আইপিএল ২০২১-এ রাজস্থান রয়্যালসের সম্পূর্ণ দল, সূচি এবং এ পর্যন্ত পারফরম্যান্স কী বলছে?
আইপিএল ২০২১-এ রাজস্থান রয়্যালসের সম্পূর্ণ দল, সূচি এবং এ পর্যন্ত পারফরম্যান্স কী বলছে?
আর দুই দিন পরেই দেশে শুরু হতে চলছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি২০ লিগ। করোনা ভাইরাসের আবহে এবারের আইপিএল ঘিরে উন্মাদনা তুঙ্গে। সেই আবহে রাজস্থান রয়্যালসের সম্পূর্ণ সূচি, দল দেখে নেওয়া যাক। শুরু থেকে এখনও পর্যন্ত আইপিএলে কেমন পারফরম্যান্স করেছে দল, তাও জেনে নেওয়া যাক।

রাজস্থান রয়্যালসের সম্পূর্ণ দল
সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক ও অধিনায়ক), বেন স্টোকস, জোফ্রা আর্চার, জস বাটলার (উইকেটরক্ষক), রিয়ান পরাগ, শ্রেয়স গোপাল, রাহুল তেওয়াটিয়া, মহিপাল লোমরোর, কার্তিক ত্যাগী, অ্যান্ড্রু টাই, জয়দেব উনাদকাট, মায়াঙ্ক মারকান্ডে, যশশ্বী জয়সওয়াল, অনুজ রাওয়াত, ডেভিড মিলার, মনন ভোরা, ক্রিস্টোফার মরিস, শিবম দুবে, চেতেন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান, লিয়াম লিভিংস্টোন, কেসি কারিয়াপ্পা, আকাশ সিং, কুলদীপ যাদব।

রাজস্থান রয়্যালসের সম্পূর্ণ সূচি
১) ১২ এপ্রিল - প্রতিপক্ষ পাঞ্জাব কিংস - মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম।
২) ১৫ এপ্রিল - প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস - মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম।
৩) ১৯ এপ্রিল - প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস - মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম।
৪) ২২ এপ্রিল - প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর - মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম।
৫) ২৪ এপ্রিল - প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স - মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম।
৬) ২৯ এপ্রিল - প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স - দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম।
৭) ২ মে - প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ - দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম।
৮) ৫ মে - প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস - দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম।
৯) ৮ মে - প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স - দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম।
১০) ১১ মে - প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস - কলকাতার ইডেন গার্ডেন্স।
১১) ১৩ মে - প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ - কলকাতার ইডেন গার্ডেন্স।
১২) ১৬ মে - প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর - কলকাতার ইডেন গার্ডেন্স।
১৩) ১৮ মে - প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স - বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম।
১৪) ২২ মে - প্রতিপক্ষ পাঞ্জাব কিংস - বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম।

এখনও পর্যন্ত পারফরম্যান্স
২০০৮ সালের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত আইপিএলের প্লে-অফে পৌঁছতে পারেনি এই দল। ২০১৩ সালের আইপিএলের প্লে-অফে পৌঁছেছিল রাজস্থান। টুর্নামেন্টের ২০১৫ এবং ২০১৮ সালের সংস্করণেও শেষ চারে প্রবেশ করেছিল সঞ্জু স্যামসনের দল। ২০২০ সালে লিগ তালিকার সর্বশেষ স্থানে শেষ করেছিল রাজস্থান রয়্যালস।

কাদের ছেড়ে দেওয়া হয়েছে
স্টিভ স্মিথ, অঙ্কিত রাজপুত, ওসেন থমাস, আকাশ সিং, বরুণ অ্যারন, টম কারান, অনিরুদ্ধে যোশী, শশাঙ্ক সিং।












Click it and Unblock the Notifications