চেন্নাই সুপার কিংস শিবিরে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা, আক্রান্ত অস্ট্রেলীয়

আইপিএলে অংশগ্রহণকারী চারটি দলেই করোনা থাবা বসানোয় স্থগিত রাখা হয়েছে ২০২১ সালের আইপিএল। ২৯টি ম্যাচ আয়োজন করা সম্ভব হয়েছে। কিন্তু সিএসকে শিবির থেকে ফের করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে। করোনা আক্রান্ত হয়েছেন দলের ব্যাটিং কোচ মাইক হাসি।

সিএসকে-তে বাড়ছে করোনা

সিএসকে-তে বাড়ছে করোনা

গতকালই চেন্নাই সুপার কিংস শিবির থেকে তিনজনের করোনা পজিটিভ হওয়ার কথা জানা গিয়েছিল। সিএসকে সিইও কাশী বিশ্বনাথন, বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি ও একজন বাসকর্মী করোনা আক্রান্ত হন বলে জানা যায়। এরপর তিনজনের নমুনা ফের পরীক্ষার জন্য পাঠানো হয়। সিএসকে শিবিরের তরফে জানানো হয়, বালাজি ও বাসকর্মীর করোনা রিপোর্ট পজিটিভ ধরা পড়ায় তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে। এরপর আজ ব্যাটিং কোচ তথা প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার মাইক হাসির করোনা রিপোর্ট পজিটিভ আসে। ফলস পজিটিভ রিপোর্ট কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে ফের নমুনা পাঠানো হয়। সেই রিপোর্টও পজিটিভ এসেছে।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

ওয়ার্নাররা মালদ্বীপে, হাসি ভারতে

ওয়ার্নাররা মালদ্বীপে, হাসি ভারতে

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, করোনা নিয়ে বেশি আতঙ্কিত হয়ে পড়েছিলেন বিদেশিরাই। তবে সকলেই আইপিএল ছেড়ে যেতে চাননি। কিন্তু জৈব সুরক্ষা বলয়ে থেকেও একের পর এক করোনা আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসায় কোনও ঝুঁকি নেয়নি বিসিসিআই, সকলের স্বাস্থ্য ও সুরক্ষার কথা ভেবে। অস্ট্রেলীয়রা আপাতত মালদ্বীপে যাচ্ছেন। তবে হাসিকে ভারতেই থাকতে হবে আপাতত। ডেভিড ওয়ার্নারকে আবার তাঁর তিন মেয়ে আবদার করে জানিয়েছে, দ্রুত বাড়ি ফিরে এসো ড্যাডি। কিন্তু সেটা এখন আপাতত সম্ভব হচ্ছে না।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

সঠিক সিদ্ধান্ত

সঠিক সিদ্ধান্ত

পাঞ্জাব কিংসের কর্ণধার নেস ওয়াডিয়া জানান, আইপিএল যখন ভারতে শুরু হয় তখন দেশে করোনা পরিস্থিতি এতটা খারাপ ছিল না। অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা, অ্যান্ড্রু টাইরা দেশে ফিরে আইপিএলের জৈব সুরক্ষা বলয়কে তুলোধনা করলেও তাঁদের অভিযোগ মানতে চাননি নেস। তাঁর দাবি, সঠিকভাবেই যেমন আইপিএল আয়োজন করা হয়েছিল ভারতে, তেমনই যাতে ভালোভাবে টি ২০ বিশ্বকাপ আয়োজন করা যায় তা নিশ্চিত করতেই পরিস্থিতি বুঝে সঠিকভাবেই আইপিএল স্থগিত রাখা হয়েছে। জানা গিয়েছে, বিমানে করে এক শহর থেকে অন্যত্র যাতায়াতের পরই করোনা আক্রান্তের সন্ধান মিলেছে বিভিন্ন দলে। ফলে এক শহরের হোটেলে সব দলকে রেখে আইপিএল আয়োজন করলে এতটা সমস্যা হতো না। এই পরিস্থিতিতে ভারতে ১৬ দলের টি ২০ বিশ্বকাপ আয়োজন অসম্ভব বলেই মনে করছে বোর্ডের একাংশও।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

ফিরছেন শাকিবরা

ফিরছেন শাকিবরা

ভারতের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ রয়েছে বাংলাদেশের। তবু কলকাতা নাইট রাইডার্সে থাকা শাকিব আল হাসান ও রাজস্থান রয়্যালসের মুস্তাফিজুর রহমানকে ফেরাতে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে। তবে দেশে ফিরে তাঁদের কঠোর নিভৃতবাসে থাকতে হবে সরকারি বিধি মেনে। যদিও ইদের ছুটির আগেই কোয়ারান্টিন কাটিয়ে তাঁরা শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য অনুশীলন করতে পারবেন বলে বিসিবি মনে করছে। এই দুই ক্রিকেটারকে এলে আইসিসি সুপার লিগ ও বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচগুলিতে দলের শক্তি বাড়বে বলে তাঁদের চাইছেন কোচ রাসেল ডমিঙ্গো।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

দেরিতে ঘোষণা

দেরিতে ঘোষণা

আজ দুপুরে আইপিএল আনুষ্ঠানিকভাবে স্থগিত করার আগেই জানা গিয়েছিল, সানরাইজার্স হায়দরাবাদের ঋদ্ধিমান সাহা করোনা আক্রান্ত। আমেদাবাদে দিল্লি ক্যাপিটালস দলের স্পিনার অমিত মিশ্রও করোনা পজিটিভ। যদিও দুজনের করোনা পজিটিভ হওয়ার খবর সরকারিভাবে কেউই জানায়নি। আজ রাতে দিল্লি ক্যাপিটালস টুইট করে জানায়, অমিত মিশ্র করোনা পজিটিভ। বোর্ড ও আইপিএলের গাইডলাইন মেনেই তাঁর চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+