আইপিএল ২০২১-এ শতরান ও অর্ধশতরানের নিরিখে এগিয়ে থাকা ক্রিকেটার কারা?
আইপিএল ২০২১-এ শতরান ও অর্ধশতরানের নিরিখে এগিয়ে থাকা ক্রিকেটার কারা?
করোনা ভাইরাসে আবহে দেশের মাটিতে চলতে থাকা আইপিএলে আট দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই পরিলক্ষিত হয়েছে। ঝকঝকে বেশ কয়েকটি ইনিংস উপহার দিয়েছেন বিভিন্ন দলের ক্রিকেটাররা। তারই নিরিখে চলতি আইপিএলে শতরান ও অর্ধশতরান সংখ্যার কোন কোন ক্রিকেটার এগিয়ে রয়েছেন, তা এক নজরে দেখে নেওয়া যাক।

চলতি আইপিএলে শতরান
চলতি আইপিএলে এখনও পর্যন্ত একটি শতরান হয়েছে। একমাত্র ক্রিকেটার হিসেবে টুর্নামেন্টে তিন অঙ্কের ঘরে পৌঁছেছেন সঞ্জু স্যামসন। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে ৬৬ বলে ১১৯ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক।

চলতি আইপিএলে মোট অর্ধশতরান
আইপিএল ২০২১-এর বয়স মাত্র ১০ দিন। মাত্র এ-কদিনে ২০টি অর্ধশতরানের সাক্ষী থেকেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই টি২০ লিগ। সে নিরিখে টুর্নামেন্টে প্রতিদিন গড়ে দুটি করে অর্ধশতরান হয়েছে।

সবচেয়ে বেশি শতরান
চলতি আইপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি অর্ধশতরান হাঁকিয়েছেন দিল্লি ক্যাপিটালসের শিখর ধাওয়ান, আরসিবি-র গ্লেন ম্যাক্সওয়েল, পাঞ্জাব কিংসের কেএল রাহুল ও কেকেআরের নীতীশ রানা। প্রত্যেক ক্রিকেটারের ব্যাট থেকে ২টি করে অর্ধশতরান এসেছে। একটি করে অর্ধশতরান হাঁকিয়েছেন ১২ জন ক্রিকেটার।

দ্রুততম অর্ধশতরান
চলতি আইপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে দ্রুতগতির অর্ধশতরান এসেছে দীপক হুডার ব্যাট থেকে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২০ বলে অর্ধশতরান হাঁকিয়েছিলেন পাঞ্জাব কিংসের ব্যাটসম্যান। ওই ম্যাচে ৬৪ রান করেছিলেন হুডা।
-
টাকা দিতে না পেরে ডিফল্টার! বাংলাদেশে আইপিএলের কোনও ম্যাচ সম্প্রচারিত করবে না জিওস্টার, বাতিল হল চুক্তি -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ












Click it and Unblock the Notifications