কেকেআরের ভরসা ব্যাটিংয়ে, আইপিএলে মুম্বইয়ের বিরুদ্ধে গিলদের কেমন পারফরম্যান্স?

আইপিএলে মুম্বইয়ের বিরুদ্ধে গিলদের কেমন পারফরম্যান্স?

আইপিএলের আজকের ম্যাচ নিয়ে মানুষের মনে আগ্রহের শেষ নেই। কারণ সন্ধ্যায় শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মোকাবিলায় অবতীর্ণ হচ্ছে আত্মবিশ্বাসী কেকেআর। ম্যাচ জিততে দলের ক্রিকেটারদের ব্যাটিং পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবে ক্রিকেট মহল। মুম্বইয়ের বিরুদ্ধে সেই বিভাগের সদস্যদের পারফরম্যান্স এক নজরে দেখে নেওয়া যাক।

শুভমান গিল

শুভমান গিল

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পাঁচটি ম্যাচ খেলেছেন শুভমান গিল। ১২০ রান এসেছে তাঁর ব্যাট থেকে। তাতে একটি শতরান সামিল রয়েছে। মুম্বইয়ের বিরুদ্ধে গিলের সর্বোচ্চ স্কোর ৭৬।

নীতীশ রানা

নীতীশ রানা

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৬টি ম্যাচ খেলেছেন নীতীশ রানা। ১০৭ রান করেছেন বাঁ-হাতি। মুম্বইয়ের বিরুদ্ধে আইপিএলে রানার সর্বোচ্চ স্কোর ৩১।

রাহুল ত্রিপাঠী

রাহুল ত্রিপাঠী

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৬টি ম্যাচ খেলেছেন রাহুল ত্রিপাঠী। মোট ৬৫ রান করেছেন ডান হাতি ব্যাটসম্যান। মুম্বইয়ের বিরুদ্ধে রাহুলের সর্বোচ্চ স্কোর ৬৫।

দীনেশ কার্তিক

দীনেশ কার্তিক

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২২টি ম্যাচ খেলেছেন দীনেশ কার্তিক। ৩৩০ রান করেছেন কেকেআরের উইকেটরক্ষক তথা ব্যাটসম্যান। তাতে একটি অর্ধশতরান সামিল রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কার্তিকের সর্বোচ্চ স্কোর অপরাজিত ৫৬।

ইয়ন মর্গ্যান

ইয়ন মর্গ্যান

কেকেআরের অধিনায়ক ইয়ন মর্গ্যান আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সাতটি ম্যাচ খেলেছেন। ১১৮ রান করেছেন ব্রিটিশ অধিনায়ক। মুম্বইয়ের বিরুদ্ধে মর্গ্যানের সর্বোচ্চ স্কোর অপরাজিত ৩৯।

আন্দ্রে রাসেল

আন্দ্রে রাসেল

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১১টি ম্যাচ খেলেছেন আন্দ্রে রাসেল। একটি হাফ সেঞ্চুরি সহ ১৭৪ রান এসেছে তাঁর ব্যাট থেকে। আইপিএলে মুম্বইয়ের বিরুদ্ধে রাসেলের সর্বোচ্চ স্কোর অপরাজিত ৮০।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+