IPL Highlights : পাঞ্জাব বনাম হায়দরাবাদের মাস্ট উইন ম্যাচ, বেয়ারস্টোর দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ জয় ওয়ার্নারদের

IPL Highlights : পাঞ্জাব বনাম হায়দরাবাদের মাস্ট উইন ম্যাচ, দুই দলের ব্যাটিং শক্তির লড়াই

চলতি আইপিএলে এখনও পর্যন্ত তিন ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে পাঞ্জাব কিংস। অন্যদিকে চলতি টুর্নামেন্টে এখনও খাতা খুলতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। তিন ম্যাচ খেলে কোনও পয়েন্ট পাওয়া ডেভিড ওয়ার্নার শিবির তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে। এই দুই দলই আজ মুখোমুখি সমরে অবতীর্ণ হতে চলেছে। ম্যাচ জিততে মরিয়া দুই পক্ষই। ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে তাকিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমীরা। ধারেভারে সমান সমান এই যুদ্ধে শেষ হাসি কারা হাসে, তা সময় বলবে। ম্যাচের সব আপডেট জানতে ওয়ানইন্ডিয়া বাংলার সঙ্গে থাকুন।

IPL Highlights : পাঞ্জাব বনাম হায়দরাবাদের মাস্ট উইন ম্যাচ, বেয়ারস্টোর দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ জয় ওয়ার্নারদের

Apr 21, 2021, 7:01 pm IST

এই জয়ের ফলে ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে সানরাইজার্স হায়দরাবাদ। অন্যদিকে সমপরিমাণ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে রান রেটের নিরিখে লিগ তালিকার সর্বশেষ অর্থাৎ অষ্টম স্থানে অবস্থান করছে পাঞ্জাব কিংস।
Apr 21, 2021, 6:59 pm IST

পাঞ্জাবের হয়ে ম্যাচে একটি মাত্র উইকেট নিতে পেরেছেন ফ্যাবিয়ান অ্যালেন।
Apr 21, 2021, 6:58 pm IST

৩৬ বলে ৬৩ রানে অপরাজিত থেকে সানরাইজার্স হায়দরাবাদকে চলতি আইপিএলের প্রথম ম্যাচ জেতালেন জনি বেয়ারস্টো।
Apr 21, 2021, 6:42 pm IST

উইকেট নিতে মরিয়া পাঞ্জাব কিংস।
Apr 21, 2021, 6:40 pm IST

এক্কা-দোক্কা করে এগোচ্ছে সানরাইজার্স হায়দরাবাদের ইনিংস।
Apr 21, 2021, 6:15 pm IST

১১ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ৭৩/১
Apr 21, 2021, 6:14 pm IST

৩৭ বলে ৩৭ রান করে আউট হলেন হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। উইকেট নিলেন পাঞ্জাবের হয়ে প্রথম বার আইপিএল খেলতে নামা ফ্যাবিয়ান অ্যালেন।
Apr 21, 2021, 5:52 pm IST

পাওয়ার প্লে-র সম্পূর্ণ সুবিধা তুলতে ব্যস্ত হায়দরাবাদের ওপেনাররা।
Apr 21, 2021, 5:51 pm IST

শুরু থেকেই মারমুখী মেজাজে ব্যাটিং করছেন ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো।
Apr 21, 2021, 5:17 pm IST

হায়দরাবাদের হয়ে ৩ উইকেট নিয়েছেন খলিল আহমেদ। ২ উইকেট নিয়েছেন অভিষেক শর্মা। একটি করে উইকেট নিয়েছেন রশিদ খান, ভুবনেশ্বর কুমার ও সিদ্ধার্থ কৌল।
Apr 21, 2021, 5:15 pm IST

হায়দরাবাদের বিরুদ্ধে ১২০ রানে অল আউট পাঞ্জাব।
Apr 21, 2021, 5:04 pm IST

একের পর এক উইকেট হারিয়ে চলেছে পাঞ্জাব।
Apr 21, 2021, 4:47 pm IST

১৬ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে পাঞ্জাবের স্কোর ৯৮।
Apr 21, 2021, 4:46 pm IST

নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চলেছে পাঞ্জাব। তবু চলছে শাহরুখ খানের ব্যাট।
Apr 21, 2021, 4:33 pm IST

পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছে পাঞ্জাব। রশিদ খানের নেতৃত্বে আগুন ঝরাচ্ছেন হায়দরাবাদের বোলাররা।
Apr 21, 2021, 4:16 pm IST

হায়দরাবাদের রশিদ খানের বলে লেগ বিফোর উইকেট হয়ে সাজঘরে ফিরলেন পাঞ্জাবের ক্রিস গেইল(১৫)।
Apr 21, 2021, 4:08 pm IST

হায়দরবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নারের নিখুঁত ডাইরেক্ট হিটে রান আউট হলেন পাঞ্জাবের নিকোলাস পুরান।
Apr 21, 2021, 4:05 pm IST

কেএল রাহুলেরই কায়দায় আউট হয়ে সাজঘরে ফিরলেন মায়াঙ্ক আগরওয়াল (২২)। উইকেট নিলেন খলিল আহমেদ।
Apr 21, 2021, 3:46 pm IST

টসে হেরে ফিল্ডিং করতে নেমেও শুরুটা বেশ ভালই করল সানরাইজার্স হায়দরাবাদ।
Apr 21, 2021, 3:46 pm IST

দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে টি২০ ক্রিকেটে ৫ হাজার রান পূর্ণ করে আউট হলেন কেএল রাহুল।
Apr 21, 2021, 3:10 pm IST

সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ : কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, মোয়েসেস হেনরিকস, নিকোলাস পুরান, দীপক হুডা, শাহরুখ খান, ফ্যাবিয়ান অ্যালেন, মুরুগান অশ্বিন, মহম্মদ শামি, অর্শদীপ সিং।
Apr 21, 2021, 3:10 pm IST

পাঞ্জাব কিংসের প্রথম একাদশ : ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন, বিরাট সিং, বিজয় শংকর, অভিষেক শর্মা, কেদার যাদব, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, সিদ্ধার্থ কৌল।
Apr 21, 2021, 3:05 pm IST

আজ সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশে দেখা যাবে কেদার যাদব ও কেন উইলিয়ামসনকে।
Apr 21, 2021, 3:04 pm IST

ব্যাটিং সহায়ক উইকেটে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত পাঞ্জাব কিংসের।
Apr 21, 2021, 2:54 pm IST

সানরাইজার্স হায়দরাবাদকে একবার (২০১৬) আইপিএল চ্যাম্পিয়ন করেছেন ডেভিড ওয়ার্নার। অন্যদিকে পাঞ্জাবের অধিনায়ক হিসেবে কেএল রাহুলের ভাঁড়ার শূন্য।
Apr 21, 2021, 2:52 pm IST

চলতি আইপিএলে এখনও পর্যন্ত একটি ম্যাচ জিতেছে পাঞ্জাব কিংস। একটিও ম্যাচ জিততে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ।
Apr 21, 2021, 2:01 pm IST

আর কিছু সময় পরে চিপকে টস করতে নামবেন কেএল রাহুল ও ডেভিড ওয়ার্নার।
Apr 21, 2021, 2:00 pm IST

গত আইপিএলের লিগ পর্বে দুই বার মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথম ম্যাচ ১২ রানে জিতেছে পাঞ্জাব। দ্বিতীয় ৬৯ রানে জিতে মধুর প্রতিশোধ নেয় হায়দরাবাদ।
Apr 21, 2021, 1:06 pm IST

চিপকের পিচ ব্যাটিং সহায়ক হবে বলে জানানো হয়েছে। টসে জিতে আগে ব্যাট করতে চাইবে দলগুলি।
Apr 21, 2021, 1:05 pm IST

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে দুপুর সাড়ে তিনটে থেকে শুরু হবে ম্যাচ।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+