রাজস্থান রয়্যালস ওপেনার জস বাটলারের থেকে বিশেষ উপহার পেলেন যশস্বী

আইপিএল আপাতত শেষ। এবার ঘরে ফেরার পালা। নামি তারকাদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা ভারতের তরুণ ক্রিকেটারদের কাছে শেখার অনেক সুযোগ করে দিয়ে থাকে। তারকাদের উৎসাহ প্রদানও তাঁদের কেরিয়ার এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সহায়ক হয়। তেমনই অভিজ্ঞতা হলো রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সওয়ালের।

রাজস্থান রয়্যালস ওপেনার জস বাটলারের থেকে উপহার পেলেন যশস্বী

(ছবি- রাজস্থান রয়্যালস টুইটার)

এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে মাত্র তিনটি ম্যাচেই খেলার সুযোগ পেয়েছেন যশস্বী। প্রথম চার ম্যাচে সুযোগ পাননি। মনন ভোরার ব্যর্থতা তাঁকে সঞ্জু স্যামসনের দলের প্রথম একাদশে সুযোগ করে দেয়। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২২, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩২ ও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১২ রান করেছেন। তিনি ওপেন করার সুযোগ পেয়েছেন ইংল্যান্ডের তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান জয় বাটলারের সঙ্গে। তিন ম্যাচে তাঁদের ওপেনিং জুটিতে রান ওঠে যথাক্রমে ২১, ৬৬ ও ১৭। তবে যশস্বীর ব্যাটিং দেখে খুশি হয়েছেন বাটলার। তাঁকে উৎসাহিতও করলেন।

গতকালই আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। জৈব সুরক্ষা বলয় ভেঙে যাওয়ার আগে সেই যশস্বীকেই উপহার দিলেন বাটলার। নিজের একটি ব্যাটে সই করে তিনি উপহার দিয়েছেন রাজস্থানে সতীর্থ ওপেনার ১৯ বছরের যশস্বীকে। সঙ্গে তাঁর বার্তা, যশ, নিজের প্রতিভাকে উপভোগ করো। শুভেচ্ছা রইল। সেই ছবি রাজস্থান রয়্যালসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করা হয়। রাজস্থান রয়্যালস ২০২১-এর আইপিএলে সাতটি ম্যাচের তিনটিতে জিতে পয়েন্ট তালিকায় পাঁচে দাঁড়িয়ে ছিল আইপিএল স্থগিত হওয়ার আগে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+