শাকিবকে কি পুরো আইপিএলে পাবে কেকেআর, জল্পনার মধ্যেই সিদ্ধান্ত বাংলাদেশ বোর্ডের

শাকিবকে কি পুরো আইপিএলে পাবে কেকেআর, জল্পনার মধ্যেই সিদ্ধান্ত বাংলাদেশ বোর্ডের

চেন্নাইয়ে আইপিএল নিলাম থেকে শাকিব আল হাসানকে ৩ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অলরাউন্ডার হিসেবে দক্ষ, সেই সঙ্গে নেতৃত্বদানের অভিজ্ঞতা থাকাতেই শাকিবকে দলে ফিরিয়েছে কেকেআর। যদিও তাঁকে পুরো আইপিএলে পাওয়া নিয়ে জল্পনা শুরু হয়।

শাকিবকে কি পুরো আইপিএলে পাবে কেকেআর, জল্পনার মধ্যেই সিদ্ধান্ত বাংলাদেশ বোর্ডের

আইপিএল দলে সুযোগ পেতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ছুটির আবেদন করেন শাকিব। বাংলাদেশের শ্রীলঙ্কা সফর রয়েছে, ফলে শ্রীলঙ্কায় গেলে শাকিব পুরো আইপিএল খেলতে পারতেন না। শাকিবের আবেদনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাড়া দিয়েছে। বিসিবি-র ক্রিকেট অপারেশনস প্রধান আক্রম খান জানিয়েছেন, শাকিব এই মুহূর্তে টেস্ট খেলতে চাইছেন না। তিনি আইপিএলে মনোনিবেশ করতে চান।

আইপিএল খেলতে বোর্ডের কাছে ছুটির আবেদন করেছিলেন। আমরাও কাউকে জোর করে টেস্ট খেলাতে চাই না। তাই শাকিবের আবেদন মঞ্জুর করা হয়েছে। উল্লেখ্য, করোনার কারণে গত বছর দুইবার শ্রীলঙ্কা সফর স্থগিত হলেও আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সময়সীমা মেনে এপ্রিলে বাংলাদেশের শ্রীলঙ্কায় যাওয়ার কথা। ১১ এপ্রিল থেকে সিরিজ শুরু হতে পারে।

বিসিবি সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের ক্রিকেটারদের ১৯ মে অবধি আইপিএল খেলার অনুমোদন দেওয়া হতে পারে। শাকিব বোর্ডকে আশ্বস্ত করেছেন, টেস্ট সিরিজ না খেললেও মে মাসে শ্রীলঙ্কা সফরে একদিনের সিরিজ খেলতে তিনি যাবেন। নাইট শিবিরে ফিরতে পেরে খুশি শাকিব বলেছেন, চেনা পরিবেশে আবার ফিরছি। কলকাতা নাইট রাইডার্সকে ফের চ্যাম্পিয়ন করানোর জন্য সেরাটা দিতে মুখিয়ে রয়েছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+