IPL 2024: হায়দরাবাদ ম্যাচের আগে চুলের স্টাইলে বদল, সামুরাই লুকে চমকে দিলেন ধোনি
আইপিএল শুরু থেকেই এবার চর্চায় ধোনির লুক। আন্তর্জাতিক ক্রিকেট অভিষেকের সময় বড় বড় চুল রেখেছিলেন ধোনি। মাঝে চুলের স্টাইলে বহু পরিবর্তন করেছেন। কিন্তু ক্রিকেটে কেরিয়ারের বেলাশেষে এসে ধোনি যেন ফিরে গিয়েছেন সেই পুরানো দিনে। লম্বা চুলের ধোনিকে চলতি মরশুমের আইপিএলোর শুরু থেকেই দেখা যাচ্ছে। ধোনির এই স্টাইল তাঁর ভক্তদের কাছে আবেগের বিষয় হয়ে উঠেছে।
চুলের সেই কায়দা পরিবর্তন করেছেন ধোনি। নতুন 'লুক'-এ ধোনি চুল কাটাননি। তবে একটি ঝুঁটি বেঁধেছেন। 'পনি টেল' বাঁধা ধোনির নতুন ছবি সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন চেন্নাই কর্তৃপক্ষ।এমএস ধোনি একটি নতুন ড্যাশিং হেয়ারস্টাইল নিয়ে এসেছেন এবং এবার এটি হাফ পনি সহ 'সামুরাই' লুক।

সিএসকে-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ধোনির একটি নতুন চেহারার ছবি পোস্ট করেছে, যাকে একেবারেই অন্য রকম দেখাচ্ছিল ধোনিকে। চলতি আইপিএল শুরু হওয়ার আগে ধোনি তাঁর লম্বা চুলের চেহারা দিয়ে ভক্তদের উন্মাদনায় বাড়িয়েছিলেন। তিনি তারঁ ভিনটেজ লুকে ফিরে এসে ভক্তদের নস্টালজিয়াকে উস্কে দিয়েছিলেন।
7️⃣ 丂卂爪ㄩ尺卂丨💥🔥#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/cQaa21MjN8
— Chennai Super Kings (@ChennaiIPL) April 27, 2024
ধোনি শুধু তাঁর হেয়ারস্টাইল নয়, তার চাঞ্চল্যকর ফিনিশিং দিয়েও সকলকে চমকে দিচ্ছেন।২০২৩ আইপিএল জেতার পর ধোনি তার ভক্তদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পরের মরসুমে ফিরে আসবেন। টুর্নামেন্টের জন্য সম্পূর্ণ ফিট হওয়ার জন্য তার হাঁটুর অস্ত্রোপচার করা হয়েছে। হাঁটুর চোট থাকলেও আইপিএল খেলার বিষয়ে তিনি অবিচল ছিলেন। অধিনায়কত্বের দায়িত্ব থেকে পদত্যাগ করার পরে, ধোনি শুধুমাত্র ক্রিকেটার হিসেবে খেলছেন, তবে তিনিই এই দলের মূল নিউক্লিয়াস।
মহেন্দ্র সিং ধোনি ব্যাট করতে নামার সময়ই স্টেডিয়ামে সব থেকে বেশি আওয়াজ ওঠে, প্রায় ১৩০ ডেসিবেলের কাছাকাছি। ফলে এহেন তারকার জন্য একটি ক্যামেরা যে আলাদা করে বরাদ্দা করা থাকবেই তাঁর প্রতি মূহূর্তের হালচাল দর্শকদের দেখানোর জন্য, তা স্বাভাবিক। এ বার আইপিএল খেলে অবসর নিতে পারেন ধোনি। এমনই মনে করছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ। তবে ধোনি যে ফর্মে আছেন তাতে আরও এক মরশুম আইপিএল খেলে দিলে অবাক হওয়ার কিছু থাকবে না।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications