলেই ছক্কা হাঁকাল। মনে রাখতে হবে, আইপিএলের এটি অষ্টাদশ সংস্করণ চলছে, বৈভবের বয়স ১৪!

IPL 2025

বৈভবকে ১.১ কোটি টাকায় কিনেছিল রাজস্থান রয়্যালস। আজকের ম্যাচে সঞ্জু স্যামসন খেলতে পারেননি পেটে চোট লাগার কারণে। বৈভবকে আইপিএল দলে নিলেও এত কম বয়সে খেলানো উচিত হবে কিনা তা নিয়ে নানা মুনির নানা মত ছিল।

রাজস্থান রয়্যালসের নেটে অবশ্য বৈভবকে দেখে বোঝার উপায় ছিল না যে তার বয়স মাত্র ১৪। জোফ্রা আর্চারদের উড়িয়ে বৈভবের আত্মবিশ্বাস যে তুঙ্গে তা স্পষ্ট হলো আজকের খেলায়। প্রথম ওভারটি করতে গিয়েছিলেন শার্দুল ঠাকুর।

বৈভব খেলার সুযোগ পায় চতুর্থ বলে। লেংথ বলটি বৈভব ওড়ায় একস্ট্রা কভার বাউন্ডারি দিয়ে। এরপর আবেশ খানের বলেও ছক্কা হাঁকায় বিহার থেকে উঠে আসা এই ক্রিকেটার। বৈভবের আগে আইপিএল অভিষেকে প্রথম বলে ছয় মারার নজির ছিল রাজস্থান রয়্যালসের দুই ক্রিকেটারের। তাঁরা হলেন রবি কুইনি ও কেভন কুপার।

কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল, দিল্লি ডেয়ারডেভিলসের কার্লোস ব্রাথওয়েট, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অনিকেত চৌধুরী, কলকাতা নাইট রাইডার্সের জ্যাভন সিয়ার্লেস, চেন্নাই সুপার কিংসের মাহিশ থিকশানা, মুম্বই ইন্ডিয়ান্সের সিদ্ধেশ লাড ও চেন্নাই সুপার কিংসরে সমীর রিজভি আইপিএল অভিষেকে প্রথম বলেই ছয় মেরেছিলেন। সেই তালিকায় যোগ হলে বৈভবের নাম।

আবেশের যে ওভারে বৈভব ছয় মারে, ওই ওভারের পঞ্চম বলেই তার ক্যাচ তালুবন্দি করতে পারেননি প্রিন্স যাদব। দিগ্বেশ রাঠী চতুর্থ ওভার করতে গেলে সূর্যবংশী রক্ষণাত্মক ভঙ্গিমার উপর জোর দেয়। যদিও রাঠী অষ্টম ওভারে বল করতে গেলে তাঁর বলে ছক্কা হাঁকায় বৈভব। তার আগে রবি বিষ্ণোইয়ের বলে দুটি চারও মারে।

Take a Poll

ভাগ্যের সহায়তা পেলেও তা কাজে লাগিয়ে আইপিএল অভিষেকে অর্ধশতরান অবশ্য করতে পারল না বৈভব। ২টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২০ বলে ৩৪ রান করে বৈভব সাজঘরে ফিরল এইডেন মার্করামের বলে স্টাম্প আউট হয়ে। ৮.৪ ওভারে ৮৪ রানে ভাঙে রাজস্থান রয়্যালসের নতুন ওপেনিং জুটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+