Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: চোটের জন্য ছিটকে গেলেন ঋতুরাজ, কঠিন সময়ে সিএসকের অধিনায়কত্বে ফিরছেন ধোনি

আইপিএলে অধিনায়কত্বে ফিরছেন মহেন্দ্র সিং ধোনি। চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেন ঋতুরাজ গায়কোয়াড়, সিএসকে দলকে নেতৃত্বে দেবেন ধোনি। চোটের জন্য চলতি আইপিএল থেকে পুরোপুরি ছিটকে গেলেন সিএসকে অধিনায়ক ঋতুরাজ। কনুইয়ের চোটের জন্য চলতি আইপিএলে আর খেলতে পারবেন না ঋতুরাজ।

এই পরিস্থিতিতে বাকি মরশুমে সব ম্যাচের জন্য চেন্নাই দলকে নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি। শুক্রবার কেকেআরের বিরুদ্ধে খেলতে নামছে। সিএসকে তার আগে দলের কোচ স্টিফেন ফ্লেমিং এই বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামার আগে ঋতুরাজের খেলা নিয়ে সংশয় ছিল। তখনও মনে হয়েছিল ঋতুরাজ খেলতে না পারলে দলকে নেতৃত্ব দেবেন ধোনি। যদিও সেই ম্যাচে খেলেছিলেন ঋতুরাজ।

MS Dhoni

যদিও কনুইয়ের চোট বেশ গুরুতর হওয়ার চলতি মরশুমে আর মাঠে নামতে পারবেন না সিএসকে অধিনায়ক। ফলে অভিজ্ঞ ধোনির ওপরই ভরসা করল চেন্নাই টিম ম্যানেজমেন্ট। ২০২৩ সালে আইপিএল ফাইনালে শেষবার চেন্নাই দলকে নেতৃত্ব দিয়েছিলেন ধোনি। এরপর ২০২৪ সালের আইপিএলে তিনি নেতৃত্ব থেকে অব্যাহতি নেন। সিএসকে দল অধিনায়ক করে ঋতুরাজকে কিন্তু ফের একবার কঠিন সময়ের দলকে নেতৃত্ব দিতে মহেন্দ্র সিং ধোনিকে।

ফ্লেমিং বলেন, পরিবর্তনের কথা বলতে গেলে আমাদের দলে বিকল্প খুব কমই আছে। আমরা কাউকে বেছে নিইনি ধোনিই দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন তিনি বুঝতে পারছেন এখন তাঁকেই দায়িত্ব নিতে হবে। ফলে কেকেআরের বিরুদ্ধে ম্যাচে টস করতে নামবেন মহেন্দ্র সিং ধোনি।

পাঁচবারের চ্যাম্পিয়নরা চলতি আইপিএলে একেবারেই ভালো ছন্দে নেই। পাঁচ ম্যাচে দুই পয়েন্ট নিয়ে লিগ তালিকায় নম্বরে আছে চেন্নাই, কেকেআরের বিরুদ্ধে এই ম্যাচ সিএসকের কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই। শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের ঘরের মাঠে হারতে হয়েছে তাদের।

৩০ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলার সময় প্রতিপক্ষ বোলার আর্চারের বলঋতুরাজের কনুইয়ে লেগেছিল। এর পর থেকেই চোট ঋতুরাজকে ভোগাচ্ছিল। অবশেষে তিনি পুরোপুরি ছিটকে গেলেন।সিএসকে দলকে পাঁচবার আইপিএল জিতিয়েছেন ধোনি। শেষবার ২০২৩ সালে তাঁর অধিনায়কত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল সিএসকে। ধোনিকে ফের নেতৃত্বে আবার ফেরাল চেন্নাই।

Take a Poll

কেকেআরের বিরুদ্ধে ঘরের মাঠে কলকাতার বিরুদ্ধেই এ বারের আইপিএলে প্রথম বার দেখা যাবে অধিনায়ক ধোনিকে। গত ম্যাচে ব্যাট হাতে রান করলেও দলকে জেতাতে পারেননি তিনি। এবার দলকে নেতৃত্বও দিতে হবে বৃহস্পতিবার সন্ধ্যায় ধোনির অধিনায়কত্বের পক্ষেই সওয়াল করেছিলেন সৌরভ। দাদার ইচ্ছেই পূর্ণতা পেলে কয়েক মিনিটের মধ্যে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+