IPL 2024, LSG vs CSK Updates: লখনউয়ের লক্ষ্যপূরণ, ধোনি-জাদেজার লড়াইকে টেক্কা রাহুল-ডি ককের

IPL 2024: আইপিএলে আজ লখনউ সুপার জায়ান্টসের হোম গ্রাউন্ডে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস। দুই দলই একে অপরের বিরুদ্ধে ১টি করে ম্যাচ জিতেছে।

আইপিএলের পয়েন্ট তালিকায় তিনে রয়েছে চেন্নাই সুপার কিংস, লখনউ রয়েছে পাঁচে। এই ম্যাচের স্কোর, টাটকা তথ্য ও পরিসংখ্যান জানতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

IPL 2024  LSG vs CSK Updates

Apr 19, 2024, 11:22 pm IST

লখনউ জিতল

চেন্নাই সুপার কিংসকে ১ ওভার বাকি থাকতেই ৮ উইকেটে হারাল লখনউ সুপার জায়ান্টস। জয়ের ভিত মজবুত করে দেয় লোকেশ রাহুল ও কুইন্টন ডি ককের শতাধিক রানের ওপেনিং পার্টনারশিপ। ১৫তম ওভারের শেষ বলে ১৩৪ রানে লখনউ সুপার জায়ান্টসের প্রথম উইকেটটি পড়ে। পাঁচটি চার ও একটি ছয়ের সৌজন্যে ৪৩ বলে ৫৪ রান করেন ডি কক। তিনি মুস্তাফিজুর রহমানের বলে কট বিহাইন্ড হন। ১৮তম ওভারের প্রথম বলে লোকেশ রাহুলের উইকেটটি তুলে নেন মাথিশা পাথিরানা। ১৬১ রানে দ্বিতীয় উইকেট হারায় লখনউ। ৯টি চার ও তিনটি ছয় দিয়ে সাজানো রাহুলের ৫৩ বলে ৮২ রানের ইনিংস। শেষ অবধি ১ ওভার হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লখনউ সুপার জায়ান্টস। নিকোলাস পুরাণ ১২ বলে ২৩ ও মার্কাস স্টইনিস ৭ বলে ৮ রানে অপরাজিত থাকেন।
Apr 19, 2024, 9:16 pm IST

লখনউয়ের টার্গেট ১৭৭

লখনউ সুপার জায়ান্টসের সামনে জেতার জন্য রানের টার্গেট দিল চেন্নাই সুপার কিংস। টস জিতে ফিল্ডিং নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলল চেন্নাই সুপার কিংস। পাঁচটি চার ও ১টি ছয়ের সাহায্যে ৪০ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। তিনটি চার ও ২টি ছয়ের সৌজন্যে ৯ বলে ২৮ রানে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি। অজিঙ্ক রাহানে ২৪ বলে ৩৬, রাচিন রবীন্দ্র ১ বলে ০, ঋতুরাজ গায়কোয়াড় ১৩ বলে ১৭, শিবম দুবে ৮ বলে ৩, সমীর রিজভি ৫ বলে ১, মঈন আলি ২০ বলে ৩০ রান করেন। ক্রুণাল পাণ্ডিয়া ৩ ওভারে ১৬ রান দিয়ে ২টি উইকেট নেন। মহসীন খান, যশ ঠাকুর, রবি বিষ্ণোই ও মার্কাস স্টইনিস পেয়েছেন ১টি করে উইকেট।
Apr 19, 2024, 7:08 pm IST

লখনউ সুপার জায়ান্টস একাদশ

লখনউ সুপার জায়ান্টস- কুইন্টন ডি কক, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), মার্কাস স্টইনিস, দীপক হুডা, নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, ক্রুণাল পাণ্ডিয়া, ম্যাট হেনরি, রবি বিষ্ণোই, মহসীন খান, যশ ঠাকুর।
Apr 19, 2024, 7:07 pm IST

চেন্নাই সুপার কিংস দল

চেন্নাই সুপার কিংস- ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, অজিঙ্ক রাহানে, মঈন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), দীপক চাহার, তুষার দেশপাণ্ডে, মুস্তাফিজুর রহমান, মাথিশা পাথিরানা।
Apr 19, 2024, 7:06 pm IST

চেন্নাই সুপার কিংসে জোড়া পরিবর্তন

চেন্নাই সুপার কিংস দলেও জোড়া পরিবর্তন। ড্যারিল মিচেলের স্থলাভিষিক্ত মঈন আলি। শার্দুল ঠাকুরের জায়গায় খেলছেন দীপক চাহার।
Apr 19, 2024, 7:05 pm IST

লখনউ সুপার জায়ান্টস দলে পরিবর্তন

লখবনউ সুপার জায়ান্টসের একাদশ থেকে বাদ পড়লেন শামার জোসেফ। দলে নেওয়া হলো ম্যাট হেনরিকে।
Apr 19, 2024, 7:02 pm IST

টস জিতল লখনউ

টস জিতে চেন্নাই সুপার কিংসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানাল লখনউ সুপার জায়ান্টস।
Apr 19, 2024, 6:52 pm IST

পারস্পরিক দ্বৈরথের ফলাফল

২০২২ সালে দুই দলের পারস্পরিক দ্বৈরথে মুম্বইয়ে লখনউ সুপার জায়ান্টস ৩ বল বাকি থাকতে ৬ উইকেটে হারিয়েছিল চেন্নাই সুপার কিংসকে। গত বছর চেন্নাইয়ে সিএসকে ১২ রানে হারিয়েছিল লখনউকে। লখনউয়ে ফিরতি সাক্ষাতে অবশ্য কেউই জিততে পারেনি, বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হয়ে গিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+