আইপিএলের দলগুলির নামে সুস্বাদু খাবার কলকাতার হোটেলে!
IPL 2024: আইপিএল এখন মধ্যগগনে। কলকাতা নাইট রাইডার্স পরপর ৫টি হোম ম্যাচ খেলছে ইডেন গার্ডেন্সে। তার মধ্যে প্রথমটিতে গতকাল কেকেআর হারিয়েছে লখনউ সুপার জায়ান্টসকে, লখনউয়ের বিরুদ্ধে প্রথম জয়।
কাল প্রতিপক্ষ পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রাজস্থান রয়্যালস। এই ম্যাচটি আপনি প্রিয়জনকে নিয়ে বসে দেখতেই পারেন কলকাতার হোটেলে। আইপিএলের ১০ দলের নামের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি সুস্বাদু খাবারের সম্ভার-সহ।

নববর্ষের বিকেলে ইডেন ভরেনি ঠিকই। কিন্তু সেই ছবিটাই বদলে যেতে পারে মঙ্গল-সন্ধ্যায় ক্রিকেটের নন্দনকাননে। তার মধ্যে আবার আগামী রবিবার ইডেনে বিরাট কোহলিদের ম্যাচ। তার মধ্যে লোকসভা নির্বাচন শুরু হয়ে যাবে। ইডেনে একটানা ৫ ম্যাচের শেষটি আবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলের বিরুদ্ধে।
বাঙালি যেমন চায়ের কাপে তুফান তুলতে সিদ্ধহস্ত, তেমনই প্রিয়জনকে নিয়ে, পরিবারের সদস্যদের নিয়ে আরামে বসে আইপিএলের ম্যাচ উপভোগ করার সুযোগও হাতছাড়া করেন না ক্রিকেটপ্রেমীরা। কলকাতার বিভিন্ন রেস্তোরাঁয় সেই বন্দোবস্ত রয়েছে। ব্যতিক্রম নয় ব্যানিয়ান ট্রি গ্রুপের হোটেলও।
লেকটাউনে ব্যানিয়ান ট্রি গ্রুপ আজ চমক দিল আইপিএল-থিমড রকমারি মেনুর সম্ভার জনসমক্ষে এনে। এর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া, বাংলার বোলিং কোচ শিবশংকর পাল, সিএবি যুগ্ম সচিব প্রমুখ।
আইপিএল স্পেশ্যাল মেনুর তালিকায় চোখ রাখলেই জিভে জল আসবে। চ্যালেঞ্জার্স কর্ন ফ্রিটারস, মকাই সাগওয়ালা পাঞ্জাব কে খেত সে, চেন্নাই সে সয়া চাঙ্কি ফ্রাই, মুম্বই চি পাও ভাজি, রাজস্থান প্যাভিলিয়ন সে মালাই কে কোফতে, কিংস ইলেভেন স্পেশ্যাল সামোসা সাট রয়েছে এই তালিকায়।
রয়েছে ডেয়ার ডেভিলস কা তুফানি পনির, কলকাতা সে মচ্ছি ঝোল উইথ রাইস, ডেয়ার ডেভিলস কা স্পেশ্যাল বাটার চিকেন, রয়্যাল ভুন্না মাটন, চিকেন ললিপপ ইন সানরাইজার্স ওয়ে, গুজরাত কে ঝোসেলা উন্ধিউ, হট রাইডার্স উইথ জিরো ডিগ্রি টেম্পারেচারের মতো নানাবিধ মেনু। এমন অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিষেক, শিবশঙ্কররা।
এই তালিকাতেই স্পষ্ট, আইপিএলে যে শহরগুলির দল রয়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই উদ্যোগ। ব্যানিয়ান ট্রি গ্রুপের কর্ণধার প্রবীর কুমার রায় চৌধুরী নিজেও ক্রীড়াপ্রেমী। তিনি সাংবাদিকদের বলেন, প্রতিদিন সন্ধ্যায় জায়ান্ট স্ক্রিনে ক্রিকেটের উন্মাদনায় মেতে ওঠার পাশে ভোজনরসিকদের জন্য থাকছে সুস্বাদু খাবারের পসরা। দোসর আইপিএল কেন্দ্রিক খাদ্যের উপর ২০ শতাংশ ছাড়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications