IPL 2024, RCB vs CSK Updates: ধোনি-জাদেজা জুটির মরিয়া প্রয়াসেও সিএসকের বিদায়, শেষ চারে আরসিবি
IPL 2024: আইপিএলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলতে নামছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। এই দুই দলের মধ্যে একটি যাবে প্লে-অফে।
চেন্নাই সুপার কিংস জিতলে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসে চাপ বাড়াবে রাজস্থান রয়্যালসের উপর। তবে ম্যাচে বৃষ্টির ব্যাঘাত ঘটানোর আশঙ্কা থাকছে। ম্যাচের স্কোর, টাটকা তথ্য, পরিসংখ্যান ওয়ানইন্ডিয়া বাংলায়।

শেষ চারে আরসিবি
চেন্নাই সুপার কিংসকে ২৭ রানে হারিয়ে আইপিএলের প্লে-অফে পৌঁছে গেল আরসিবি। চেন্নাই সুপার কিংস যেমন ভুগল ভালো মানের পেসারের অভাবে, আরসিবির জোরে বোলাররা গতির তারতম্য ঘটিয়ে বুদ্ধিদীপ্ত বোলিং করে কাজের কাজটা সারলেন। প্রথম বলেই ঋতুরাজ গায়কোয়াড়ের উইকেট তুলে নিয়ে ধাক্কা দেন গ্লেন ম্যাক্সওয়েল।
ড্যারিল মিচেল ৬ বলে ৪ রান করে আউট হলে স্কোর দাঁড়ায় ২.২ ওভারে ১৯। এরপর অজিঙ্ক রাহানে ও রাচিন রবীন্দ্র দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ৯.১ ওভারে দলের ৮৫ রানে ফেরেন রাহানে (২২ বলে ৩৩)। তবে টার্নিং পয়েন্ট শিবম দুবের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রাচিন রবীন্দ্রর রান আউট।
আইপিএলে প্রথম অর্ধশতরান করা রবীন্দ্র ফেরেন ৩৭ বলে ৬১ রানে। শিবম দুবে শুরু থেকেই ছিলেন অস্বস্তিতে। ১৫ বলে ৭ রান করে তিনি আউট হন। স্যান্টনার ৪ বলে ৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন। মহম্মদ সিরাজের বলে। অনেকটা লাফিয়ে এক হাতে যে ক্যাচ ফাফ দু প্লেসি ধরলেন তা টুর্নামেন্টের সেরা হতেই পারে।
রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনির জুটি ফের সিএসকেকে ম্যাচে ফেরায়। প্লে-অফে যেতে শেষ ১২ বলে দরকার ছিল ৩৫। শেষ ওভারে ১৭। প্রথম বলে ধোনি ছয় মারলেও পরের বলে আউট হয়ে যান। প্লে-অফে যেতে ৪ বলে দরকার হয়ে পড়ে ১১। শার্দুল ঠাকুর প্রথম বল মিস করায় কমে সিএসকের আশা।
চেন্নাই সুপার কিংস শেষ অবধি ৭ উইকেট হারিয়ে ১৯১ তোলে। ২২ বলে ৪২ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। ১৩ বলে ২৫ রান ধোনির। যশ দয়াল ৪ ওভারে ৪২ রান দিয়ে নেন ২ উইকেট। একটি করে উইকেট ম্যাক্সওয়েল, মহম্মদ সিরাজ, লকি ফার্গুসন ও গ্রিনের।
চেন্নাইয়ের ম্যাজিক ফিগার ২০১
চেন্নাই সুপার কিংসকে প্লে-অফে উঠতে হলে তুলতে হবে ২০১ রান। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেয় সিএসকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৫ উইকেটে ২১৮ রান তুলেছে। ফাফ দু প্লেসি ৫৪, বিরাট কোহলি ৪৭, রজত পাটীদার ৪১, দীনেশ কার্তিক ১৪, গ্লেন ম্যাক্সওয়েল ১৬ রান করেন। ক্যামেরন গ্রিন ৩৮ ও মহীপাল লোমরর ০ রানে অপরাজিত থাকেন। শার্দুল ঠাকুর ২টি, তুষার দেশপাণ্ডে ও মিচেল স্যান্টনার ১টি করে উইকেট নিয়েছেন।
পারস্পরিক দ্বৈরথের ফলাফল
আইপিএলে পারস্পরিক ৩২টি দ্বৈরথে চেন্নাই সুপার কিংস জিতেছে ২১টিতে, আরসিবির জয় ১০টিতে, একটি ম্যাচ পরিত্যক্ত। শেষ পাঁচটি দ্বৈরথে চেন্নাই সুপার কিংস চারবার হারিয়েছে আরসিবিকে। চলতি আইপিএলে গত ২২ মার্চ সিএসকে ৮ বল বাকি থাকতে ৬ উইকেটে পরাস্ত করেছিল আরসিবিকে। ২০২২-এর পর চেন্নাইকে হারাতে পারেননি বিরাটরা। চিন্নাস্বামীতে আরসিবিকে পাঁচবার হারিয়েছে সিএসকে, অন্যদিকে ধোনিদের চারবার হারিয়েছেন বিরাটরা। একটি ম্যাচ পরিত্যক্ত।
More From
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications