আইপিএলে টানা চার ম্যাচ হারায় তলানিতে কেকেআর, জয়ের সরণিতে ফিরল সঞ্জুর রাজস্থান

ওয়াংখেড়েতে দুঃস্বপ্ন ঘুচল না! আইপিএলে টানা চতুর্থ পরাজয় কলকাতা নাইট রাইডার্সের। মুম্বইয়ের ওয়াংখেড়েতে রাজস্থান রয়্যালসের কাছে বিশ্রীভাবে হেরে পয়েন্ট তালিকায় একেবারে নীচে নেমে গেল ইয়ন মর্গ্যানের দল। এই ম্যাচেও নাইটদের ডোবাল ব্যাটিং। রাজস্থান রয়্যালস জয় পেল ৬ উইকেটে। শিবম দুবে, ডেভিড মিলারদের যোগ্য সঙ্গতে অধিনায়কোচিত অপরাজিত ইনিংস খেলে দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দিলেন সঞ্জু স্যামসন। ২৪ রানে অপরাজিত থাকেন মিলার। সঞ্জু অপরাজিত থাকেন ৪২ রানে। মাঠে এসেও হতাশ হতে হলো অন্যতম নাইট কর্ণধার জুহি চাওলাকে। গতবারের চেয়েও খারাপ পরিস্থিতির মুখে কেকেআর।

আইপিএলে টানা চার ম্যাচ হারায় তলানিতে কেকেআর, জয়ের সরণিতে ফিরল সঞ্জুর রাজস্থান

(ছবি- বিসিসিআই/আইপিএল)

জয়ের জন্য ১৩৪ রানের লক্ষ্যমাত্রা যেভাবে তাড়া করার দরকার ছিল ঠিক সেভাবেই শুরু করেন ওপেনাররা। তবে চতুর্থ ওভারে দলের ২১ রানের মাথায় বরুণ চক্রবর্তীর বলে ৭ রান করে আউট হন জস বাটলার। মনন ভোরার জায়গায় সুযোগ পাওয়া যশস্বী জয়সওয়াল অবশ্য চালিয়েই খেলছিলেন। ১৭ বলে ২২ রান করে তিনি শিবম মাভির শিকার হন। ৪.৫ ওভারে তখন রাজস্থান রয়্যালস ৪০ ওভার তুলে ফেলেছে।

আইপিএলে টানা চার ম্যাচ হারায় তলানিতে কেকেআর

(ছবি- বিসিসিআই/আইপিএল)
এরপর শিবম দুবেকে নিয়ে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন অধিনায়ক সঞ্জু স্যামসন। তাঁদের জুটিতে ওঠে ৪৫ রান। ১৮ বলে ২২ রান করে বরুণ চক্রবর্তীর দ্বিতীয় শিকার হন দুবে। ১০.৫ ওভারে ৮৫ রানের মাথায় তৃতীয় উইকেট পড়ে রাজস্থান রয়্যালসের। ১৩.৪ ওভারে দলের ১০০ রানের মাথায় রাহুল তেওয়াটিয়াকে সাজঘরে ফেরান প্রসিদ্ধ কৃষ্ণ। এর দুই বল পরেই মাভির বলে ডেভিড মিলারকে লেগ বিফোর আউট দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে রক্ষা পান মিলার। চার ওভারে ২০ রান দিলেও একটিও উইকেট পাননি সুনীল নারিন। চার ওভারে ৩২ রান দিয়ে দুটি উইকেট নেন বরুণ চক্রবর্তী।

আইপিএলে টানা চার ম্যাচ হারায় তলানিতে কেকেআর

(ছবি- বিসিসিআই/আইপিএল)

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই সাবধানী ছিলেন কলকাতা নাইট রাইডার্সের ওপেনাররা। তা সত্ত্বেও ব্যাটিং বিপর্যয় এড়ানো যায়নি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রানেই কেকেআরকে বেঁধে ফেলে রাজস্থান রয়্যালস। সর্বাধিক ৩৬ রান করে রাহুল ত্রিপাঠি। দীনেশ কার্তিক ২৫, নীতীশ রানা ২২ ও প্যাট কামিন্স ১০ রান করেন। রাসেল, কার্তিক ও কামিন্সের উইকেট-সহ চার ওভারে ২৩ রানের বিনিময়ে চার উইকেট নেন ক্রিস মরিস। ত্রিপাঠির সঙ্গে ভুল বোঝাবুঝিতে একটি বলও না খেলে রান আউট হন ইয়ন মর্গ্যান। জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া ও মুস্তাফিজুর রহমান একটি করে উইকেট দখল করেন। মুস্তাফিজুর চার ওভারে ২২ রান ও উনাদকাট চার ওভারে ২৫ রান খরচ করেন। এই নিয়ে চতুর্থবার রাসেলকে আউট করলেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ক্রিস মরিস।

আইপিএলে টানা চার ম্যাচ হারায় তলানিতে কেকেআর

(ছবি- বিসিসিআই/আইপিএল)

এদিন রাজস্থান রয়্যালসের প্রথম একাদশে দুটি পরিবর্তন হয়। শ্রেয়স গোপালের জায়গায় প্রথম একাদশে আসেন জয়দেব উনাদকাট, মনন ভোরার জায়গায় খেলেন যশস্বী জয়সওয়াল। কলকতা নাইট রাইডার্স কমলেশ নাগরকোটিকে বাদ দিয়ে শিবম মাভিকে প্রথম একাদশে নিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+