আইপিএলের বাকি ম্যাচগুলি আয়োজনে বড় সিদ্ধান্তের পথে বিসিসিআই

২৫ দিনে ৩১ ম্যাচ। সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের বাকি ম্যাচগুলি সেরে ফেলতে এমন পরিকল্পনাই নিয়েছে বিসিসিআই। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ-সহ শীর্ষকর্তারা দুবাইয়ে রয়েছেন আইপিএল আয়োজনের বিষয়টি খতিয়ে দেখতে। একটি শহরেই আইপিএলের বাকি ম্যাচগুলি আয়োজন করতে চলেছে বোর্ড। চলতি মাসেই প্রকাশ করা হতে পারে ক্রীড়াসূচি।

দুবাইতেই সব ম্যাচ

দুবাইতেই সব ম্যাচ

বোর্ড সূত্রে খবর, দুবাইতেই আইপিএলের বাকি ৩১টি ম্যাচ আয়োজন করা হবে। আটটি ডাবল হেডার থাকবে। আইপিএল নির্ধারিত ক্রীড়াসূচি মেনে এগোলে ছটি ডাবল হেডার হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে আইপিএল স্থগিত হওয়ার পর তা সম্পূর্ণ করতে ডাবল হেডারের সংখ্যা বাড়ছে। ১৮ বা ১৯ সেপ্টেম্বর থেকেই আইপিএল শুরু হবে।

সময় অপরিবর্তিত

সময় অপরিবর্তিত

চলতি বছর ভারতে আইপিএলে খেলা শুরুর সময়ে রদবদল করেছিল বিসিসিআই। ডাবল হেডারের দিন বিকেলের ম্যাচ শুরু হচ্ছিল সাড়ে তিনটেয়। এরপর সন্ধ্যা সাড়ে সাতটায় পরের ম্যাচটি শুরু হচ্ছিল। যেদিন একটা করে ম্যাচ থাকত, সেদিন সাড়ে সাতটাতেই খেলা শুরু হতো। দুবাইয়ে আইপিএলের সময় ভারতের সেই সময় অনুসারেই খেলা শুরুর পরিকল্পনা করেছে বিসিসিআই।

বিশ্বকাপও সরছে

বিশ্বকাপও সরছে

আইসিসি টি ২০ বিশ্বকাপ ভারত থেকে সরে সংযুক্ত আরব আমিরশাহীতে যাওয়া কার্যত সময়ের অপেক্ষা। ওমানে প্রথম দিকের কিছু ম্যাচ হতে পারে। ভারত থেকে সরলে টি ২০ বিশ্বকাপের জন্য আইসিসি-র হাতে স্টেডিয়ামগুলি ১ অক্টোবরের মধ্যে তুলে দিতে হবে। তবে জানা গিয়েছে, বিসিসিআই আইসিসি-র সঙ্গে কথা বলে দুবাইয়ে আইপিএল ম্যাচ আয়োজনের মৌখিক সম্মতি নিয়েও নিয়েছে। সে কারণেই স্ট্যান্ডবাই হিসেবে থাকছে ওমান। ভারত থেকে বিশ্বকাপ সরলেও বিসিসিআই-ই থাকবে আয়োজনের দায়িত্বে। ভারতে করোনা পরিস্থিতি ও তৃতীয় ঢেউয়ের আশঙ্কাই টি ২০ বিশ্বকাপ ভারতে আয়োজনের প্রধান অন্তরায়।

প্রস্তুতি জোরকদমে

প্রস্তুতি জোরকদমে

গত বছর আইপিএল শুরুর আগেই সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়ে শিবির শুরু করেছিল অংশগ্রহণকারী দলগুলি। মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স উঠেছিল আবু ধাবির হোটেলে। বাকি দলগুলি ছিল দুবাইয়ে। এমিরেটস ক্রিকেট বোর্ড ও সে দেশের সরকারের সঙ্গে কথা বলেই চূড়ান্ত করা হবে কবে আইপিএলের দলগুলি দুবাই পৌঁছাতে পারবে। কথা চলছে হোটেল কর্তৃপক্ষগুলির সঙ্গেও। ইতিমধ্যেই আইপিএলের দলগুলিও হোটেল বুকিংয়ের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এমনটাও জানা গিয়েছে, অগাস্টের তৃতীয় সপ্তাহে আইপিএলের দলগুলি সংযুক্ত আরব আমিরশাহীতে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়তে পারে।

ছবি- বিসিসিআই/আইপিএল

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+