IPL 2024: মুম্বই দলেও শাস্তি পেলেন ঈশান, সুপারম্যানের সাজেই বিমান যাত্রা! দেখুন ভিডিও

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ঈশান কিষাণের, নিয়ম লঙ্ঘনের কারণে ভারতীয় দল থেকে আগেই ব্রাত্য হয়েছিলেন তরুণ এই উইকেটরক্ষক। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নেমেও ব্যাট হাতে রান পাচ্ছেন না, এবার শৃঙ্খলা ভঙ্গের জন্য আইপিএলও দলের শাস্তির মুখে পড়তে হল ঈশানকে। তবে শাস্তি কঠোর নয় বরং কিছুটা মজার।

শাস্তি তাও আবার মজার? খানিকটা অবাক করা হলেও এমনই হয়েছে, সৌজন্যে মু্ম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট। আসলে মুম্বই তরফে দলের সকলের জন্যই সঠিক সময়ে অনুশীলনে আসা, হোটেলে কোনও কিছুর কল টাইম দেওয়া হলে, তার মধ্যে উপস্থিত হওয়ার মতো নির্দিষ্ট কিছু নিয়মকানুন বানানো হয়। এই নিয়মগুলি ভাঙলে শাস্তিও দেওয়া হয়। তবে এই শাস্তি খানিকটা ভিন্ন।

Ishan Kishan

নিয়ম ভঙ্গকারী ক্রিকেটারকে কোনও আর্থিক জরিমানা করা হবে ‌না, বরং সংশ্লিষ্ট ক্রিকেটারকে রূপায়নের সাজ সাজতে হবে। তেমনটাই দেখা গেল ঈশান কিষাণের ক্ষেত্রে। মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ঈশান সহ আরও দুই ক্রিকেটার সুপারম্যানে মতো সাজ সেজে বিমানে যাত্রা করছেন। ঈশান ছাড়াও কুমার কার্তিকেয়, শ্যামস মুলানি, নুয়ান তুসারা এই ধরনের সাজে রয়েছেন।

আইপিএলের সূচনাটা একেবারেই ভালো হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। প্রথম তিন ম্যাচে হারতে হয়েছে। তারই মধ্যে একটি রেকর্ড গড়েছে মুম্বই দল। আইপিএলের প্রথম দল হিসাবে ১৫০ ম্যাচ খেলার রেকর্ড করেছে মুম্বই ইন্ডিয়ান্স। সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২৫০তম ম্যাচ খেলতে নেমেছিলেন রোহিত শর্মা, হার্দিকরা।

২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএল এ বার ১৭ বছরে পা দিয়েছে। প্রথম থেকে এখনও পর্যন্ত টানা পাঁচটি দল খেলেছে। মুম্বই ছাড়া বাকি চারটি দল হল কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস।মাঝে দু'বছর সিএসকে নির্বাসিত ছিল। সেই কারণে তাদের ম্যাচ কম। এখনও পর্যন্ত ২২৮টি ম্যাচ খেলেছেন সিএসকে দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+