IPL 2024,RR vs GT: শেষ ওভারে থ্রিলার, গিলের অর্ধশতরান, গুজরাত শিবিরে খুশির জোয়ার আনলেন রশিদ
জয়পুরে জমজমাট রাজস্থান-গুজরাত ম্যাচ। শেষ ওভারে থ্রিলার। শেষ পর্যন্ত টান টান উত্তেজনার ম্যাচে তিন উইকেটে জয় পেল গুজরাত। ২ ম্যাচ পর আবার জয়ে ফিরল শুভমান গিলের দল। এবারের আইপিএলে প্রথম বারের স্বাদ পেল রাজস্থান রয়্যালস, তাও ঘরের মাঠে।
জয়পুরে আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান ও গুজরাত। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় গুজরাত টাইটন্স।রাজস্থানের আর এক ওপেনার যশস্বী জয়সওয়ালের ব্যর্থতা জারি। উমেশ যাদবের বোলিংয়ে উইকেটের পিছনে লাফিয়ে দুর্দান্ত ক্যাচ নেন ম্যাথু ওয়েড।২৪ রান করে উমেশ যাদবের বলে আউট হলেন যশস্বী জয়সওয়াল। অন্যদিকে জস বাটলার ৮ রান করেই রশিদ খানের বলে আউট হলেন।

১৫ ওভার শেষে রাজস্থানের ১৩৪ রান ছিল। হাতে উইকেট থাকলে যে কোথায় পৌঁছে যাওয়া যায়, সেটাই দেখালেন সঞ্জুরা। শেষ ৫ ওভারে রাজস্থান তুলল ৬২ রান। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে রাজস্থান।
গুজরাত বোলারদের মধ্যে একমাত্র নজর কাড়লেন রশিদ। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে এক উইকেট নেন। তবে গিলের দলের বাকি বোলাররা পুরোপুরি ফ্লপ করলেন। উমেশ যাদব, মোহিত শর্মা একটি করে উইকেট সংগ্রহ করলেন।
বিরাট রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন গুজরাতের দুই ওপেনার সাই সুদর্শন ও শুভমান গিল। ওপেনিং জুটিতেই উঠে ৬৪ রান। ৩৫ রান করে কুলদীপ সেনের বলে আউট হন সাই। ম্যাথু ওয়েড বা অভিনব মনোহর কেউই গুজরাতকে নির্ভরতা দিতে পারলেন না। ওয়েডকে ৪ এবং মনোহরকে ১ রানে আউট করলেন সেই কুলদীপ। এরমধ্যে বৃষ্টি আসায় সামান্য কিছুক্ষণ খেলা বন্ধ থাকে।
বিজয় শঙ্কর ১০ বলে ১৬ রান করে আইট হলেন। যদিও দলের ইনিংসকে একাটি টানতে থাকেন অধিনায়ক গিল। অর্ধশতরানও পূরণ করেন। শেষ পর্যন্ত ৪৪ বলে ৭২ রান করে চাহালের বলে আউট হলেন গিল। তাঁর ইনিংসে ছিল ৬টি চার এবং জুটি ছক্কা।
এরপর রাহুল তেওটিয়া এবং শাহরুখ খান জুটি চেষ্টা চালাতে থাকেন। শাহরুখ খান ১৪ রানে আউট হলেন। কিন্তু খেলা জমিয়ে দিলেন রশিদ খান ও তেওটিয়া। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৫ রান। তেওটিয়া আউট হলেও শেষ বলে জয়ের জন্য দরকার ছিল ২ রান, তার মেরে ম্যাচ জেতালেন রশিদ। ইদের আগে খুশির জোয়ার আনলেন আফগান তারকা।
তেওটিয়া ১১ বলে ২২ রান করেন। রশিদ ১১ বলে ২৪ রানে অপারজিত থাকেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল গুজরাত। রাজস্থান বোলারদের মধ্যে কুলদীপ সেন তিনটি এবং চাহাল দুটি উইকেট নেন। হারলেও ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল রাজস্থান।৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে গুজরাত।
ম্যাচে মেজাজ হারালেন গিল।মাঠে সাধারণত মাথা গরম করতে দেখা যায় না শুভমনকে। নেতৃত্বের দায়িত্ব হয়তো তাঁকে চাপে রেখেছে। তারই নমুনা দেখা গেল বুধবার রাজস্থান রয়্যালস-গুজরাত টাইটান্স ম্যাচে। কিন্তু রাজস্থানের ইনিংসের সময় একটি হোয়াইড বলকে কেন্দ্র করে মেজাজ হারালেন গিল।












Click it and Unblock the Notifications