IPL 2025: জল্পনায় সিলমোহর! পার্থিবকে গুরুদায়িত্ব দিল গুজরাত টাইটান্স
IPL 2025: পার্থিব প্যাটেল এবার যুক্ত হলেন গুজরাত টাইটান্সে। তাঁর এই যোগদানের বিষয়টি জানা গিয়েছিল গত মাসে একটি সর্বভারতীয় দৈনিকের প্রতিবেদনে।
অবশেষে জল্পনায় সিলমোহর। পার্থিবকে সহকারী ও ব্যাটিং কোচের দায়িত্ব দিল ২০২২ সালের চ্যাম্পিয়নরা।

গ্যারি কার্স্টেন গুজরাত টাইটান্সের মেন্টর ও ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন। এরপর সেই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে পাকিস্তানের টি২০ ও একদিনের আন্তর্জাতিক দলের হেড কোচ হন। তবে কয়েক মাসের মধ্যেই সেই দায়িত্ব ছেড়েও দেন কার্স্টেন।
কার্স্টেনের সঙ্গে পাকিস্তান দলের সম্পর্ক ছিন্ন হওয়ার পর এমন গুঞ্জনও ছড়িয়েছিল যে তিনি আইপিএল দলের সঙ্গে যুক্ত হতে পারেন। সেক্ষেত্রে গুজরাত টাইটান্সে ফেরার পথও খোলাই ছিল। কেন না, আজই কার্স্টেনের জায়গায় পার্থিবকে আনার বিষয়টি সরকারিভাবে ঘোষণা করেছে গুজরাত টাইটান্স।
গুজরাত টাইটান্স দলের হেড কোচের পদে রয়েছেন আশিস নেহরাই। ডিরেক্টর অব ক্রিকেট পদে বিক্রম সোলাঙ্কিকেও রেখে দেওয়া হয়েছে। নেহরার সঙ্গে খেলেছেন পার্থিব, এবার একসঙ্গে মিলে সামলাবেন কোচের দায়িত্ব।
সবচেয়ে কম বয়সের উইকেটকিপার হিসেবে ভারতীয় দলে টেস্ট অভিষেক হয়েছিল পার্থিবের। তিনি ২৫টি টেস্ট, ৩৮টি একদিনের আন্তর্জাতিক ও ২টি টি২০ আন্তর্জাতিক খেলেছেন। আইপিএলে চেন্নাই সুপার কিংস, কোচি টাস্কার্স কেরালা, ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার অভিজ্ঞতা আছে পার্থিবের।
৬টি দলের হয়ে আইপিএলে ১৩৯টি ম্যাচ খেলেছেন পার্থিব। ২০০৮ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে পার্থিব ৩০২ রান করেছিলেন। ২০১৭ সালে মুম্বই ইন্ডিয়ান্সের সর্বাধিক রান সংগ্রহকারীও হন। ৩৯৫ রান করে মুম্বইকে খেতাব জেতানোর ক্ষেত্রেও ভূমিকা ছিল পার্থিবের।
মুম্বই ইন্ডিয়ান্স দলে স্কাউটের দায়িত্বও সামলেছেন। ধারাভাষ্যকার হিসেবেও জনপ্রিয়। পার্থিবের অধিনায়কত্বে গুজরাত রঞ্জি ট্রফি ও বিজয় হাজারে ট্রফি জিতেছিল ২০১৬-১৭ মরশুমে। অধিনায়ক হিসেবে ভারতের ঘরোয়া ক্রিকেটের সেরা তিন খেতাব জেতার নজিরও রয়েছে পার্থিবের।
আমেদাবাদ থেকেই উঠে আসা পার্থিবের। তাঁক অভিজ্ঞতাই ব্যাটিং বিভাগে কাজে লাগাতে চাইছে গুজরাত টাইটান্স। ঋদ্ধিমান সাহা অবসর নিয়েছেন। গুজরাত টাইটান্সকে ভালো উইকেটকিপার খুঁজতে হবে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে স্কাউটের দায়িত্বে থাকা পার্থিবের নখদর্পণে ভারতের ঘরোয়া ক্রিকেটারদের পারফরম্যান্সও। সবমিলিয়ে নেহরা-পার্থিবের জুটিতেই আস্থা রাখছে শুভমান গিলের নেতৃত্বাধীন দল।
গুজরাত টাইটান্স ধরে রেখেছে গিল, রশিদ খান, সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া ও শাহরুখ খানকে। তারা নিলামে খরচ করতে পারবে ৬৯ কোটি টাকা। রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করতে পারবে একজন ক্যাপড বা আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্লেয়ারকে নিতে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications