আইপিএলে দুর্ধর্ষ আরসিবির মুখোমুখি মরিয়া পাঞ্জাব, পরিসংখ্যান ও শক্তিতে কার পাল্লা ভারী?

আইপিএলে দুর্ধর্ষ আরসিবির মুখোমুখি মরিয়া পাঞ্জাব, পরিসংখ্যান ও শক্তিতে কার পাল্লা ভারী?

আজ সন্ধ্যায় আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মোকাবিলা হাড্ডাহাড্ডি হবে বলে ক্রিকেট প্রেমীদের আশা। সেই আবহে দুই দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান দেখে নেওয়া যাক। শক্তিতে কাদের পাল্লা ভারী, তাও মেপে নেওয়া যাক। দেখে নিন কী বলছে পরিসংখ্যান।

মুখোমুখি দুই দল

মুখোমুখি দুই দল

আইপিএলে এখনও পর্যন্ত ২৬ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৪ বার জিতেছে পাঞ্জাব। ১২ বার জিতেছে ব্যাঙ্গালোর। অর্থাৎ এক্ষেত্রে কেএল রাহুল শিবিরের পাল্লা ভারী।

শেষ দুই সাক্ষাৎ

শেষ দুই সাক্ষাৎ

গত আইপিএলের লিগ পর্বে দুই বার মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথম ম্যাচ ৯৭ রানে জিতেছিল পাঞ্জাব কিংস। দ্বিতীয় ম্যাচ ৮ উইকেটে হেরেছিল আরসিবি।

লিগ তালিকায় অবস্থান

লিগ তালিকায় অবস্থান

চলতি আইপিএলে ৬ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে আরসিবি। ৬ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে পাঞ্জাব। আজ জিতলে শীর্ষে পৌঁছে যাবেন বিরাট কোহলিরা।

গেম চেঞ্জার কারা

গেম চেঞ্জার কারা

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর : দলের সবচেয়ে বড় গেম চেঞ্জার অধিনায়ক বিরাট কোহলি। দেবদত্ত পাড়িক্কল, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্স যে কোনও পরিস্থিতি থেকে যে কোনও পরিস্থিতি থেকে যে কোনও ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। অন্যদিকে দলে মহম্মদ সিরাজ, হর্ষল প্যাটেল, যুজবেন্দ্র চাহালের মতো গেম চেঞ্জিং বোলাররাও রয়েছেন।

পাঞ্জাব কিংস : দলের সবচেয়ে বড় গেম চেঞ্জার অধিনায়ক কেএল রাহুল। মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, দীপক হুডা, নিকোলাস পুরানের মতো ক্রিকেটাররা দলের সম্পদ। দলে মহম্মদ শামি, অর্শদীপ সিং, রবি বিষ্ণোইয়ের মতো গেম চেঞ্জিং বোলাররা রয়েছেন।

আরসিবি-র শক্তি ও দুর্বলতা

আরসিবি-র শক্তি ও দুর্বলতা

শক্তি : বিরাট কোহলি, দেবদত্ত পাড়িক্কল, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্স সম্বৃদ্ধ ব্যাটিং লাইন আপ দলের প্রধান শক্তি। দুর্দান্ত ফর্মে থাকা বোলাররাও দলের অন্যতম শক্তি।

দুর্বলতা : উইকেট নিলেও প্রতি ম্যাচে প্রচুর রান দিচ্ছেন আরসিবি-র বোলাররা। আর এটাই দলের প্রধান দুর্বলতা ও দুশ্চিন্তার কারণ।

পাঞ্জাব কিংসের শক্তি ও দুর্বলতা

পাঞ্জাব কিংসের শক্তি ও দুর্বলতা

শক্তি : কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরান সম্বৃদ্ধ ব্যাটিং বিভাগ দলের প্রধান শক্তি। মহম্মদ শামি নেতৃত্বাধীন বোলিং বিভাগ পাঞ্জাবের অন্যতম অস্ত্র।

দুর্বলতা : অধিনায়ক কেএল রাহুল ছাড়া এখনও পর্যন্ত টুর্নামেন্ট সেভাবে জ্বলে উঠতে পারেননি পাঞ্জাবের কোনও ব্যাটসম্যান। আর সেটাই দলের প্রধান দুর্বলতা ও দুশ্চিন্তার কারণ।

ছবিতে সৌজন্য বিসিসিআই আইপিএল

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+