IPL 2025: আইপিএল থেকে ছিটকে গেলেন জাম্পা, কর্ণাটকের তরুণ ব্যাটারকে নিল সানরাইজার্স হায়দরাবাদ

IPL 2025: আইপিএল থেকে ছিটকে গেলেন অ্যাডাম জাম্পা। তার আগে যে কাঁধের চোট ছিল, সেটাই বেড়ে গিয়েছে। ফলে জাম্পা দেশে ফিরে গিয়েছেন।

বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে সানরাইজার্স হায়দরাবাদ। তার আগেই বড় ধাক্কা খেল প্যাট কামিন্সের দল।

IPL 2025

জাম্পা চলতি আইপিএলে সানরাইজার্সের হয়ে প্রথম ২টি ম্যাচে খেলেছিলেন ইমপ্যাক্ট সাব হিসেবে। রাজস্থান রয়্যালস ম্যাচে ৪৮ রান খরচ করে ১টি উইকেট নেন। এরপর লখনউ সুপার জায়ান্টস ম্যাচে তিনি একটি উইকেট নেন ৪৬ রানের বিনিময়ে।

এই ম্যাচ ২টি খেলার ফাঁকেই ডান কাঁধে অস্বস্তি বোধ করতে থাকেন জাম্পা। ফলে বাকি ৪টি ম্যাচে খেলতে পারেননি। চিকিৎসকদের পরামর্শ নিতে তিনি অবশেষে দেশেই ফিরে গেলেন। ২০২৩ সালে বিশ্বকাপের আগেও কাঁধের চোট ভুগিয়েছিল জাম্পাকে। যদিও তা সত্ত্বেও অজিদের বিশ্বকাপ জেতানোর ক্ষেত্রে অবদান রেখেছিলেন।

কিছুদিন বিশ্রাম নিয়ে জাম্পার আইপিএল প্রত্যাবর্তন অসম্ভব ছিল না। যদিও সানরাইজার্স জাম্পার পরিবর্ত হিসেবে কর্ণাটকের ২১ বছরের ব্যাটারকে দলে নিয়েছে। স্মরণ রবিচন্দ্রন কর্ণাটকের বাঁহাতি ব্যাটার, ফলে নিশ্চিতভাবেই অরেঞ্জ আর্মির ব্যাটিং শক্তি বাড়ল।

স্মরণ রবিচন্দ্রন প্রথম শ্রেণির ক্রিকেটে ৭টি ম্যাচ খেলেছেন। ১০টি ৫০ ওভারের ম্যাচ ও ৬টি টি২০ ম্যাচ খেলার অভিজ্ঞতাও রয়েছে। সবমিলিয়ে ১১০০-র উপর রান রয়েছে। বেস প্রাইস ৩০ লক্ষ টাকায় তাঁকে দলে নিল সানরাইজার্স।

স্মরণ সিকে নাইডু ট্রফিতে ৮২৯ রান করে নজর কাড়েন। এরপর দারুণভাবে নিজেকে মেলে ধরেন মহারাজা টি২০ টুর্নামেন্টে। গুলবার্গ মিস্টিকসের হয়ে গত বছর স্মরণ ৯ ইনিংসে ৩০২ রান করেছিলেন। গড় ছিল ৪৩.১৪, স্ট্রাইক রেট ১৪৫.১৯। একটি শতরান ও ২টি অর্ধশতরানও করেন। শিবমোগ্গা স্ট্রাইকারসের হয়েও ঘরোয়া টি২০ খেলেছেন।

গত মরশুমেই কর্ণাটক দলে তাঁর অভিষেক হয়। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৪.৫০ গড়ে তাঁর ৫১৬ রান রয়েছে, হাঁকিয়েছেন ২টি শতরান। পাঞ্জাবের বিরুদ্ধে ২০৩ ও তার পরের ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে করেন অপরাজিত ১৩৩।

Take a Poll

৫০ ওভারের ১০টি ম্যাচে স্মরণের ৪৩৩ রান করেছে, ২টি করে শতরান ও অর্ধশতরান রয়েছে। ৬টি টি২০ ম্যাচে ১৭০ রান করেছেন, ১টি হাফ সেঞ্চুরি-সহ।

চলতি আইপিএলের পয়েন্ট তালিকায় সানাইজার্স হায়দরাবাদ দশ দলের মধ্যে রয়েছে ৯ নম্বরে। ৬ ম্যাচের তাদের ঝুলিতে চার পয়েন্ট। মুম্বই ইন্ডিয়ান্স রয়েছে সাতে। সানরাইজার্স যদি মুম্বইকে হারিয়ে দেয় তাহলে পয়েন্ট তালিকায় কিছুটা উপরে উঠে আসতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+