IPL 2024: ইডেনে কেকেআরের বিরুদ্ধে বদলার ম্যাচে দিল্লি ক্যাপিটালস, পরিসংখ্যানে এগিয়ে কারা?

IPL 2024: আইপিএলে কাল ইডেনে কলকাতা নাইট রাইডার্স খেলতে নামছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। নাইটরা পাঞ্জাব কিংসের কাছে হারের পর জয়ের সরণিতে ফিরতে মুখিয়ে।

আজ শহরে পৌঁছেছে দিল্লি ক্যাপিটালস। গতকালই তারা মুম্বই ইন্ডিয়ান্সকে ১০ রানে হারিয়েছে। তার আগের ম্য়াচে জিতেছিল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। ফলে ইডেনে জিতে প্লে-অফের সম্ভাবনা উজ্জ্বল করতে চাইবেন ঋষভ পন্থরা।

IPL 2024

আইপিএলের ইতিহাসে ৩৩টি দ্বৈরথে ১৭ বার দিল্লিকে হারিয়েছে কলকাতা। দিল্লির জয় ১৫টিতে, একটি ম্যাচে ফয়সালা হয়নি। দুই দলের শেষ সাক্ষাতে বিশাখাপত্তনমে ৩ এপ্রিল কেকেআর তাদের সর্বাধিক ৭ উইকেটে ২৭২ রান তুলে ১০৬ রানে হারিয়েছিল ক্যাপিটালসকে।

শেষ পাঁচটি দ্বৈরথের নিরিখে অবশ্য ৩-২ ব্যবধানে এগিয়ে দিল্লি ক্যাপিটালস। দিল্লি অবশ্য ইডেনেও পাচ্ছে না ডেভিড ওয়ার্নার ও ইশান্ত শর্মাকে। দুজনেরই ফিট হতে সপ্তাহখানেক লাগবে বলে দিল্লি ক্যাপিটালসের তরফে জানানো হয়েছে। ইডেনে দুই দলেই পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে।

কালকের ম্যাচও হাই স্কোরিং হওয়ার সম্ভাবনা। ইডেনে এবারের আইপিএলে পাঁচটি ম্যাচের চারটিতেই দুই ইনিংসে দুশোর উপর রান উঠেছে। কেকেআর তাদের শেষ তিনটি ইনিংসেই ২২০-র উপর রান তুলেছে। দিল্লি ক্যাপিটালস শেষ তিনটি ম্যাচের দুটিতে ২২০-র উপর রান তুলেছে ২ বার, অপর ম্যাচটিতে করে ১৯৯।

কেকেআরের ওপেনাররা দারুণ ছন্দে। সুনীল নারিন ৮ ইনিংসে ৩৫৭ রান করেছেন। ফিল সল্টও আগ্রাসী ব্য়াটিং করছেন। তাঁদের থামাতে ঋষভ পন্থের বড় অস্ত্র খলিল আহমেদ ও কুলদীপ যাদব। দুজনই কেকেআরের টপ অর্ডারকে আগে ভুগিয়েছেন। কুলদীপ আইপিএলে নারিনকে ৩ বল করেছেন, ২ বার আউট করেছেন।

নাইট শিবিরই চাইবে দ্রুত জ্য়াক ফ্রেজার ম্যাকগার্ককে প্যাভিলিয়নে পাঠাতে। ২৩৭.৫০ স্ট্রাইক রেট রেখে ৫ ইনিংসে ইতিমধ্যেই ম্যাকগার্ক ২৪৭ রান তুলেছেন। দিল্লি ক্যাপিটালস তাদের শেষ পাঁচটি ম্যাচের চারটিতে জিতেছে। যদিও ইডেনে দিল্লি ৯ ম্য়াচ খেলে হেরেছে ৭টিতে, জয় ২টিতে।

কলকাতায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকবে বলে মনে করা হচ্ছে। বৃষ্টির সম্ভাবনা নেই। আপেক্ষিক আর্দ্রতার চ্যালেঞ্জ সামলাতে হবে ক্রিকেটারদের। খেলা শুরু সন্ধ্যা সাড়ে ৭টায়।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য দল- পৃথ্বী শ বা কুমার কুশাগ্র, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, শেই হোপ, ঋষভ পন্থ (উইকেটকিপার ও অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, অভিষেক পোড়েল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, লিজাড উইলিয়ামস, মুকেশ কুমার, খলিল আহমেদ। বোলিংয়ের সময়- রসিখ সালাম।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য দল- ফিল সল্ট, সুনীল নারিন, অঙ্গকৃষ রঘুবংশী, শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, দুষ্মন্ত চামিরা, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা। বোলিংয়ের সময়- অনুকূল রায় বা সুযশ শর্মা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+