IPL 2022: কিষাণ-কটাক্ষে মুম্বই ইন্ডিয়ান্সকে বিঁধলেন ওয়াটসন, ব্যর্থতার দায় নিয়ে রোহিত কী বলছেন?
চলতি আইপিএলে টানা ৬টি ম্যাচে পরাজিত মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচবারের চ্যাম্পিয়নদের এটাই সবচেয়ে খারাপ পারফরম্যান্স। বাকি ৮টি ম্যাচই প্লে অফে যেতে রোহিত শর্মাদের কাছে ডু অর ডাই। একটিতে হারলেই বিদায়। সেরা একাদশ কিছুতেই নামানো যাচ্ছে না। কোথায় খামতি ধরতে পারছেন না রোহিত শর্মা। ব্যর্থতার দায়ভার নিয়ে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দল নিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথাও জানিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। ব্যাট হাতে রোহিত নিজেও রান পাচ্ছেন না। বোলিং বিভাগে খামতি থাকছে। ফ্লপ ওপেনিং জুটিও। আইপিএলে দরের প্রতি সুবিচার করতে না পেরে কটাক্ষের শিকার হচ্ছেন ঈশান কিষাণও।

ঈশান কিষাণ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১১টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৪৮ বলে ৮১ রান করে অপরাজিত ছিলেন। অর্ধশতরান পূর্ণ করেছিলেন ৩৪ বলে। পরের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও দলের দহয়ে দ্বিতীয় সর্বাধিক রান করেন। এই ম্যাচে হাফ সেঞ্চুরিটি করেন ৪১ বলে। ৫টি চার ও একটি ছয়ের সাহায্যে তিনি করেন ৪৩ বলে ৫৪। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২১ বলে ১৪, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ২৮ বলে ২৬ ও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৬ বলে তিন রানের বেশি করতে পারেননি কিষাণ। আজও তিনি হতাশ করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের ভক্তদের। ১৭ বলে ১৩ রানে মার্কাস স্টইনিসের বলে বোল্ড হয়েছেন, মেরেছেন ২টি চার।

মুম্বই ইন্ডিয়ান্সে রোহিত শর্মা ও ঈশান কিষাণের ওপেনিং জুটিকে টি ২০ বিশ্বকাপের বিকল্প হিসেবেও ভাবার কথা বলছিলেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। চলতি আইপিএলে সেই জুটিও চূড়ান্ত ব্যর্থ, যা মুম্বই ইন্ডিয়ান্সের খারাপ পারফরম্যান্সে প্রভাবও ফেলেছে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ওপেনিং জুটিতে উঠেছিল ৮.২ ওভারে ৬৭, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১.৫ ওভারে ১৫, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২.৫ ওভারে ৬, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে ৬.২ ওভারে ৫০, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩.৪ ওভারে ৩১ এবং আজ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২.৪ ওভারে ১৬। ভারত তথা মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মাও হতাশ করেছেন। আইপিএলের সফলতম অধিনায়কের চলতি আইপিএলে রান যথাক্রমে ৪১, ১০, ৩, ২৬, ২৮ ও ৬।

আইপিএলের মেগা নিলামে সর্বাধিক দর ১৫.২৫ কোটি টাকায় ঈশান কিষাণকে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। জোফ্রা আর্চারকে ৮ কোটিতে। আর্চার তো এবারের আইপিএলে খেলতেই পারলেন না। এই পরিস্থিতিতে মুম্বই ইন্ডিয়ান্স ও ঈশান কিষাণকে কটাক্ষে বিঁধেছেন শেন ওয়াটসন। তিনি দ্য গ্রেড ক্রিকেটার পডকাস্টে বলেছেন, মুম্বই ইন্ডিয়ান্স চলতি আইপিএলে যে সবার নীচে রয়েছে তাতে আমি মোটেই অবাক নই। অন্তত নিলামে তাদের অবস্থান ছিল অবাক করার মতো। ঈশান কিষাণ প্রতিভাবান ও দক্ষ ক্রিকেটার। কিন্তু যে দর তিনি পেয়েছেন তা আমার কাছে অত্যধিক বলেই মনে হয়েছে। এতো দর পাওয়ার মতো ক্রিকেটার এখনও নন ঈশান। সেই সঙ্গে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকা আর্চার থাকবেন কি থাকবেন না, তা নিয়ে খোঁজ না নিয়েই তাঁকে যে দরে নেওয়া হয়েছে তাতে দল গঠনে অনেকটাই ফাঁক থেকে গিয়েছে। চেন্নাই সুপার কিংস প্রত্যাশিতভাবে খেলতে না পারা নিয়ে ওয়াটসন বলেন, শার্দুল ঠাকুর, জশ হ্যাজলউড, দীপক চাহারের মতো বোলাররা সিএসকেতে নেই। চাহারের পিছনে অনেক অর্থ খরচ করেছিল সিএসকে, তিনি ছিটকে গিয়েছেন। ফলে বোলিং আক্রমণে খামতি লক্ষ্য করা যাচ্ছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications