IPL 2024, LSG vs PBKS : শতরানের পার্টনারশিপেও জয় অধরা পঞ্জাবের, পয়েন্টের খাতা খুলল লখনউ
আইপিএলে পয়েন্টের খাতা খুলল লখনউ সুপার জায়ান্টস। শনিবার ঘরের মাঠে একানা স্টেডিয়ামে লখনউ ২১ রানে হারাল পঞ্জাব কিংসকে।
পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে টস করতে এসেছিলেন নিকোলাস পুরান। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় লখনউ। দলকে ভালো সূচনা এনে দেন ডি কক ও কেএল রাহুল। প্রথম উইকেটে ৩৫ রান উঠে। ব্যাট হাতে কার্যকরী ভূমিকা নিতে পারলেন না, ৯ বলে ১৫ রান করে আউট হলেন।

ডি কক ও নিকোলাস পুরানের মধ্যে পঞ্চম উইকেটে ৪৭ রানের জুটি গড়ে ওঠে। দক্ষিণ আফ্রিকার তারকা খেলোয়াড়কে আউট করেন আরশদীপ সিং। পাঞ্জাবের বিপক্ষে আইপিএল কেরিয়ারের ২১তম হাফ সেঞ্চুরি করেন তিনি।
ডি কক অর্ধশতরান করলেন। চারটি চার এবং দুটি ছক্কা দিয়ে ৩৮ বলে ৫২ রানের ইনিংস খেললেন।আরশদীপের বলেই আউট হন ডি'কক। তিন নম্বরে নামা দেবদত্ত পাডিক্কল রান না পেলেও মার্কাস স্টয়নিস ও পুরানের সঙ্গে জু়টি বাঁধেন ডি'কক। ২১ বলে ৪২ রান করে বোল্ড হন এই ম্যাচের অধিনায়ক পুরান।
আয়ূশ বাদোনি ১০ বলে ৮ রান করলেন । তবে লখনউ দলকে বড় রানের পথে নিয়ে গেলেন ক্রুণাল পাণ্ডিয়া। তারকা এই অলরাউন্ডার ২২ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন। দলের রানকে ২০০ পার করার দায়িত্ব নেন ক্রুণাল পাণ্ড্য। সাত নম্বরে নেমে ঝোড়ো ব্যাট করেন তিনি। অপর প্রান্তে একের পর এক উইকেট পড়লেও তিনি রান তোলার গতি কমাননি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৯ রান করে লখনউ। পঞ্জাবের হয়ে স্যাম কারান ৩টি ও অর্শদীপ সিং ২টি উইকেট নেন।
২০০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই বড় রানের পার্টনারশিপ গড়ে তোলেন শিখর ধাওয়ান ও জনি বেয়ারস্টো। ১০২ রান উঠল ওপেনিং জুটিতেই। ২৯ বলে ৪২ রান করে আউট হলেন জনি। তাঁর ইনিংসে ছিল ৩টি করে ছক্কা ও চার। পরিবর্ত হিসাবে তিন নম্বরে নামেন প্রভসিনরন সিং। ৭ বলে ১৯ রান করে আউট হলেন এই পঞ্জাব ব্যাটার।
যদিও ব্যাট হাতে সচল ছিলেন ধাওয়ান, শেষ পযর্ন্ত ৫০ বলে ৭০ রান করে আউট হলেন গব্বর। তাঁর ইনিংসে ছিল সাতটি চার এবং তিনটি ছক্কা। জিতেশ শর্মাও বলে ৬ রান করে আউট হলেন, স্যাম কারান ০ রানে ফিরলেন মহসিন খানের বলে। শেষ পর্যন্ত লিভিংস্টোন ১৭ বলে ২৮ রানে অপরাজিত থাকেন।
ফলে শুরুটা ভালো করেও চাপে পড়ে য়ায় পঞ্জাব। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রানেই থেমে গেল পঞ্জাবের ইনিংস। লখনউ বোলারদের মধ্যে ৩ উইকেট নিলেন মায়াঙ্ক যাদব, মহসিন খান ২ উইকেট পান। এই ম্যাচ জিতে আইপিএলের প্রথম পয়েন্ট পেল লখনউ। অন্যদিকে আরসিবির পর এবার লখনউয়ের কাছে হারতে হল প্রীতির দলকে।












Click it and Unblock the Notifications