IPL 2023: রাজস্থান শেষ ৫৯ রানে! আরসিবির কাছে জঘন্য হারে ছিটকে গেলেন সঞ্জুরা

আইপিএল থেকে বিদায় নিল রাজস্থান রয়্যালস। জয়পুরের সওয়াই মান সিং স্টেডিয়ামে আরসিবি ৫৯ রানে গুটিয়ে দিল সঞ্জু স্যামসনের দলকে। ১১২ রানে ম্যাচ জিতে প্লে-অফের দৌড়ে টিকে থাকলেন বিরাট, দু প্লেসিরা।

জয়ের জন্য ১৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৭ রানে তিন উইকেট হারিয়েছিল রাজস্থান। প্রথম ১০ বলের মধ্যেই। ২৮ রানের মধ্যে অর্ধেক ব্যাটিং লাইন আপ সাজঘরে ফিরে যায়। শেষ অবধি ১০.৩ ওভারে ৫৯ রানে শেষ রাজস্থান রয়্যালসের ইনিংস।

রাজস্থান বনাম আরসিবি

ওপেনার যশস্বী জয়সওয়াল ও জস বাটলার- দুজনেই শূন্য রানে আউট হন। অধিনায়ক সঞ্জু স্যামসন ও দেবদত্ত পাড়িক্কল- দুজনেই চার রান করেন। ধ্রুব জুরেল ১, রবিচন্দ্রন অশ্বিন শূন্য, অ্যাডাম জাম্পা ২ রানে সাজঘরে ফেরেন। কেএম আসিফ খাতা খুলতে পারেননি। সন্দীপ শর্মা শূন্য রানে অপরাজিত থাকেন।

৫৯ রানের মধ্যে ৩৫ রান করেন শিমরন হেটমায়ার। ১টি চার ও চারটি ছয়ের সাহায্যে তিনি ১৯ বলে এই রান করেন। জো রুট ১৫ বলে ১০ রান করেন। আর কেউ দুই অঙ্কের রান পাননি। প্রথম ৬ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ছিল ৫ উইকেটে ২৮। ৭ ওভারে ৩১ রানে ষষ্ঠ উইকেট পড়ে। ৮ ওভারে স্কোর ছিল ৭ উইকেটে ৫০।

আরসিবি বোলিং

ওয়েন পার্নেল ৩ ওভারে ১০ রানের বিনিময়ে তিনটি উইকেট নেন। মাইকেল ব্রেসওয়েল ৩ ওভারে ১৬ ও কর্ণ শর্মা ১.৩ ওভারে ১৯ রানে দুটি করে উইকেট নেন। মহম্মদ সিরাজ ২ ওভারে ১০ ও গ্লেন ম্যাক্সওয়েল ১ ওভারে ৩ রান খরচ করে একটি উইকেট সংগ্রহ করেন। আইপিএলের ইতিহাসে এটি দলগত তৃতীয় সর্বনিম্ন স্কোর।

ফাফ দু প্লেসি

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ফাফ দু প্লেসির ৪৪ বলে ৫৫ ও গ্লেন ম্যাক্সওয়েলের ৩৩ বলে ৫৪ রানের সৌজন্যে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে আরসিবি। ১১ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন অনুজ রাওয়াত। তিনি দীনেশ কার্তিকের জায়গায় প্রথম থেকে উইকেটকিপিংও করেন।

গ্লেন ম্যাক্সওয়েল

অ্যাডাম জাম্পা ৪ ওভারে ২৫ ও কেএম আসিফ ৪ ওভারে ৪২ রানে দুটি করে উইকেট নেন। সন্দীপ শর্মা ৪ ওভারে ৩৪ রান খরচ করে একটি উইকেট নেন। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পাঁচে আরসিবি। নেট রান রেটের উন্নতি হয়ে তা দাঁড়াল ০.১৬৬। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট রাজস্থানের, নেট রান রেট ০.১৪০।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+