IPL 2024: ইনিংসে জোড়া শতরান! আইপিএলে বিরাটদের কীর্তি স্পর্শ করে নজির শুভমান-সুদর্শনের
IPL 2024: আইপিএলে অনবদ্য কীর্তি স্পর্শ করলেন গুজরাত টাইটান্স অধিনায়ক শুভমান গিল ও অপর ওপেনার বি সাই সুদর্শন। আমেদাবাদে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হাঁকালেন শতরান।
২০১৬ সালে আইপিএলে প্রথমবার একই ইনিংসে জোড়া শতরান ছিল বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের। তবে দুই ভারতীয় এক ইনিংসে শতরান হাঁকালেন, এমন নজির এই প্রথম।

আজ আইপিএল কেরিয়ারের চতুর্থ তথা চলতি আইপিএলের প্রথম শতরান শুভমান পূর্ণ করেন ৫০ বল খেলে, ৯টি চার ও ৬টি ছয়ের সৌজন্যে। ২৫ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন। তাঁর ওপেনিং পার্টনার সাই সুদর্শন ৩২ বলে ৫০ রানে পৌঁছনোর পর আইপিএল কেরিয়ারের প্রথম শতরান পেলেন ৫০ বলে। পাঁচটি চার ও সাতটি ছয়ের সাহায্যে। শুভমানের সেঞ্চুরিটি আইপিএলে শততম শতরান।
২০১৬ সালে বেঙ্গালুরুতে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে বিরাট ও এবিডি শতরান করেন। বিরাট নেমেছিলেন ওপেন করতে, তিনে এবিডি। আরসিবির তৎকালীন অধিনায়ক কোহলি ৫৫ বলে ১০৯ করেন, এবিডি ৫২ বলে ১২৯ রানে অপরাজিত ছিলেন।
তার আগে অবধি কোনও টি২০ ইনিংসে জোড়া শতরানের নজির ছিল কেভিন ও'ব্রায়েন (১১৯) ও হামিশ মার্শাল (১০২)-এর। ২০১১ সালে তাঁরা শতরান করেছিলেন গ্লুচেস্টারশায়ারের হয়ে মিডলসেক্সের বিরুদ্ধে। টি২০ ইনিংসে জোড়া শতরান, এমন নজির আজ নিয়ে হলো সপ্তমবার।
২০১৯ সালে হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদের দুই ওপেনার একই ইনিংসে শতরান হাঁকিয়েছিলেন আরসিবির বিরুদ্ধে। জনি বেয়ারস্টো ৫৬ বলে ১১৪ রান করেছিলেন। অপর ওপেনার ডেভিড ওয়ার্নার ৫৫ বলে ১০০ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন।
২০১৯ সালে রংপুর রাইডার্সের হয়ে চট্টগ্রাম ভাইকিংসের বিরুদধে শতরান করেছিলেন ওপেনার অ্যালেক্স হেলস (১০০) ও তিনে নামা রাইসি রুসো (১০০ অপরাজিত)। ২০২২ সালে ভাল্লেত্তা কাপে চেক প্রজাতন্ত্রের দুই ওপেনার সাবাউন দাভিজি (১১৫ অপরাজিত) ও ডাইলান স্টেইন (১০৬) শতরান করেন বুলগেরিয়ার বিরুদ্ধে।
চলতি বছর ইস্ট এশিয়া কাপে জাপানের দুই ওপেনার লাচলান ইয়ামামোতো-লেক (১৩৪ অপরাজিত) ও অধিনায়ক কেন্ডেল কাদোয়াকি-ফ্লেমিং (১০৯ অপরাজিত) শতরান করেন চিনের বিরুদ্ধে।
আজ ১৮তম ওভারের দ্বিতীয় বলে গুজরাত টাইটান্সের ওপেনিং জুটি ভাঙে চেন্নাই সুপার কিংস। ৫১ বলে ১০৩ রান করে তুষার দেশপাণ্ডের শিকার হন সুদর্শন। এই ওভারের শেষ বলে আউট হন গিল। ৫৫ বলে ১০৪ রান করে সাজঘরে ফেরেন।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications