আইপিএল ২০২১-এর নিলামের চূড়ান্ত দিন ঘোষণা, কবে- কোথায় হচ্ছে মিনি নিলাম

আইপিএল নিলামের চূড়ান্ত দিন ঘোষণা, কবে- কোথায় হচ্ছে মিনি নিলাম

ফেব্রুয়ারিতে হচ্ছে আইপিএল নিলাম। সেকথা জানাই ছিল। কিন্তু ফেব্রুয়ারির শুরুতে নাকি শেষে, বিসিসিআই কবে মিনি নিলাম করবে, সেই নিয়ে বোর্ডের পক্ষ থেকে চূড়ান্ত কেনও সিদ্ধান্ত জানানো হয়নি। এতেই ক্রিকেটে ফ্যানেদের মনে নিলামের দিনক্ষণ নিয়ে কৌতুহল বাড়ছিল। শেষ পর্যন্ত জানা যাচ্ছে ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে বোর্ডের আইপিএল ২০২১ টুর্নামেন্টের জন্য মিনি নিলামের আসর বসতে চলেছে। এদিন আইপিএলের টুইটার থেকে সরকারিভাবে ২০২১ সালের মিনি নিলামের দিন ঘোষণা করে দেওয়া হল।আইপিএলের এই ঘোষণার পর এবার ক্রিকেট ফ্যানেদের সব চোখ,১৮ ফেব্রুয়ারির চেন্নাইয়ের মিনি নিলামে থাকতে চলেছে। একনজরে মিনি নিলামের আগে কোন দল কোন ক্রিকেটারকে ধরে রেখেছে ও কাদের ছেড়ে দিয়েছে দেখে নেওয়া যাক।

মুম্বই ইন্ডিয়ান্স

মুম্বই ইন্ডিয়ান্স

ধরে রাখা ক্রিকেটারদের তালিকা - রোহিত শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, কুইন্টন ডি কক, অনমোলপ্রীত সিং, আদিত্য তারে, ক্রিস লিন, সৌরভ তিওয়ারি, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, কায়রন পোলার্ড, জয়ন্ত যাদব, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ, মোহসিন খান, রাহুল চাহার ও অনুকূল রায়।

ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা- লসিথ মালিঙ্গা, ন্যাথান কুল্টার নাইল, বলবন্ত রায় সিং, জেমস প্যাটিনসন, দিগ্বিজয় দেশমুখ, মিশেল ম্যাকক্লেনাঘান, শেরফেন রাদারফোর্ড।

কিংস ইলেভেন পঞ্জাব

কিংস ইলেভেন পঞ্জাব

ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা- গ্লেন ম্যাক্সওয়েলক, শেলডন কোটরেল,মুজিব-উর-রহমন, করুণ নায়ার, জিমি নিশাম ও হার্ডাস ভিলজোয়েনকে।

ধরে রাখা ক্রিকেটারদের তালিকা- লোকেশ রাহুল, ক্রিস গেইল, ময়াঙ্ক আগরওয়াল, নিকোলাস পুরান, দীপক হুডা, মনদীপ সিং, সরফারাজ খান, প্রভসিমরান সিং, মহম্মদ শামি, ক্রিস জর্ডান, দর্শন নালকান্ডে, রবি বিষ্ণোই, মুরুগান অশ্বিন, ঈশান পোরেল, অর্শদীপ সিং ও হরপ্রীত ব্রার।

দিল্লি ক্যাপিটালস

দিল্লি ক্যাপিটালস

ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা- অ্যালেক্স ক্যারি, জেসন রয়, কিমো পল, মোহিত শর্মা, সন্দীপ লামিচানে, তুষার দেশপাণ্ড।
ধরে রাখা ক্রিকেটারদের তালিকা- শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, শিখর ধাওয়ান, পৃথ্বী শ, আর অশ্বিন, ইশান্ত শর্মা, অজিঙ্কা রাহানে, অক্ষর প্যাটেল, ললিত যাদব, অমিত মিশ্র, ক্রিস ওকস, আভিশ খান, মার্কাস স্টোইনিস, শিমরন হেটমায়ার, কাগিসো রাবাডা, আনরিখ নর্কিয়া, প্রবীণ দুবে।

চেন্নাই সুপার কিংস

চেন্নাই সুপার কিংস

ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা- হরভজন সিং, শেন ওয়াটসন (অবসর নিয়েছেন), পীযূষ চাওলা, কেদার যাদব, মুরলী বিজয়, মনু কুমার।

ধরে রাখা ক্রিকেটারদের তালিকা- এম এস ধোনি, সুরেশ রায়না, অম্বতি রায়ুডু, এন নাগেশ, ফাফ দু'প্লেসিস, ঋুতুরাজ গায়কোয়াড়, স্যাম কুরান, রবীন্দ্র জাদেজা, ব্রাভো, মিশেল স্যান্টনার, লুঙ্গি এনগিড়ি, জোশ হ্যাজেলউড, শার্দুল ঠাকুর, দীপক চাহার, কর্ণ শর্মা, কে এন আসিফ, ইমরান তাহির, আর সাই কিশোর।

কলকাতা নাইট রাইডার্স

কলকাতা নাইট রাইডার্স

ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা- ক্রিস গ্রিন, এম সিদ্ধার্থ, নিখিল নায়েক, টম ব্যানটন, সিদ্ধেশ লাড, হ্যারি গার্নি

ধরে রাখা ক্রিকেটারদের তালিকা- দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, ইয়ন মরগ্যান, কমলেশ নগরকোটি, কুলদীপ যাদব, লকি ফারগুসন, নীতিশ রানা, প্রসিধ কৃষ্ণা, রিঙ্কু সিং, সন্দীপ ওয়্যারিয়র, শিভম মাভি, শুভমন গিল, সুনীল নারিন, প্যাট কামিন্স, আলি খান, রাহুল ত্রিপাঠি, বরুণ চক্রবর্তী।

রাজস্থান রয়্যালস

রাজস্থান রয়্যালস

ধরে রাখা ক্রিকেটার- সঞ্জু স্যামসন, মাহিপাল লোমরোর, মনন ভোরা, রিয়ান পরাগ, যাদব উনাদকাট, রবিন উথাপ্পা, ডেভিড মিলার, জস বাটলার, ময়ঙ্ক মারকান্ডে, জোফ্রা আরচার, শ্রেয়স গোপাল, কার্তিক ত্যাগি, অ্যান্ড্রিউ টাই, বেন স্টোকস, রাহুল তেওয়াতিয়া, অনুজ রাওয়াত, ইয়াসাভি জয়সওয়াল।
ছেড়ে দেওয়া ক্রিকেটার- স্টিভ স্মিথ, আকাশ সিং, বরুণ অরোরা, অঙ্কিত রাজপুত, অনিরুদ্ধ জোশি, ওশান থমাস, শশাঙ্ক সিং, টম কুরানকে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর

দলে রাখা ক্রিকেটার- বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, দেবদত্ত পাড়িক্কল, মহম্মদ সিরাজ, নভদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, জোসে ফিলিপ, শাহবাজ আহমেদ ও পবন দেশপান্ড।

ছেড়ে দেওয়া ক্রিকটার- অ্যারন ফিঞ্চ, ক্রিস মরিস, ইসুরু উড়ানা, মইন আলি, পবন নেগি, গুরকিরত সিং মান, শিবম দুবে, ডেল স্টেইন, পার্থিব প্যাটেল, উমেশ যাদব।

সানরাইজার্স হায়দরাবাদ

সানরাইজার্স হায়দরাবাদ

দলে রাখা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার, অভিষেক শর্মা, বসিল থাম্পি, ভুবনেশ্বর কুমার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, মনীশ পান্ডে, মহম্মদ নবি, রশিদ খান, সন্দীপ শর্মা, শাহবাজ নাদিম, শ্রীবৎস গোস্বামী, সিদ্ধার্থ কৌর, খলিল আহমদ, টি নটরাজন, বিজয় শঙ্কর, ঋদ্ধিমান সাহা, আব্দুল সামাদ, মিচেল মার্শ, জেসন হোল্ডার, প্রীয়ম গর্গ, বিরাট সিং।

ছেড়ে দেওয়া ক্রিকেটার- সঞ্জয় যাদব, বি সন্দীপ, বিলি স্টানলেক, ফ্যাবিয়ান অ্যালেন ও ইয়ারা পৃথ্বিরাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+