IPL 2023: ধোনিকে সংবর্ধনা চেন্নাই সুপার কিংসের, আইপিএলের আসরে এমন হওয়ার কারণ কী?
আইপিএলে নতুন নজির তৈরি করলেন মহেন্দ্র সিং ধোনি। আজ চিপকে চেন্নাই সুপার কিংস খেলছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। টস জিতে ফিল্ডিং নিয়েছেন ধোনি। ম্যাচ শুরুর আগে ক্যাপ্টেন কুলকে সংবর্ধিত করল চেন্নাই সুপার কিংস।
চলতি মরশুমে এদিন দ্বিতীয় হোম ম্যাচ খেলছে চারবারের আইপিএল চ্যাম্পিয়নরা। সিএসকে অধিনায়ক হিসেবে এটি ধোনির ২০০তম আইপিএল ম্যাচ।

মহেন্দ্র সিং ধোনির হাতে তুলে দেওয়া হয় বিশেষ স্মারক। উপস্থিত ছিলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি তথা আইসিসির প্রাক্তন চেয়ারম্যান এন শ্রীনিবাসন, চিত্রা শ্রীনিবাসন এবং রূপা গুরুনাথ। উপস্থিত ছিল গোটা সিএসকে দল। সংবর্ধনা প্রদানের সময় গোটা দল করতালি দিয়ে ধোনিকে অভিনন্দিত করে।
মহেন্দ্র সিং ধোনি একমাত্র অধিনায়ক যিনি আইপিএলে ২০০টিরও বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। ২০০৭ সালে ভারতের টি ২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক চেন্নাই সুপার কিংসকে প্রথম মরশুম থেকে নেতৃত্ব দিচ্ছেন। সিএসকে যখন নির্বাসিত ছিল, তখন ধোনি রাইজিং পুনে সুপারজায়ান্টসের অধিনায়ক ছিলেন।

ধোনি আজ ২১৪তম আইপিএল ম্যাচে অধিনায়কত্ব করছেন। ২১৩টি ম্যাচে নেতৃত্ব দিয়ে তিনি দলকে জিতিয়েছেন ১২৫টি ম্যাচে, পরাজয় ৮৭টিতে, একটি ম্যাচ পরিত্যক্ত। ধোনির পর আইপিএলে যিনি সবচেয়ে বেশি নেতৃত্ব দিয়েছেন তিনি হলেন মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা। রোহিত ১৪৬টি ম্যাচে ক্যাপ্টেন্সি করে ৮০টিতে জিতেছেন, হার ৬২টিতে, টাই চারটি।
ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস চারবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে পাঁচবার। বিরাট কোহলি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ১৪০টি ম্যাচে এবং গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ডেয়ারডেভিলস মিলিয়ে ১২৯টি ম্যাচে নেতৃত্ব দেন। বাকিরা কেউই একশোর ধারেকাছে পৌঁছননি অধিনায়ক হিসেবে।

স্বাভাবিকভাবেই ধোনি এদিন ফুরফুরে মেজাজেই রয়েছেন। টসও জেতেন। রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠান। গত বছর ধোনি ক্যাপ্টেন্সির ব্যাটন ছেড়ে রবীন্দ্র জাদেজার হাতে দিয়েছিলেন। যদিও দলের ব্যর্থতায় ফের নেতৃত্বের ভার যায় ধোনির কাঁধে। তিনি ছাড়া আর কোনও অধিনায়ক আইপিএলে ১০০টি ম্যাচ জেতার কীর্তি গড়তে পারেননি। সাফল্যের হারেও তিনি অনেক এগিয়ে।
চেন্নাই সুপার কিংসের হোম গ্রাউন্ডে এদিনও ধোনির নামে জয়ধ্বনি চলছে। ধোনি এদিন বলেন, চিপক সংস্কারের পর এতটাই ভালো হয়েছে যে মনে হয় সুইৎজারল্যান্ডে খেলছি। এতদিন ধরে খেলতে পেরে সত্যিই ভালো লাগছে। অনেক কিছু বদলের সাক্ষী থাকলাম। টি ২০ এমন একটি ফরম্যাট যেখানে বিবর্তন চলতেই থাকবে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications