আইপিএল নিলামে ধোনিদের রণকৌশল নিয়ে গম্ভীর-পরামর্শ

আইপিএল নিলামে ধোনিদের রণকৌশল নিয়ে গম্ভীর-পরামর্শ

আইপিএলের নিলাম অনুষ্ঠিত হতে চলেছে বৃহস্পতিবার ১৮ ফেব্রুয়ারি। বিকেল ৩টে থেকে শুরু হবে নিলাম। কোন দল কাকে নেবে তা নিয়ে চলছে জোর চর্চা। গত আইপিএল প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ২০২২ আইপিএল ধোনি খেলবেন কিনা তা পরিষ্কার নয়। ফলে অনেকেই মনে করছেন, দেশের মাটিতে শেষবারের জন্য আইপিএলে নামবেন ধোনি এবং স্মরণীয় করেই রাখতে চাইবেন। শেন ওয়াটসনের অবসর বা হরভজন সিংকে ছেড়ে দেওয়ার পর চেন্নাই কীভাবে দল সাজাতে তা সম্পর্কে নিজের মতামত জানিয়েছেন আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর।

ওয়াটসন ও হরভজনের বিকল্প

ওয়াটসন ও হরভজনের বিকল্প

গৌতম গম্ভীর মনে করেন শেন ওয়াটসন ও হরভজন সিংয়ের বিকল্প খোঁজায় জোর দেবে সিএসকে। তিনি বলেন, চেন্নাইকে নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে এই কারণে যে গতবারই প্রথম ধোনির দল প্লে অফ খেলেনি। তবে কোর টিম ভালো থাকায় উদ্বেগের কিছু নেই। দেশের বাইরে খেলতে হয়েছে আগের আইপিএল। এবার চিপকের স্পিন সহায়ক মাঠে ফের ফিরছে চেন্নাই। এখানে বছরের পর বছর ধরে নেতৃত্ব দিয়ে আসছেন ধোনি। হরভজনকে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে ভালো মানের অফ স্পিনার নিতে চাইবেন ধোনি। ওয়াটসনের অনুপস্থিতিতে ডোয়েইন ব্র্যাভোর ব্যাক-আপ হিসেবে একজন অলরাউন্ডারও নেওয়া জরুরি। বয়স ব্র্যাভোর খেলায় ছাপ ফেলছে। ফলে ভালো মানের একজন অলরাউন্ডার তো দরকার। সেক্ষেত্রে ওপেন করতে পারেন এমন কোনও বিদেশিকেই টার্গেট করতে পারে চেন্নাই।

বেশি পরিবর্তন হবে না

বেশি পরিবর্তন হবে না

খুব বেশি পরিবর্তন চেন্নাই দলে আশা করছেন না গম্ভীর। তাঁর মতে, একটি মরশুমের জন্যই এই নিলাম বলে দল খুব বড় করতে চাইবে না চেন্নাই। এবারের আইপিএলের পর আবার বড় নিলাম হবে। তার আগে দলে আমূল সংস্কারের পথে হাঁটবে না সিএসকে।

তারুণ্যের প্রতি প্রত্যাশা

তারুণ্যের প্রতি প্রত্যাশা

গৌতম গম্ভীর আরও বলেছেন, যখন দল প্রতিযোগিতা থেকে ছিটকে যায় তখন তরুণ ক্রিকেটারদের উপর চাপ কম থাকে। নতুনরা তাই সেই সব নিয়মরক্ষার ম্যাচে চাপমুক্ত মনে নিজেদের উজাড় করে দেওয়ার সুযোগ পান। কিন্তু টুর্নামেন্টের শুরুতে সম্পূর্ণ অন্য চিত্র থাকে। সিএসকে-কে নিয়ে মানুষের অনেক প্রত্যাশা। চাপের মুখে তরুণরা কেমন খেলছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। আগের আইপিএলে যেটা দেখা গিয়েছে, চেন্নাই প্লে অফের দৌড় থেকে ছিটকে যাওয়ার পর বাকি ম্যাচগুলিতে অনেক তরুণ ক্রিকেটার ভালো খেলেছেন। তবে আমি মনে করি, এবার সুরেশ রায়নার ফিরে আসায় সিএসকে উপকৃত হবে। রায়না পারিবারিক কারণে আগেরবার খেলতে না পারলেও তিনি টি ২০ ভালো খেলেন এবং চেন্নাইয়ের হয়েও ভালো খেলেছেন। এ ছাড়াও রবিন উথাপ্পা-সহ অনেকে দলের সঙ্গে যুক্ত হবেন। নতুন যাঁরা আসবেন তাঁরা বাড়তি এনার্জি যোগ করবেন দলে। তাঁদের নিয়ে নতুন ভাবনাচিন্তা করা হবে। তবে গম্ভীর মনে করেন, নিলাম থেকে ওয়াটসনের বিকল্পের পাশাপাশি অফ স্পিনার বা একজন ভালো মানের অলরাউন্ডার তুলে নেওয়াই সাফল্যের চাবিকাঠি হতে পারে চেন্নাইয়ের পক্ষে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+