IPL 2021 : রোহিত শর্মা বনাম কেকেআর, প্রথম ব্যাটার হিসেবে মুম্বই অধিনায়কের অনন্য নজির

আইপিএলের প্রথম ক্রিকেটার হিসেবে একই দলের বিরুদ্ধে এক হাজার রান হাঁকালেন রোহিত শর্মা

চলতি আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ব্যাট হাতে শুরুটা ভালো করেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা। তা সত্ত্বেও এক অনন্য নজিরের মালিক হয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। আইপিএলের প্রথম ব্যাটার হিসেবে এক অনন্য ক্লাবের প্রথম সদস্যপদ পেয়েছেন হিটম্যান। দেখে নেওয়া যাক সেই পরিসংখ্যান। আইপিএলে কেকেআর স্পিনার সুনীল নারিনের বিরুদ্ধে মোট কতবার আউট হলেন রোহিত, তাও জেনে নেওয়া যাক।

IPL 2021 : রোহিত শর্মা বনাম কেকেআর, প্রথম ব্যাটার হিসেবে মুম্বই অধিনায়কের অনন্য নজির

চলতি আইপিএলের দ্বিতীয় পর্বের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে জিতে আগ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কলকাতা নাইট রাইডার্স। শুরুটা দুর্দান্তভাবে করেন মুম্বইয়ের দুই ওপেনার। চালিয়ে খেলেন অধিনায়ক রোহিত শর্মা। ৩০ বলে ৩৩ রান করেন মুম্বই ইন্ডিয়ান্সের নেতা। চারটি চার আসে রোহিতের ব্যাট থেকে। দ্বিতীয় ওপেনার কুইন্টন ডি ককের সঙ্গে তাঁর ৭৮ রানের পার্টনারশিপ হয়।

আইপিএলে কেকেআরের বিরুদ্ধে বরাবরই ভাল খেলেছেন রোহিত শর্মা। তারই সৌজন্যে টুর্নামেন্টে নাইটদের বিরুদ্ধে এক হাজার রান পূর্ণ করলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে আইপিএলে এক দলের বিরুদ্ধে এই নজির গড়লেন হিটম্যান। বৃহস্পতিবার কেকেআরের বিরুদ্ধে খেলতে নামার আগে সংশ্লিষ্ট দলের বিরুদ্ধে ৯৮২ রানে দাঁড়িয়েছিলেন রোহিত। এই ম্যাচের পর নাইট শিবিরের বিরুদ্ধে মুম্বই অধিনায়কের আইপিএল রান ১০১৫-তে গিয়ে পৌঁছেছে। অনন্য নজিরের মালিক বিশ্বে ফের সাড়া ফেলে দিয়েছেন রোহিত শর্মা।

আইপিএলে এখনও পর্যন্ত ২০৮ ম্যাচ খেলেছেন রোহিত শর্মা। ৫৫১৩ রান এসেছে তাঁর ব্যাট থেকে। আইপিএলে একটি শতরানও রয়েছে রোহিত শর্মার। সেটিও এসেছে কেকেআরের বিরুদ্ধে। ১০৯ রান করে অপরাজিত ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ২৮৩ রান করেছেন রোহিত। চলতি টুর্নামেন্টে একটি অর্ধশতরান এসেছে হিটম্যানের ব্যাট থেকে। সর্বোচ্চ স্কোর ৬৩। কেকেআরের বিরুদ্ধে বৃহস্পতিবারের ম্যাচে সুনীল নারিনের বলে আউট হয়েছেন রোহিত শর্মা। সবমিলিয়ে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ককে মোট ৯ বার আউট করেছেন কেকেআরের ক্যারিবিয়ান স্পিনার।

মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে অনন্য রেকর্ডের মালিক রোহিত শর্মা। দলকে পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন রো। এখনও পর্যন্ত এত বার আইপিএল জিততে পারেনি কোনও দলই। তালিকার দ্বিতীয় স্থানে থাকা চেন্নাই সুপার কিংস তিন বার আইপিএল জিতেছে। দুই বার আইপিএল জিতেছে কলকাতা নাইট রাইডার্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+