Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মুম্বইয়ের বিরুদ্ধে ফাইনাল হারের বদলা নিয়েই নিল দিল্লি, আইপিএলে সহজ জয় ঋষভদের

মুম্বইয়ের বিরুদ্ধে ফাইনাল হারের বদলা নিয়েই নিল দিল্লি, আইপিএলে সহজ জয় ঋষভদের

২০২০ সালের আইপিএল ফাইনাল হারের বদলা নিয়েই নিল দিল্লি ক্যাপিটালস। আইপিএল ২০২১-এর প্রথম সাক্ষাতে মুম্বই ইন্ডিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে দিল ঋষভ পন্থ শিবির। অমিত মিশ্রের দুর্দান্ত বোলিংয়ের পর শিখর ধাওয়ানের ঠান্ডা মাথার ব্যাটিংয়ের দৌলতে ম্যাচে জয় হাসিল করেছে দিল্লি।

মুম্বইয়ের বিরুদ্ধে ফাইনাল হারের বদলা নিয়েই নিল দিল্লি, আইপিএলে সহজ জয় ঋষভদের

১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি দিল্লি ক্যাপিটালসেরও। ১১ রানে প্রথম উইকেট হারিয়ে ফেলে ঋষভ পন্থের দল। মাত্র ৭ রান করে সাজঘরে ফিরে যান পৃথ্বী শ। এরপর স্টিভ স্মিথের সঙ্গে জুটি বেঁধে দিল্লির ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করতে থাকেন শিখর ধাওয়ান। দুই ক্রিকেটারের মধ্যে ৫৩ রানের পার্টনারশিপ হয়।

২৯ বলে ৩৩ রানের ঠান্ডা মাথার ইনিংস খেলে কাইরন পোলার্ডের বলে আউট হন স্মিথ। চারটি চার আসে তাঁর ব্যাট থেকে। স্মিথ আউট হওয়ার পর ধাওয়ান ধীরে ধীরে দিল্লিকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান। পিচের চরিত্র বুঝে এক্কা-দোক্কা করে লাগাতার রান নিয়ে যান গব্বর। ১৫তম ওভার থেকে হাত খোলেন দিল্লি ক্যাপিটালসের বাঁ-হাতি ওপেনার। রাহুল চাহারের ওই ওভার থেকে একটি ছক্কা ও চার হাঁকান ধাওয়ান। তবে ওই ওভারে তিনি আউটও হয়ে যান। তাঁর ৪২ বলে ৪৫ রান পাঁচটি চার ও একটি ছক্কা দিয়ে সাজানো।

১৬তম ওভারের প্রথম বলে ফলো থ্রুতে রান আউট মিস করেন ট্রেন্ট বোল্ট। তারপরেও লড়াই চালিয়ে যায় মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লির অধিনায়ক ঋষভ পন্থকে (৭) খুব দ্রুত সাজঘরে ফিরিয়ে দিয়ে দিল্লিকে ধাক্কা দেন জসপ্রীত বুমরাহ। তিনি বলে রান করেন। ২৫ বলে ২২ রান করে অপরাাজিত থাকেন ললিত যাদব। ৮ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন শিমরোন হেটমায়ার। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একটি করে উইকেট নেন জয়ন্ত যাদব, জসপ্রীত বুমরাহ, রাহুল চাহার ও কাইরন পোলার্ড।

আইপিএল ২০২১-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স। চেন্নাইয়ের এমএ চিদম্বরম বা চিপক স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে বড় রান করে প্রতিপক্ষের ওপর চাপ বাড়ানোই লক্ষ্য বলে জানিয়েছিলেন রোহিত শর্মা। পিচ মন্থর হওয়ার সম্ভাবনা থাকায় এবং শিশিরের কারণে রান তাড়া করে ম্যাচ জেতা মুশকিল হবে বলে মনে করেছিলেন মুম্বই অধিনায়ক।

তবে শুরুটা সেই মতো করতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় মুম্বই। ২ রান করে মার্কাস স্টইনিসের বলে আউট হন কুইন্টন ডি কক। তবে এরপর ব্যাট খোলেন অধিনায়ক রোহিত। সাবলীলভাবে ছক্কা ও চার হাঁকাতে থাকেন মুম্বইয়ের অধিনায়ক। অবশ্য মারতে গিয়েই আউট হন হিটম্যান। অমিত মিশ্রের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরন রোহিত (৪৪)। তিনটি চার ও তিনটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। সূর্যকুমার যাদবের সঙ্গে রোহিতের ৫৮ রানের পার্টনারশিপও হয়।

রোহিত আউট হওয়ার আগেই আবেশ খানের শিকার হন সূর্যকুমার। তাঁক ১৫ বলে ২৪ রানের ইনিংস চারটি চার দিয়ে সাজানো। কোনও রান করেই সাজঘরে ফিরে যান হার্দিক পান্ডিয়া। মাত্র ১ রান করে আউট হন ক্রুণাল পান্ডিয়া। কাইরন পোলার্ড আজ ২ রানের বেশি করতে পারেননি।

শেষ বেলায় ব্যাট চালিয়ে মুম্বইকে সম্মানজনক স্কোরের কাছে নিয়ে যান বাঁ-হাতি ইশান কিষাণ। যদিও ২৮ বলে ২৬ রানের বেশি করতে পারেননি বাঁ-হাতি ব্যাটসম্যান। ২২ বলে ২৩ রান করে আউট হন জয়ন্ত যাদব। দিল্লির হয়ে ৪ ওভার বল করে ২৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন অমিত মিশ্র। ২ উইকেট নিয়েছেন আবেশ খান। একটি করে উইকেট নিয়েছেন মার্কাস স্টইনিস, কাগিসো রাবাডা ও ললিত যাদব।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+