Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: মাহিতে মজে সলমন, রশ্মিকার পছন্দ বিরাট, সিএসকে-আরসিবির লড়াই ঘিরে বিভক্ত বলিউড

শনিবাসরীয় সন্ধ্যায় আইপিএলের গ্রুপ পর্বের বিরাট ম্যাচ। প্লে-অফে যাওয়ার লড়াইয়ে চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে আরসিবি এবং সিএসকে। গোটা দেশের ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে আছে এই ম্যাচের দিকে। দক্ষিণী এই মেগা ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়ছে। এমনকি বিরাট বনাম ধোনিদের লড়াই ঘিরে বিভক্ত বলিউডও। সলমন খান খান থেকে রশ্মিকা মান্ধানা কেউ ধোনি কেউ বা কোহলির জন্য গলা ফাটাতে তৈরি।

শনিবার সম্প্রচারকারী চ্যালেনে ম্যাচের আগে বলিউড সুপারস্টারদের নিয়ে একটি মেগা শো হবে সেই অনু্ষ্ঠানে অংশ নেবেন সলমন খান, ক্যাটরিনা কাইফ, রাজকুমার রাও, সারা আলি খানরা। সেই শো-র প্রোমো ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। বলিউড সেলেবরা তাঁদের সমর্থনের কথা জানিয়েছেন খোলাখুলি।

Bollywood celebrities

রাজকুমার রাও ধোনির অন্ধ সমর্থক। তাঁর কথায়, আমি ধোনির বড় ভক্ত, মাহি শুধু ক্রিকেটার নন আমাদের দেশের গর্ব। ধোনি অবশ্যই কিংবদন্তি। কিন্তু ও খুব সাধারণভাবে নিজেকে প্রকাশ করে। ওর সঙ্গে কথা বললে, মিশ‌লে অনেক কিছু জানা যায় শেখা যায়।' বলিউডের ভাইজানও ধোনির ভক্ত। সলমনের কথায়, 'আমি ধোনির ভক্ত, ধোনির ব্যক্তিত্ব খুব ভালো লাগে। ওনার মধ্যে কোনও বাড়তি আগ্রাসন নেই। একেবারে ঠান্ডা থাকেন। এটা আমার খুব ভালো লাগে।'

রশ্মিকা মান্ধানা আবার কোহলির সমর্থক, তাঁর কথায়, 'আমার পছন্দ অবশ্যই বিরাট স্যার। আমি আরসিবির বড় সমর্থক।' ক্যাটরিনা কাইফ আবার ধোনির ভক্ত। তাঁর কথায়, 'আমার ভোট ধোনির দিকে। কারণ ওনি খুব শান্ত। ক্রীড়াবিদ হিসেবে ধোনি সব সময়ই অনুপ্রেরণা। ধোনি দারুণ একজন ব্যক্তি।'

বিজয় দেবরকোন্ডা আবার কোহলির সমর্থক, তিনি জানিয়েছেন, 'আমি বিরাট কোহলিকে সবসময় সমর্থন করি, ওনার খেলার প্রতি প্যাশন, অ্যাম্বিশান এবং অবশ্যই ব্যক্তিত্ব আমার খুব ভালো লাগে। প্রতিবারই কেউ না কেউ সামনে আসেন যারা ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে যান এই ক্ষেত্রে কোহলি বর্তমানে সেটাই করছেন।' ধোনি ভক্ত সামান্থা রাউত আবার বলেছেন, 'যে কোনও পরিস্থিতি ঠান্ডা মাথায় সামাল দেওয়ার ক্ষমতাটা আমার খুব ভালো লাগে।ধোনির মাথাটা পরীক্ষা করে দেখতে ইচ্ছে করে কীভাবে সেটা পারেন।' সামান্থা রাউত সিএসকের বড় ভক্ত।

সারা আলি খান এবং জাহ্নবী কাপুর দুইজনেই বিরাটের ভক্ত। সারা বলেছেন, 'বিরাট অসাধারণ একজন ক্রিকেটার। ওনার ব্যক্তিত্বই আলাদা ধরনের। আপাতত শনিবার রাতের ম্যাচের ফলাফলের দিকে সবাই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+