IPL 2021 : আরসিবির বিশেষ ব্যবস্থায় রবিবারই দুবাই পৌঁছবেন বিরাট, বাকিরা ইংল্যান্ড ছাড়ছেন কবে
IPL 2021 : আরসিবির বিশেষ ব্যবস্থায় রবিবারই দুবাই পৌঁছচ্ছেন বিরাট-সিরাজ, মানতে হবে কোন নিয়ম
করোনা ভাইরাস থাবা বসিয়েছে ভারতীয় ক্রিকেট দল। তাতে আতঙ্কিত হয়ে ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ বাতিল করে দেওয়া হয়েছে। ফলে ২-১ ফলাফলে টিম ইন্ডিয়ার অগ্রগতির থেকে ক্রিকেট প্রেমীদের নজর নিমেশেই ঘুরে গিয়েছে চলতি মাসেই শুরু হতে চলা আইপিএলে। টুর্নামেন্টের শেষ পর্বে খেলতে নামার আগে সংযুক্ত আরব আমিরশাহীতে দলগুলির প্রস্তুতি চলছে জোরকদমে। তাতে যোগ দিতে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর জন্য চার্টার্ড বিমানের ব্যবস্থা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ইংল্যান্ড সফররত ভারতের বাকি ক্রিকেটারদের জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা জানতে এ ব্যাপারে বিস্তারিত পড়ে নেওয়া দরকার।

রবিবার দুবাইয়ে বিরাট
রবিবার অর্থাৎ ১২ সেপ্টেম্বর আইপিএল খেলতে দুবাই পৌঁছবেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যবস্থাপনায় চার্টার্ড বিমানে অধিনায়ক আমিরশাহী পৌঁছবেন বলে এএনআই-কে এক সূত্রের তরফে জানানো হয়েছে। একই বিমানে বিরাটের সঙ্গে টিম ইন্ডিয়া তথা আরসিবি ফাস্ট বোলার মহম্মদ সিরাজও থাকবেন বলে জানানো হয়েছে। এএনআই-কে জানানো সূত্রের খবর অনুযায়ী, ইংল্যান্ডের স্থানীয় সময় রাত সাড়ে এগারোটায় সেখান থেকে দুবাইগামী বিমান ধরবেন বিরাট ও সিরাজ। রবিবার অর্থাৎ ১২ সেপ্টেম্বর সকালেই তাঁদের গন্তব্যে পৌঁছে যাওয়ার কথা। একই সঙ্গে ইংল্যান্ড সফরে থাকা ভারতের বাকি ক্রিকেটারদের নির্বিঘ্নে ম্যাঞ্চেস্টার থেকে দুবাই পৌঁছে দেওয়ার স্বার্থে ফ্র্যাঞ্চাইজিগুলিকে চার্টার্ড বিমানের ব্যবস্থা করতে বলা হয়েছে বলে জানানো হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের ভাড়া করা চার্টার্ড বিমানে রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ ও সূর্যকুমার যাদব শনিবার আমিরশাহী পৌঁছে গিয়েছে বলে দলের তরফে জানানো হয়েছে।

মানতে হবে করোনা বিধি
হেড কোচ রবি শাস্ত্রী সহ মোট পাঁচ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন ভারতীয় ক্রিকেটারদের কেউ কেউ। এই অবস্থায় তাঁদের পক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট খেলা সম্ভব নয় বলে বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। মোকাবিলা বাতিল বলে ঘোষণা করা হয়েছে। এমন পরিস্থিতি থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল খেলতে পৌঁছনো ক্রিকেটারদের যে কড়া করোনা বিধি মানতে হবে, তা নিশ্চিত। রবিবার অর্থাৎ ১২ সেপ্টেম্বর দুবাই পৌঁছোচ্ছেন বিরাট কোহলি ও মহম্মদ সিরাজ। ৬ দিনের কোয়ারেন্টাইন বিধি মেনে তবেই তাঁরা আরসিবি-র জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করতে পারবেন বলে জানানো হয়েছে।

কবে থেকে শুরু আইপিএল
চলতি বছরের এপ্রিলে ভারতে শুরু হয়েছিল আইপিএল। করোনা ভাইরাসের জেরে টুর্নামেন্ট স্থগিত করে দিতে বাধ্য হয়েছিল বিসিসিআই। ঠিক হয়েছে আইপিএলের শেষ পর্ব সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হবে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্ট। ১৫ অক্টোবর আইপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য ২০২০ সালে করোনা ভাইরাসের আবহে আমিরশাহীতেই হয়েছিল আইপিএল। কোনও বিপদ ছাড়াই টুর্নামেন্ট আয়োজন করে বিসিসিআইয়ের মন জয় করেছিল আমিরশাহী ক্রিকেট বোর্ড ও সরকার।

আইপিএলে আরসিবি
চলতি বছরের আইপিএলের প্রথম পর্বে যথেষ্ট ভাল পারফরম্যান্স করে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সাত ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে তারা লিগ তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। ২০ সেপ্টেম্বর আইপিএলে নিজেদের দ্বিতীয় পর্বের অভিযান শুরু করছে আরসিবি। আবু ধাবিতে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হতে চলেছে বিরাট কোহলির দল।












Click it and Unblock the Notifications