IPL 2024, MI vs RR: আইপিএলে শূন্য অঙ্কে লজ্জার নজির রোহিতের, তালিকায় রয়েছেন কোন ক্রিকেটাররা? জানুন বিস্তারিত
রোহিত শর্মা মানেই রেকর্ডের রাজা। আন্তর্জাতিক ম্যাচ হোক বা আইপিএল। রোহিত শর্মা ব্যাট হাতে নামলেই রেকর্ড গড়েন।সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এক নজির গড়ে ফেললেন রোহিত শর্মা। তবে সেটা গৌবরেব নয়, বরং লজ্জার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে সবচেয়ে বেশি ডাক করার নজির গড়ে, স্পর্শ করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ কার্তিকের অবাঞ্ছিত রেকর্ড।
রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে মুম্বইয়ের তিন ব্যাটসম্যান ০ রানে শুরুতেই আউট হলেন। প্রথম ওভারেই ০ রানে রোহিত শর্মাকে আউট করলেন।প্রথম ওভারের পঞ্চম বলে স্ট্রাইকে এসেছিলেন রোহিত। বোল্টের বলে খোঁচা মেরে সঞ্জু স্যামসনকে ক্যাচ দেন হিটম্যান। গোল্ডেন ডাক করে সাজঘরে ফেরেন তিনি।ট্রেন্ট বোল্ট ওয়াংখেড়েতে রোহিতকে আউট করার পর আইপিএলে তাঁর শূন্যে আউট হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ১৭।

আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি বার শূন্য রানে আউট হওয়ার লজ্জার নজির এখন রোহিতের নামের পাশে। যে লজ্জা এত দিন একা বহন করছিলেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান আরসিবি ক্রিকেটার দীনেশ কার্তিক। রোহিত এ দিন আইপিএলে ১৭তম বার শূন্য রানে আউট হলেন। কার্তিকও আইপিএলে ১৭ বার কোনও রান না করে আউট হয়েছেন।
দীনেশ কার্তিক - ১৭ বার,রোহিত শর্মা - ১৭ বার, গ্লেন ম্যাক্সওয়েল - ১৫ বার, পীযুষ চাওলা - ১৫ বার, মনদীপ সিং - ১৫ বার, সুনীল নারিন - ১৫ বার, মনীষ পাণ্ডে, রশিদ খান, আম্বাতি রাউডু তিনজনে ১৪ বার ০ রানে আউট হয়েছেন। হরভজন সিং, পার্থিব প্যাটেল, অজিঙ্কা রাহানে ১৩ বার ০ রানে আউট হয়েছেন। গৌতম গম্ভীরের নামের পাশে ১২বার গোল্ডেন ডাক।
সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মুম্বই খেলতে নামার সময় ওয়াংখেড়ে জুড়ে রোহিত শর্মার জন্য জয়ধ্বনি উঠল। হার্দিক পাণ্ড্যকে ব্যঙ্গ করা হল। রোহিতের উদ্দেশে সেই দর্শককেই বলতে শোনা যায়, "মুম্বইয়ের রাজা কে? রোহিত শর্মা আবার কে?" ম্যাচের মধ্যেও ভালোবাসার বিড়ম্মনায় পড়তে হল হিটম্যানকে।চলতি আইপিএলে চিন্নাস্বামীতে বেঙ্গালুরুর সঙ্গে পাঞ্জাবের ম্যাচেও মাঠে ঢুকে পড়েছিলেন এক দর্শক। সেই দৃশ্য দেখা গেল ওয়াংখেড়েতেও।
ম্যাচের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করছিল মুম্বই। পাওয়ার প্লের সময় রোহিত দাঁড়িয়ে ছিলেন স্লিপে। পাশেই ছিলেন কিপার ঈশান কিষাণ। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় এক দর্শক আচমকা ছুটে যান রোহিতের দিকে। প্রাক্তন মুম্বই অধিনায়ক খেয়াল করেননি পিছন থেকে একজন ছুটে আসছে। ফলে সেই ভক্ত রোহিতের কাছে পৌঁছলে হিটম্যানের আতঙ্ক সৃষ্টি হয়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications